চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘কবুতর পালনে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দরকার’

শফিকুল ইসলাম শফিকুল ইসলাম
৮:৫৭ অপরাহ্ণ ১৩, মে ২০১৬
অর্থনীতি
A A

কবুতর পালন হতে পারে গ্রামীণ অর্থনীতির এক বিশাল খাত। পোল্ট্রি, ফিসারিজ কিংবা গবাদি পশু পালনের মত এই খাতও বেকারত্ব দূরীকরণ এবং আত্মকর্মসংস্থানে বিশাল ভূমিকা রাখতে পারে। রাজধানীতে সৌখিন কবুতর প্রতিযোগিতা ও প্রদর্শনীতে এমনটাই অভিমত দিয়েছেন সংশ্লিষ্টরা।

প্রাগৈতিহাসিক এমনকি মুঘল আমলে দ্রুত সংবাদ পরিবহনে ব্যবহৃত হতো প্রশিক্ষিত যে কবুতর, কালের বিবর্তন এবং প্রযুক্তির উৎকর্ষতার এই যুগে তার আবেদন কমেনি এতটুকুও। বরং দিনে দিনে কবুতর পরিণত হয়েছে শহুরে মানুষের সৌখিনতা ও সৌন্দর্য্যের সবথেকে দামি পাখিতে।

৫০ হাজার থেকে ১০ লাখ টাকা মূল্যের এমন সব কবুতর নিয়ে রাজধানী জাতীয় প্রেসক্লাবে কবুতর প্রতিযোগিতা এবং প্রদর্শনীর আয়োজন করা হয়। যেখানে স্থান পেয়েছে উপমহাদেশের বিখ্যাত সব জাত থেকে শুরু করে ইউরোপ-আমেরিকার দামি জাতের কবুতর।

Banglabid

দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা এসব কবুতরের যেমন আছে বিভিন্ন আকার, রং এবং ঢংয়ের বৈচিত্র্য, তেমনি বৈচিত্র্য তাদের নামে এবং আচরণেও।

সৌখিন এসব কবুতর হাত বদলে প্রতিবছরের আর্থিক মূল্য প্রায় আড়াইশ কোটি টাকা। কবুতরের চিকিৎসা, বাজারজাতকরন এবং আমদানি-রপ্তানিসহ নানা সমস্যা উঠে আসে আলোচনা সভায়। যদি প্রয়োজনীয় প্রাপ্তিও না থেকে তবে শুধু শখ দিয়ে এই খাতে বেশি দুর এগুনো যাবে না, বলেন সভায় উপস্থিত একজন।

Reneta

বেকারত্ব দূরীকরণ এবং আর্থ সামাজিক উন্নয়নে ব্যতিক্রম অথচ লাভজনক এই খাতে সরকারের দৃষ্টি দেওয়া উচিত বলে মনে করেন কৃষি উন্নয়নে গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ।

শাইখ সিরাজ বলেন, শখটাকে একটা অর্থনৈতিক মূল্যে নিয়ে নিতে হবে। আপনি শখ করে কবুতরটা পালছেন, বড় করছেন, বিক্রি করছেন। কিন্ত এটাকে মাস লেভেলে নিতে চাইলে একে আত্মকর্মসংস্থান ও আয় বর্ধনকারী একটি প্রকল্প হিসেবে দেখলে সরকার আগ্রহী হবে। এটাকে এখন রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা করা দরকার। যদি পৃষ্ঠপোষকতা করা হয় তবে এই খাতটি আরও অনেক এগুতে পারে।

পরে প্রতিযোগিতায় অংশ নেওয়া খামারিদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কবুতরকবুতর প্রদর্শনী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিচারের দায় শুধু আওয়ামী লীগের উপরেই কেন?

পরবর্তী

টেকনাফে সন্ত্রাসীদের হামলায় ছয় সাংবাদিক আহত

পরবর্তী

টেকনাফে সন্ত্রাসীদের হামলায় ছয় সাংবাদিক আহত

বজ্রপাতে আজও ১৩ জনের মৃত্যু

সর্বশেষ

‘ভারতে ফ্যাসিবাদী শাসনের অবসান ঘনিয়ে এসেছে’

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধে প্রায় ৮শ’ মার্কিন সেনা হতাহত

আগস্ট ২০, ২০২৬
ছবি: রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ দেখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সংসদে নিজের আসনে বসে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ দেখলেন প্রধানমন্ত্রী

আগস্ট ২০, ২০২৬
ছবি: আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহসেন মোহেবি।

পরবর্তী যুদ্ধে আরও ধ্বংসাত্মক অস্ত্র ব্যবহার করার হুঁশিয়ারি ইরানের

আগস্ট ২০, ২০২৬

ফাইনালে ‘কিছু একটা ঘটেছিল’ সম্পর্কে যে কথা জানাল আর্জেন্টিনা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT