চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হোটেল কক্ষে মিললো তরুণীর জবাই করা লাশ

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
১০:৫০ অপরাহ্ণ ১০, এপ্রিল ২০১৮
অপরাধ, কক্সবাজার, জনপদ
A A
নিহত ব্যক্তির ছবি ও হত্যার চিত্র, বাংলায় 'হত্যা' লেখা বোতাম. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজার শহরের কলাতলী হোটেল মোটেল জোনের লাইট হাউস এলাকার বিএম কটেজ থেকে মঙ্গলবার সন্ধ্যায় এক তরুণীর জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ।

স্বামী পরিচয়ে হোটেলে একসঙ্গে থাকা ঘাতক সোমবার রাতে ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছে পুলিশ।

সরেজমিনে গিয়ে জানা যায়, সোমবার রাত ৯টা ১৯ মিনিটের দিকে চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার হাইতগাও এলাকার রাহুল দাশ (২৮) ও সুমী দাশ (২২) স্বামী-স্ত্রী পরিচয়ে বিএম কটেজের ১০৮ নাম্বার রুম ভাড়া নেয়। রাতের খাবার খাওয়ার পর তারা রুমে যায়। এরপর আর কোন সাড়া শব্দ পাওয়া যায়নি।

Banglabid

পরদিন মঙ্গলবার সকাল ৮টার দিকে রাহুল দাশ রুম থেকে বের হয়ে যায়। দুপুর ১টার দিকে কটেজের বয় রুমে একাধিকবার নক করার পরও কোন সাড়া শব্দ না পেয়ে মালিককে বিষয়টি জানায়। পরে কটেজের মালিক ইউসুফ সদর থানা পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে সদর থানার ওসি ফরিদ উদ্দিন খন্দকারের নেতৃত্বে ওসি (তদন্ত) মাঈন উদ্দিন, এসআই খাইরুজ্জামানসহ একদল পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। এসময় কটেজের ওই কক্ষের দরজা ভেঙে সুমী দাশের জবাই করা মরদেহ উদ্ধার করা হয়।

কটেজের মালিক ইউসুফ ও ম্যানেজার পারভেজ বলেন, সোমবার রাতে তারা রুম ভাড়া পরিশোধ করে কটেজে ওঠে। এসময় তাদের স্বাভাবিক দেখা যায়। তাছাড়া রাতে কোন রকম চিৎকারের আওয়াজ শুনা যায়নি। সকালে তরুণীর সাথে থাকা ছেলেটি নাস্তার কথা বলে পালিয়ে যায়। দুপুরে তাদের রুম নক করার পরও না খোলায় পুলিশকে খবর দেয়া হয়।

Reneta

এ বিষয়ে সদর থানার ওসি ফরিদ উদ্দিন খন্দকার বলেন, ওই তরুণীকে চেতনাশক ওষুধ খাওয়ানো হয়। পরে রাতেই তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। ঘটনাস্থল থেকে একটি ছোরাসহ নানা আলামত উদ্ধার করা হয়েছে। তথ্য-প্রযুক্তির সাহায্যে দ্রুত হত্যাকারীকে গ্রেপ্তার করা হবে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin1
পূর্ববর্তী

বিদ্যুৎ-বীমা উন্নয়নে সাড়ে ৫১ কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক

পরবর্তী

কোটা সংস্কার আন্দোলনে আহতদের দেখতে হাসপাতালে ঢাবি উপাচার্য

পরবর্তী

কোটা সংস্কার আন্দোলনে আহতদের দেখতে হাসপাতালে ঢাবি উপাচার্য

কােটা সংস্কার বিষয়ে ওবায়দুল কাদেরের বক্তব্যই সরকারের বক্তব্য 

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT