চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের মৃত্যুতে বিএনপি’র শোকবার্তা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০৮ পূর্বাহ্ণ ০৪, জানুয়ারি ২০২১
- সেমি লিড, বাংলাদেশ
A A

স্বাধীনতা ও একুশে পদকপ্রাপ্ত কথাসাহিত্যিক, অর্ধ শতাধিক উপন্যাসসহ বহুগ্রন্থের লেখিকা এবং চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরের মাতা রাবেয়া খাতুনের মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এক প্রেস বিজ্ঞপ্তিতে মির্জা ফখরুল বলেন, দেশের বিশিষ্ট কথাসাহিত্যিক, লেখক, শিক্ষক ও সাংবাদিক রাবেয়া খাতুনের মৃত্যুতে মরহুমার শোকাহত পরিবার ও দেশের সাংস্কৃতিক ব্যক্তিদের মতো আমিও গভীরভাবে সমব্যাথী। তিনি তার সাহিত্যকর্মে অবদানের জন্য রাষ্ট্রীয় পদকসহ অসংখ্য পুরষ্কারে ভূষিত হয়েছেন। খ্যাতিমান কথাশিল্পী হিসেবে রাবেয়া খাতুন ছিলেন আমাদের সাংস্কৃতিক অঙ্গণে এক উজ্জ্বল তারকা। সাহিত্য ও সাংস্কৃতিক জগতের নানা শাখায় তিনি রেখেছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা। তার মৃত্যুতে দেশ একজন বরেণ্য সাহিত্যিক ও গুণী ব্যক্তিকে হারালো, এ শূণ্যস্থান সহজে পূরণ হবে না।”

তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও পরিবারের প্রতি সমবেদনা জানান।

Banglabid

তার মৃত্যুতে গভীর শোকাহত চ্যানেল আই পরিবার। রাবেয়া খাতুনের মরদেহ ইউনাইটেড হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। সোমবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত বাংলা একাডেমি চত্বরে শ্রদ্ধা নিবেদন। বিকেল ৩টায় চ্যানেল আই প্রাঙ্গণে জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন। রাবেয়া খাতুন স্মরণে চ্যানেল আই ভবনে শোক বই খোলা হয়েছে।

ছিয়াশি বছরে মারা যাওয়া রাবেয়া খাতুন সাহিত্যের সকল শাখায় সফলভাবে বিচরণ করেছেন। দীর্ঘ জীবনে তিনি বাংলা সাহিত্যকে যেমন সমৃদ্ধ করেছেন তেমনি ভূষিত হয়েছেন অসংখ্য পুরস্কারেও।

বাংলা সাহিত্যে উজ্জ্বল নক্ষত্রের নাম রাবেয়া খাতুন। ১৯৩৫ সালে বিক্রমপুরে জন্ম তার। লেখালেখির পাশাপাশি শিক্ষকতা এবং সাংবাদিকতাও করেছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রাবেয়া খাতুন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কুটির ও ক্ষুদ্র শিল্পে প্রণোদনার ঋণ বিতরণের সময় বাড়ল

পরবর্তী

কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের মৃত্যুতে আওয়ামী লীগ নেতাদের শোক

পরবর্তী

কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের মৃত্যুতে আওয়ামী লীগ নেতাদের শোক

করোনাভাইরাস

করোনাভাইরাস: ভারতেই প্রায় দেড় লাখ মানুষের মৃত্যু

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন, প্রজ্ঞাপন জারি

আগস্ট ২২, ২০২৬

প্রথম দিনে ১৮ উইকেট পতনের কারণ জানালেন স্টার্ক

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

নতুন মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে যে বার্তা ইরানের

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

পররাষ্ট্র মন্ত্রণালয়ে কেন দুই প্রতিমন্ত্রী, জানালেন শামা ওবায়েদ

আগস্ট ২২, ২০২৬

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগে ২৫ এজেন্সির তালিকা প্রকাশ

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT