চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাকাল: চয়নিকা চৌধুরীর পরিকল্পনায় নেপথ্যের মানুষেরা একসঙ্গে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩৩ অপরাহ্ণ ২৮, মে ২০২০
বিনোদন
A A

‘নেপথ্যের আলো দেখানো মানুষগুলো যদি নিজেদের জীবনের আলো দেখতে না পায়, ওরা যদি ভালো না থাকে, যদি ওরা হয়ে যায় অস্তিত্বহীন, যাদের আলোতে আলোকিত হয় বিনোদন তারকারা, তারাই যদি আজ আলো দিতে না পারে, তবে আমরা যারা নিজেদের তারকা বলি, তারা আলোকিত হবো কী করে?’

নাটক, টেলিভিশন অনুষ্ঠান নির্মাণের নেপথ্যের মানুষদের নিয়ে হৃদয়স্পর্শি এই কথাগুলো বলছিলেন টিভি পর্দার সুঅভিনেতা মাহফুজ আহমেদ। শুধু তিনি একা নন, কথা বলেছেন ইমদাদুল হক মিলন, শমী কায়সারের মতো গুণী মানুষেরাও।

মূলত এটি করোনাকালীন সময়ে শোবিজের নেপথ্যের মানুষের সংকট ও বাস্তবতা তুলে ধরা একটি ভিডিও প্রোডাকশন। ‘নেপথ্যের আলো’ নামে যে প্রোডাকশন নির্মাণের পরিকল্পনায় আছেন ছোটপর্দার জনপ্রিয় নির্মাতা চয়নিকা চৌধুরী ও নাট্যকার ফারিয়া হোসেন।

Banglabid

নাটক নির্মাণ প্রক্রিয়ার সঙ্গে জড়িত নেপথ্যে থাকা প্রতিটি বিভাগের মানুষ করোনাকালে তাদের সংকট আর অস্তিত্বের কথা বলেছেন চয়নিকার নির্মাণে প্রায় ১১ মিনিটের ওই ভিডিওতে।

কে কথা বলেননি সেখানে? পরিচালক, নাট্যকার থেকে শুরু করে সহকারি পরিচালক, ক্যামেরাম্যান, এডিটর, লাইট ক্রু, মেকাপম্যান, প্রোডাকশন ক্রু, শুটিং হাউস মালিকসহ মোট ৫০ জন! আর এই কাজটি করতে গিয়ে প্রচুর শ্রম দিতে হয়েছে চয়নিকা চৌধুরীর। সহকর্মীদের বর্তমান অবস্থার কথা তুলে ধরতে, এবং এই পরিকল্পনাকে বাস্তবায়ন করতে লকডাউনের এই করুণ সময়েও একদিন ঘরের বাইরেও যেতে হয়েছে তাকে।

চয়নিকার ভাষায়, ‘৫৫ দিন পর লকডাউন ভেঙে ‘নেপথ্যের আলো’র এডিটিংয়ের লাইনআপ ঠিক করতে একদিন বের হয়েছিলাম। এছাড়া আর কোনো উপায় ছিলো না।’

Reneta

সার্বিক পরিকল্পনার কথা জানিয়ে চয়নিকা চ্যানেল আই অনলাইনকে বলেন, এপ্রিলের শেষ দিকে আমার মাথায় পরিকল্পনা আসে। ভেবে দেখিছি, আমাদের কোন স্বীকৃতি নেই, প্রণোদনা নেই, অথচ মেধাসত্ত্ব ঠিকই বিক্রি হয়ে যায়! দিন আনে দিন খায় যারা তাদের চোখে জল। তখন মনে হলো এই করোনা কালের সাক্ষী এবং সারা দেশের মানুষকে জানানো উচিত আমরা নেপথ্যের মানুষগুলো কতো কষ্টে আছি! ফারিয়া হোসেনকে জানালে তিনি আমাকে একটা লাইন-আপ পাঠান। এরপর স্ক্রিপ্টটা বড় করে সবার কাছে পাঠাই। প্রত্যেকেই সাড়া দিয়েছেন, এটা আমার পরম পাওয়া!’

তবে এই প্রোডাকশন নির্মাণে বিশেষ ভূমিকা রেখেছেন ভিডিও এডিটর শুভ্র খান ও নির্মাতা শ্রাবণী ফেরদৌস। চয়নিকা বলেন, তারা এগিয়ে না এলে হয়তো ‘নেপথ্যের আলো’ আসতে আরো একটু দেরী হতো। যখন এডিটর খুঁজে পাচ্ছিলাম না, তখন শুভ্র খান নিজের কাজ মনে করে এটির সম্পাদনার দায়িত্ব নেন। রমজান মাসে তাকে আমার অনেক যন্ত্রণা সহ্য করতে হয়েছে।

তবে কাজটি প্রকাশ্যে আসতেই ফলও পাচ্ছেন হাতেনাতে! ভিডিওটির প্রশংসা করেছেন ছোটপর্দার সঙ্গে জড়িত সকলেই। সেই সঙ্গে সাধারণ মানুষও এমন কাজের প্রশংসা করছেন। নতুন করে ভাবছেন নেপথ্যের মানুষদের নিয়ে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এডিটরক্যামেরাম্যানচয়নিকা চৌধুরীপরিচালকমাহফুজ আহমেদমেকাপম্যানলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ল্যাপটপে প্রারম্ভিক রেনেসাঁ যুগের চিত্রশিল্পী আন্তোনেল্লো দা মেসিনার চুরি হওয়া একটি শিল্পকর্ম

উৎসবের রাতে জাদুঘরের ৯ কোটি ডলারের ৪ মাস্টারপিস চুরি

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশ প্রেসক্লাব ফ্রান্সের সভাপতি শাহ সুহেল, সাধারণ সম্পাদক আশিক উল্লাস

আগস্ট ১৭, ২০২৬

‘শেখ হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন, জানে না বাংলাদেশ’

আগস্ট ১৭, ২০২৬
ছবি: বাংলাদেশের কক্সবাজারের কুতুপালং ক্যাম্পে রোহিঙ্গা শরণার্থীরা তাদের দেশত্যাগের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে সমবেত হয়েছেন।

রোহিঙ্গা প্রত্যাবাসন কবে, বাংলাদেশকে যা জানাল মিয়ানমার

আগস্ট ১৭, ২০২৬

ই-রিকশা নিয়ে নানা পরিকল্পনা ও বিধিনিষেধ জানালেন প্রতিমন্ত্রী

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT