চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কট্টর শ্বেতাঙ্গদের নাম না নিয়ে সমালোচিত ট্রাম্প

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩০ অপরাহ্ণ ১৪, আগস্ট ২০১৭
আন্তর্জাতিক
A A
অভিযোগের জন্য আহতদের উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় বর্ণবাদ, ফ্যাসিবাদ এবং অতি-ডানপন্থা বিরোধী মিছিলে কট্টর শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদ সমর্থকদের হামলার ঘটনায় ডোনাল্ড ট্রাম্পের নমনীয় বক্তব্য সমালোচনার সৃষ্টি করেছে। কট্টর ডানপন্থীদের বিরুদ্ধে স্পষ্ট করে কিছু না বলে বিতর্কের জন্ম দেন মার্কিন প্রেসিডেন্ট।

শনিবার, শ্বেতাঙ্গ জাতীয়তাবাদীদের ডাকা ‘ইউনিয়ন দ্য রাইট’ নামের এক সমাবেশকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পরে। কট্টর শ্বেতাঙ্গ জাতীয়তাবাদের সমর্থকদের সঙ্গে এই মতবাদের বিরোধীদের সংঘর্ষ হয়। পরে বর্ণবাদী এক সমর্থকের গাড়ি হামলায় অনেকেই গুরুতর আহত হন।  এঘটনায় তিনজন নিহত ও কমপক্ষে ১৯ জন আহত হন।

সেই গাড়ির চালক জেমস ফিল্ডসকে (২০) ক্ষতি করার উদ্দেশ্যে অপরিকল্পিত হামলা বা ‘সেকেন্ড ডিগ্রি মার্ডার’-এর অভিযোগে সন্দেহভাজন হিসেবে আটক করে পুলিশ।

সহিংসতা ছড়িয়ে পরার পর এক টুইট বার্তায় ট্রাম্প বলেন, এই ঘটনা বহুপক্ষের ঘৃণা, ধর্মান্ধতা আর সহিংসতার বহিঃপ্রকাশ। পাশাপাশি বিভাজন আর বিদ্বেষ বন্ধের আহ্বানও জানান তিনি।

কিন্তু প্রেসিডেন্টের এই বার্তায় চরম ডানপন্থী শ্বেতাঙ্গ জাতীয়তাবাদীদের স্পষ্ট করে অভিযুক্ত করা হয়নি বলে দাবি করেছেন বেশ কয়েকজন ডেমোক্রেট আর রিপাবলিকান নেতা।

রিপাবলিকান সিনেটর কোরি গার্ডনার তার টুইট বার্তায় প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে বলেছেন যে, অবশ্যই অশুভকে তাদের নাম ধরেই ডাকা উচিত।

শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদীদেরকে ‘ঘরের সন্ত্রাসী’ বলে দাবি করেন তিনি। গার্ডনারের বক্তব্যকে মার্কো রুবিও এবং টেড ক্রজের মতো অনেক সিনিয়র রাজনীতিকই সমর্থন করেছেন। প্রেসিডেন্টের সমালোচনা করেন বহু ডেমোক্রেট নেতারাও।

এমনকি ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্প পর্যন্ত এক টুইট বার্তায় শ্বেতাঙ্গ জাতীয়তাবাদী আর নব্য নাৎসীবাদীদের বর্ণবাদ ছড়ানোর জন্যে দায়ী করেন।

প্রেসিডেন্টের এমন সমালোচনার জবাবে হোয়াইট হাউজ মুখপাত্র বলেন, ট্রাম্প খুব দৃঢ়তার সাথেই সব ধরনের সহিংসতার বিপক্ষে তার অবস্থান স্পষ্ট করেছেন। অবশ্যই এর মধ্যে শ্বেতাঙ্গ চরম ডানপন্থী, কেকেকে বা নব্য নাৎসীবাদের মত সব চরমপন্থীরাও রয়েছে।

এই বিতর্কিত সমাবেশের অন্যতম আয়োজক জ্যাসন কেসলার একটি সংবাদ সম্মেলন করার চেষ্টা করেন। তিনি পুলিশকে সময়মতো এগিয়ে না আসার জন্যে দায়ী করেন। তবে তীব্র প্রতিবাদ এবং প্রতিরোধের মুখে কেসলারের সংবাদ সম্মেলনটি পন্ড হয়ে যায়।

ট্যাগ: ট্রাম্পডোনাল্ড ট্রাম্পফ্যাসিবাদবর্ণবাদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মেলবোর্ন আওয়ামী লীগের উদ্যোগে ‘জাতীয় শোক দিবস’ পালন

পরবর্তী

রিচির ‘সাতোশা’ অনুষ্ঠানে তারকারা

পরবর্তী
‘সাতোশা’ অনুষ্ঠানে রাশেক মালিক ও রিচি

রিচির ‘সাতোশা’ অনুষ্ঠানে তারকারা

সালমান শাহ্‌

সালমান শাহ্‌ হতে চান? অংশ নিন প্রতিযোগিতায়

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT