চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কঠিন লড়াইয়ের চ্যালেঞ্জ জানিয়ে গেলেন বোল্ট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪২ অপরাহ্ণ ০৮, জুন ২০১৭
স্পোর্টস
A A
ট্রেন্ট বোল্ট

ট্রেন্ট বোল্ট

সংবাদ সম্মেলন রুমে ঢুকেই দুষ্টুমি শুরু করলেন ট্রেন্ট বোল্ট। মাইক্রোফোন টেস্ট করলেন। কোমল পানীয়র বোতল সরালেন। তারপর চুটকি মেরে ইঙ্গিত দিলেন প্রশ্ন পর্ব শুরু করার। তবে সময় যত গড়াল, ততই গম্ভীর হলেন বোল্ট। বলে গেলেন, বাংলাদেশের বিপক্ষে কঠিন লড়াই হবে।

কার্ডিফে শুক্রবার বিকেল সাড়ে তিনটায় মুখোমুখি হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড। দুই দলের জন্যই ম্যাচটি বাঁচা-মরার। গুরুত্বপূর্ণ এই ম্যাচে বাংলাদেশকে মোটেও খাটো করে দেখছে না নিউজিল্যান্ড। মাশরাফির দলকে সম্মানে রেখেই কঠিন প্রতিদ্বন্দ্বিতার কথা বললেন কিউই পেসার।

বোল্ট অবশ্য সরাসরি ফেভারিট মানলেন না কাউকেই। আবার মনে করিয়ে দিলেন গত মাসে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে কিউইদের বিপক্ষে বাংলাদেশ সবশেষ যে ম্যাচটায় জিতেছিল, সেখানে তিনিসহ ছিলেন না বর্তমান দলটির অনেকেই, ‘অবশ্যই বাংলাদেশ যোগ্য দল। গত মাসে ত্রিদেশীয় সিরিজে জিতে এসেছে। তবে আমরা অনেকে সেই সিরিজ খেলিনি। কঠিন লড়াইই আশা করছি। ওদের ব্যাটসম্যানরা দারুণ খেলছে। বিশেষ করে তামিম ইকবাল। টপঅর্ডারে ভালো একজন ব্যাটসম্যান সে। আমাদের ভালো বোলার আছে। ভালো একটা লড়াই হবে আশা করি।’

গ্রুপ পর্বে বাংলাদেশ ও নিউজিল্যান্ড উভয়ই হারের মুখ দেখেছে একটি করে ম্যাচে। আরেকটি করে ম্যাচ বৃষ্টিতে পয়েন্ট ভাগাভাগি করেছে। তাতে দুদলের ঝুলিতেই একটি করে পয়েন্ট। কার্ডিফের ম্যাচটি তাই দুদলের জন্যই বাঁচা-মরার। সেটিতে আরো উত্তাপ দিচ্ছে কিউইদের বিপক্ষে বাংলাদেশের সাম্প্রতিক সাফল্য। গত কয়েক বছর ধরেই বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ মানে সমানে সমান প্রতিদ্বন্দ্বিতা।

চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে কার্ডিফে দুদলেরই এটি প্রথম ম্যাচ। সেটি খেলোয়াড়দের বিপদে ফেলবে কিনা এমন প্রশ্ন উড়িয়ে দিলেন বোল্ট, ‘মনে হয় না তেমন কিছু হবে। আমাদের জন্য একটু ভালো সুবিধাই আছে। আবার বাংলাদেশও তাদের কাজটা ঠিকঠাক সেরে রাখবে। নতুন পরিবেশ কঠিন হলেও অন্য রকম কিছু হবে না।’

বোল্ট হয়ত জানেন না এই কার্ডিফেই ১২ বছর আগে ক্রিকেটবিশ্ব কাঁপানো জয় পেয়েছিলেন মাশরাফিরা। তখনকার বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সেই জয়কে এখনো ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা অঘটন হিসেবে ধরা হয়। শুক্রবার বাংলাদেশ যদি আরেকবার জ্বলে ওঠে, তাতে কপাল পুড়বে নিউজিল্যান্ডের। আর টাইগারদের সুযোগ থাকবে প্রথমবারের মত বৈশ্বিক কোন টুর্নামেন্টের সেমিফাইনালে ওঠার।

ট্যাগ: ট্রেন্ট বোল্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সেহরি ও ইফতারের সময়সূচি

পরবর্তী

আদালতে এসি না চলায় খালেদা জিয়া নাখোশ

পরবর্তী

আদালতে এসি না চলায় খালেদা জিয়া নাখোশ

ঈদ প্রস্তুতি: গতবারের তুলনায় দৈনিক ৩০ হাজার বেশি যাত্রী নেবে রেলওয়ে

সর্বশেষ

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের টাকা তোলা বিষয়ে নতুন সিদ্ধান্ত

আগস্ট ২৫, ২০২৬

ডব্লিউএইচও’র মহাপরিচালক পদে নারী প্রার্থী দিয়েছে সৌদি আরব

আগস্ট ২৫, ২০২৬

টুর্নামেন্টের অভাব আর আর্থিক অনিশ্চয়তা প্রভাব ফেলছে দাবার বোর্ডে

আগস্ট ২৫, ২০২৬

মক্কা চুক্তি কী: বাংলাদেশ কেন আগ্রহী, ভারত কেন অস্থির

আগস্ট ২৫, ২০২৬

ইরানের পাল্টা হুঁশিয়ারি

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT