চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কফির জন্য দুশ্চিন্তা, অশনি সংকেত!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০২ অপরাহ্ণ ০৩, অক্টোবর ২০১৯
আন্তর্জাতিক
A A

যুক্তরাজ্যের কফি ব্যবসা ও পানকারীদের জন্য অশনি সংকেত দিয়েছেন বিশেষজ্ঞরা! একই সঙ্গে বাড়ছে দুশ্চিন্তা। দেশটিতে কফি বিলাসবহুল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।

ডেইলিমেইল বিশেষজ্ঞদের বরাত দিয়ে বলছে, উচ্চ তাপমাত্রা, ক্রমবর্ধমান আর্দ্রতা এবং বাজারমূল্য পেরুতে কফি উৎপাদনকারীরা আয়ের জন্য অন্যান্য উৎসের দিকে যেতে বাধ্য হচ্ছেন।

বিশেষজ্ঞরা বলছেন,  জলবায়ু পরিবর্তন ও বিশ্ব উষ্ণায়নের ফলে কফি উৎপাদনের জমির পরিমাণ হ্রাস পাচ্ছে, কফি গাছে দেখা দিচ্ছে নানা রোগ ও কীটপতঙ্গ, কফি চাষ ক্ষতিগ্রস্থ হচ্ছে।  এতে কফি চাষীদের মনোযোগ আখ চাষসহ অন্যত্র সরিয়ে দিচ্ছে।

ইথিওপিয়ায় উৎপাদিত কফির নাম অ্যারাবিকা, আর পেরুও কফি উৎপাদনের জন্য বিখ্যাত।  পেরুর উত্তরে মূলত কফি চাষ করা হয়৷

পাইউরার উপত্যকা জেলা মন্টেরোতে, পাঁচ বছর আগে এক বিধ্বংসী প্রাদুর্ভাব দেখা দেয় কফি গাছে। জলবায়ু পরিবর্তনের কারণে কফি এমন প্রাদুর্ভাব। এর ফলে গাছে রাসায়নিক শক্তি বৃদ্ধি করতে প্রতিরোধ করে।  ছত্রাকের ঝুঁকি দেখা দেয় প্রতিবছর।  এর ফলে গত পাঁচ বছরে এই অঞ্চলে কফির উৎপাদন ৮০ থেকে ২০ শতাংশ হ্রাস পেয়েছে। অনেকে এতে আখ চাষের দিকে ধাবিত হয়েছে।

বিশেষজ্ঞরা আশঙ্কা করে বলছেন যে, এভাবে চলতে থাকলে ২০৫০ সালের মধ্যে বিশ্বজুড়ে  অর্ধেক জমি কফি চাষে অনুপোযোগী হয়ে পড়বে।

বিশেষজ্ঞরা কফি চাষ চালিয়ে যাওয়ার জন্য কৃষকদের নতুন সরঞ্জাম এবং বীজ কিনতে সহায়তা প্রদানে অধিক পরিমাণে বিনিয়োগের জন্য কফি ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

বিশেষজ্ঞরা আরো বলছেন যে, এর পরিবেশগত ব্যয় মারাত্মক হতে পারে। এমতাবস্থায় কফি উৎপাদনের জন্য নতুন অঞ্চল আবাদ প্রয়োজন।

একই সাথে গবেষকরা সতর্ক করেছেন যে, এভাবে চললে কফির উৎপাদন হ্রাস পাবে এবং কফির মূল্য যুক্তরাজ্যে উচ্চমাত্রায় যেতে পারে, আবার গুণগত মানও হ্রাস পাবে।

ফেয়ারট্রেড হেড অব কমার্শিয়াল পার্টনারশিপ ক্যাথরিন ডেভিড বলেছেন, যুক্তরাজ্যের জনগণ সত্যিই আশা করছে যে, ব্যবসায়ীরা তাদের কফির জন্য ন্যায্য মূল্য পরিশোধ করবেন। এটি তাদের জন্য কঠিন কিছু নয়।

“বর্তমানে কফির বিক্রি বেড়েছে এবং এটি একটি খুব জনপ্রিয় পণ্য। আমরা বিভিন্ন দামের ব্যাপ্তি থেকে কফি তুলতে পারি। আমার মনে হয়, আমরা যদি এখনই বিনিয়োগ না করি, তবে কফি বিলাসবহুল ও দীর্ঘ মেয়াদে দুর্লভ পণ্যে পরিণত হতে পারে”।

বর্তমানে কফি উৎপাদনের জমি থেকে যদি ৫০ ভাগ জমি যদি অনুপোযোগী হয়ে পড়ে তা কারো জন্য ভালো হবে না। এতে কফি চাষীরা তাদের কফি চাষ থেকে সরে পড়বে, যা আমাদের কফির প্রয়োজনীয়তা মেটাতে পারবে না।

তারা বলছেন, এটি সত্যি একটা সংকট, যা আমরা মোকাবিলা করছি। যদি যুক্তরাজ্যের জনগণ আরো সচেতন হয় তাহলে এই বিষয়ে সমাধান করা সম্ভব।

ট্যাগ: ইথিওপিয়াকফিপেরুযুক্তরাজ্য
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রিফাত হত্যা: রিফাত ফরাজীর জামিন নামঞ্জুর

পরবর্তী

ফিশিং লিংকে ফেসবুক হ্যাক, অশ্লীল পোষ্টের হুমকিতে টাকা দাবি

পরবর্তী

ফিশিং লিংকে ফেসবুক হ্যাক, অশ্লীল পোষ্টের হুমকিতে টাকা দাবি

দীর্ঘ হোক চ্যানেল আইয়ের পথচলা

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT