চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজার উপকূলে শুটকি তৈরির ধুম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১১ অপরাহ্ণ ১৫, জানুয়ারি ২০১৬
কৃষি
A A

কক্সবাজারের উপকূলীয় এলাকায় শুটকি তৈরির ধুম পড়েছে। আবহাওয়া শুষ্ক থাকায় শুটকি উৎপাদন যেমন বেশী হচ্ছে তেমনি বেড়েছে রপ্তানিও।

কক্সবাজার উপকূলে বেশ কয়েকটি শুটকি মহাল রয়েছে। এর মধ্যে নাজিরারটেক শুটকি মহালটি সবচেয়ে বড়। একশ’ ২৫ একর জমির ওপর স্থাপিত এ মহালে পাঁচশ’ ৭৫টি খোলা রয়েছে।

শুটকি উৎপাদনকারীরা বলছেন, এখন মাছ কম দামে বিক্রি করছি, ন্যায্য মূল্য পাচ্ছি না। সরকার রাস্তা-ঘাটটা ভালো করে দিলে অনেক সুবিধা হতো।

এই এলাকার শুটকি মহালে কর্মসংস্থান হয়েছে নারীসহ প্রায় ৩০ হাজার শ্রমিকের। 

তাদের একজন নারী শ্রমিকরা বলেন, ‘এখানে কাজ করে যে বেতন পাই তা দিয়ে সংসার চালাই।’

ব্যবসায়ীরা জানান, প্রতি মৌসুমে শুধু নাজিরারটেকেই ৫০ থেকে ৬০ হাজার টন বিভিন্ন জাতের শুটকি উৎপাদিত হয়। যার বাজারমূল্য প্রায় দুশ’কোটি টাকা।

একজন শুটকি ব্যবসায়ী বলেন, ‘কীটনাশক ও লবণমুক্ত স্বাস্থ্যসম্মত শুটকি আমরা নিজেরা তৈরি করি। সরকারের সহযোগিতা পেলে আমরা আরো ভালো করতে পারবো।’

শুটকি মহালকে আরো উন্নত করে পর্যটনবান্ধব করা গেলে পর্যটনের আরো একটি দিক উন্মোচিত হবে বলে আশা স্থানীয় জনপ্রতিনিধির।

কক্সবাজার পৌরসভার কাউন্সিলর এস আই আখতার কামাল বলেন, ‘যেহেতু এটি বাংলাদেশের এবং এশিয়ার একটি বড় শুটকি মহল, এটাকে যদি পর্যটক বান্ধব করে উন্নত অবকাঠামতেো উন্নয়ন করা যায় তাহলে কক্সবাজারের পর্যটন শিল্প আরো উন্নত হবে।’

উপকূলীয় অঞ্চলের ছোট-বড় সব শুটকি মহালে এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন জেলে, শ্রমিক ও ব্যবসায়ীরা।

ট্যাগ: শুটকি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মুসলমানদের নিয়ে অবস্থান পাল্টাবেন না ট্রাম্প

পরবর্তী

‘ফিরে চল মাটির টানে’ প্রথমবারের মতো পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

পরবর্তী

‘ফিরে চল মাটির টানে’ প্রথমবারের মতো পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

কানাইপুকুর: বিপন্ন শামুকখোল পাখির অভয়ারণ্য

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আল্লাহর কাছে ক্ষমা ও রহমত চাইতে পড়ুন এই দোয়া

আগস্ট ২৯, ২০২৬

অস্ত্র উদ্ধারে সহায়তায় লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

আগস্ট ২৯, ২০২৬

স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল কত?

আগস্ট ২৯, ২০২৬
অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন, অভিনেতা আবুল হায়াৎ , কথা সাহিত্যিক এমদাদুল হক মিলন, বরেণ্য অভিনেত্রী দিলারা জামান ও শিশু সাহিত্যিক ফরিদুর রেজা সাগর কে নিয়ে কেক কেটে পাঁচ হাজার তম পর্বের উদ্বোধন করেন মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী।

মাছরাঙা টিভিকে চ্যানেল আইয়ের শুভেচ্ছা

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

৫ হাজার পর্বে ‘রাঙা সকাল’, উদযাপনে তারকাদের মিলনমেলা

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT