চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কম রানের ম্যাচেও জমজমাট লড়াই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৮ অপরাহ্ণ ২২, জানুয়ারি ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

রোদের দেখা মেলেনি। কুয়াশা ও মেঘের চাদরে নেমে আসে অন্ধকার। জ্বালানো হয় ফ্লাডলাইট। তারপরও অন্ধকারেই থাকলেন ব্যাটাররা। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে একশর কম পুঁজি নিয়েও দুর্দান্ত লড়াই করল সিলেট সানরাইর্জাস।

সিলেটকে ২ উইকেটে হারিয়ে বিপিএল অভিযান শুরু করল কুমিল্লা। ৯৭ রানের ছোট লক্ষ্যে তাড়ায় বেশ বেগে পেতে হয়েছে দুইবারের চ্যাম্পিয়ন দলটিকে। সিলেটের পেসার কেসরিক উইলিয়ামসের দুটি ওয়াইড ডেলিভারি সহজ করে দেয় কুমিল্লার পথ। ৮ বল ও ২ উইকেট হাতে রেখে জয় পায় দলটি।

শের-ই-বাংলা স্টেডিয়ামে দুপুরের ম্যাচে কুমিল্লাকে মাত্র ৯৭ রানের লক্ষ্য দিতে পারে সিলেট। ছোট লক্ষ্যে ব্যাট করতে নেমে ৫৫ রানে ৫ উইকেট হারিয়ে বসে কুমিল্লা। তাতে জমে ওঠে ম্যাচটি। স্বল্প পুঁজি নিয়েও লড়াই করতে পারার স্বাস্তনা নিয়ে মাঠ ছেড়েছে মোসাদ্দেক-তাসকিনদের সিলেট।

Banglabid

কুমিল্লার দুই বিদেশি তারকা ওপেনার ফাফ দু প্লেসিস ও ক্যামেরুন ডেলপোর্টকে আটকে রাখেন সিলেট বোলাররা। প্লেসিস ২ ও ডেলপোর্ট ১৬ রান করে ফেরেন সাজঘরে। দুই ওপেনারকেই ফেরান অফস্পিনার সোহাগ গাজী। নিয়মিত বিরতিতে উইকেট হারায় দলটি।

৫৫ তে ৫ উইকেট হারানোর পর ষষ্ঠ উইকেট জুটি পথ দেখায় কুমিল্লাকে। করিম জানাত ও নাহিদুল ইসলামের ২৭ রানে জুটি দলকে নিয়ে জয়ের কাছে। জান্নাত ১৮ রান করে আউট তাসকিন আহমেদের বলে। নাজমুল ইসলামের বলে পয়েন্টে ক্যাচ দিয়ে ফেরেন নাহিদুল (১৬)। দুই সেট ব্যাটার সাজঘরে ফিরিয়ে আশা জাগায় সিলেট।

৮৮ রানে ৮ উইকেট হারালে কুমিল্লার জয়ের পথ কঠিন হয়ে যায়। মাহিদুল ইসলাম অঙ্কন (৯*) ও তানভির ইসলামের (৩*) সাবধানী ব্যাটিং এনে দেয় রোমাঞ্চকর জয়।

Reneta

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে নামা সিলেট সানরাইজার্স অলআউট হয় মাত্র ৯৬ রানে। শুরু থেকেই দাপুটে বোলিং করেন কুমিল্লার বোলাররা। ব্যক্তিগত ৩ রানে এনামুল হক বিজয়ের উইকেটটি তুলে নিয়ে প্রথম আঘাত হানেন ডানহাতি স্পিনার নাহিদুল হক।

সর্বোচ্চ ২০ রান করা সাউথ আফ্রিকান কলিন ইনগ্রামকে সাজঘরে ফেরান তরুন পেসার শহিদুল ইসলাম। এরপর চলতে থাকে আসা যাওয়ার মিছিল। মমিনুলের বলে ডু প্লেসিসকে ক্যাচ দিয়ে আউট হল রবি বোপারা। মাত্র ৩ রানে তানভীর ইসলামের শিকার হয়ে সাজঘরে ফেরেন অধিনায়ক মোসাদ্দেক হোসেন।

মুক্তার আলীকে বোল্ড করে এবারের বিপিএলে নিজের প্রথম উইকেট তুলে নেন মুস্তাফিজুর রহমান। তাসকিনকে করিম জান্নাতের ক্যাচে পরিনত করে ইনিংসের ইতি টানেন শহিদুল ইসলাম।

কুমিল্লার হয়ে ২ টি করে উইকেট নিয়েছেন নাহিদুল, মুস্তাফিজ ও শহিদুল। মমিনুল হক, তানভীর ও করিম পেয়েছেন ১টি করে উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কুমিল্লা ভিক্টোরিয়ান্সতাসকিনবঙ্গবন্ধু বিপিএল-২০২২মুস্তাফিজসিলেট সানরাইর্জাস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অস্কারের সংক্ষিপ্ত তালিকায় ‘দ্য গ্রেভ’

পরবর্তী

বড় পুকুরে বর্ণিল সৌখিন রঙিন মাছের চাষ

পরবর্তী

বড় পুকুরে বর্ণিল সৌখিন রঙিন মাছের চাষ

নাসিক নির্বাচনে অতীতের অনেক অভিযোগ ভেসে যাবে: পরিকল্পনামন্ত্রী

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শিক্ষকদের জন্য স্বতন্ত্র পে-স্কেল করার আলোচনা চলছে: শিক্ষামন্ত্রী

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

রোহিঙ্গাদের সংখ্যা নিয়ে মিয়ানমারের বিবৃতিতে ঢাকার উদ্বেগ

আগস্ট ১৮, ২০২৬

ইনফান্তিনোর বিরোধীতা করায় ফিফার প্রধান পরিচালন কর্মকর্তাকে বরখাস্ত

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতা বিমানবন্দরের পুরনো এটিসি ভবনে আগুন

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরে আদালতের নির্দেশ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT