চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস হতে পারে সিজনাল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪৭ অপরাহ্ণ ২৬, মার্চ ২০২০
আন্তর্জাতিক
A A
করোনা

করোনাভাইরাসের মৌসুমি চক্রে ফেরত আসার প্রবল আশঙ্কা আছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের এক সিনিয়র গবেষক। তাই দ্রুতই এর প্রতিষেধক বা কার্যকর চিকিৎসা খোঁজার তাগিদ দিয়েছেন তিনি।

ন্যাশনাল ইন্সটিটিউট অব হেলথের সংক্রামক রোগের গবেষক অ্যান্থনি ফাউসি বলেন: ভাইরাসটি এখন দক্ষিণ গোলার্ধে শেকড় ছড়াচ্ছে, সেখানে শীত আসন্ন।

‘সাউথ আফ্রিকা এবং দক্ষিণ গোলার্ধে শীত আসতে যাচ্ছে, সেখানে ভাইরাসটির সংক্রমণ ঘটছে। আর যদি সেখানে বৃহৎ পরিমাণে প্রাদুর্ভাব থাকে তাহলে অনিবার্যভাবে আমাদের দ্বিতীয়বার সংক্রমিত হওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে।

তার মানে আমরা যে প্রতিষেধক তৈরি করার প্রচেষ্টা চালাচ্ছি সেটা চলমান রাখতে হবে, দ্রুতই সেটা পরীক্ষা করতে হবে এবং যেন পরবর্তী চক্র আসার আগেই সেই প্রতিষেধক তৈরি থাকে সেটা চেষ্টা করতে হবে’, বলেন তিনি।

বর্তমানে দুটি প্রতিষেধক নিয়ে পরীক্ষা চালাচ্ছে মানুষ, তার একটি যুক্তরাষ্ট্রে এবং অন্যটি চীনে। সেসব তৈরি করতে বছরখানেক বা তারও বেশি সময় লাগবে।

করোনার চিকিৎসা নিয়েও তদন্ত চলছে। কিছু নতুন ওষুধ এবং পুরনো ওষুধ যেমন অ্যান্টিম্যালেরিয়াল ক্লোরোকুইন এবং হাইড্রক্সিক্লোরোকুইনকে এই ভাইরাসের চিকিৎসায় ব্যবহার করা যায় কিনা তা ভাবা হচ্ছে।

Reneta

ফাউসি বলেন: এখন হয়তো করোনাকে অবদমন করতে আমরা সক্ষম হবো কিন্তু দ্বিতীয় চক্রের জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে।

ফাউসির মন্তব্য অনুযায়ী, করোনাভাইরাস গরম পরিবেশের থেকে ঠাণ্ডা পরিবেশে ও আর্দ্র পরিবেশে বেশি আক্রমণাত্মক হয়। চীনা গবেষণাপত্রেও এমন মন্তব্য করা হয়েছে। তবে এখনো প্রাথমিক ও সমপর্যায়ের গবেষণা দরকার রয়েছে এই মন্তব্যের সমাধান টানার জন্য।

ঠাণ্ডা পরিবেশে শ্বাসযন্ত্রের ড্রপলেটগুলো বাতাসেও দীর্ঘসময় জীবিত থাকে এবং ঠাণ্ডা পরিবেশে রোগপ্রতিরোধ ক্ষমতা কম থাকে। আবার গরম পরিবেশে এই ভাইরাসটি দ্রুত ধ্বংস হয়, তার কারণ সম্ভবত এই ভাইরাসের উপরের আস্তরণটি চর্বির। ফলে সেটা দ্রুত শুকিয়ে যায়।

তবে সংক্রমণের হার কমলে ভাইরাসটি নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে তেমনটা ভাবা যাবে না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনা ভাইরাস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, ১৩ আরোহীর সবাই নিহত

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত

গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগ নিলে পেট্রোবাংলা অবরোধের হুঁশিয়ারি এনসিপির

আগস্ট ২, ২০২৬

হাঙ্গেরিতে শেষ রাউন্ডে হেরে নর্ম হাতছাড়া নীড়ের

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনের সব দায়িত্ব দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীকে দেওয়া হয়েছে: মির্জা ফখরুল

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেক উইথ নিশাত ২০২৬-এর মেন্টি তারমিম রহমান

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT