চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদ প্রস্তুতি: গতবারের তুলনায় দৈনিক ৩০ হাজার বেশি যাত্রী নেবে রেলওয়ে

শফিকুল ইসলামশফিকুল ইসলাম
৭:৫২ অপরাহ্ণ ০৮, জুন ২০১৭
বাংলাদেশ
A A

১২ জুন শুরু হবে ঈদ উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। গতবারের তুলনায় প্রতিদিন প্রায় ৩০ হাজার অতিরিক্ত আসন নিয়ে ঈদ সেবায় প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। খুলনার পরিবর্তে এবার রাজশাহী রুটসহ মোট ৭ জোড়া ঈদ স্পেশাল ট্রেন সার্ভিসের কথা জানিয়েছেন রেলমন্ত্রী  মোঃ মুজিবুল হক ।

বৃহস্পতিবার ঈদকে সামনে রেখে রেল মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে তুলে ধরা হয় প্রস্তুতির বিস্তারিত। বাংলাদেশে গণপরিবহন হিসেবে রেলওয়ের জনপ্রিয়তা এখন শীর্ষে। নিরাপদ এবং সাশ্রয়ী যোগাযোগ মাধ্যম হওয়ায় সারা বছরই ট্রেন ভ্রমণকারীদের লম্বা লাইনের দেখা মিলে ঢাকা স্টেশনে। ঈদের সময় তা বেড়ে যায় বহুগুণ।

রেলপথ মন্ত্রী মোঃ মুজিবুল হক বলেন, গতবারের তুলনায় এবার প্রতিদিন প্রায় ৩০ হাজার অতিরিক্ত যাত্রী পরিবহন করবে রেলওয়ে। তবে ঢাকা থেকে গতবারের চেয়ে যাত্রী পরিবহন বাড়বে দিনে প্রায় ৬ হাজার। ঈদ উপলক্ষে সাত জোড়া বিশেষ ট্রেনের পাশাপাশি অতিরিক্ত রেকর্ড ১শ ৭১টি অতিরিক্ত কোচ এবং ২১টি ইঞ্জিনও মেরামত করে রেখেছে রেলওয়ে।

টিকিটধারী যাত্রীদের সিটে বসা নিশ্চিত করতে ঈদের সময় জয়দেবপুর এবং বিমানবন্দর স্টেশন থেকে ঢাকা স্টেশনে আসার ট্রেনে এবার যাত্রী উঠতে দেবে না রেলওয়ে।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ রেলওয়েরেলওয়ে
শেয়ারTweetPin

সর্বশেষ

চরকির পাঁচ বছর: সবসময় ছিল নতুন কিছু করার ইচ্ছা

জুলাই ১২, ২০২৬

বেসরকারি টেলিভিশনের সংবাদ বিভাগের প্রধানদের সাথে ডিআরইউ’র মতবিনিময় সভা

জুলাই ১২, ২০২৬

চিকিৎসা সেবার মূল ভিত্তি হচ্ছে মানবিকতা : জুবাইদা রহমান

জুলাই ১২, ২০২৬

চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন ‘মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ’

জুলাই ১২, ২০২৬

মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিলো না মেজর হাফিজ উদ্দিন আহমদ

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT