চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজারে করোনার সংক্রমণ বেড়েছে, পর্যটকের সমাগম কমানোর পরামর্শ

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৮:১৬ অপরাহ্ণ ০৯, জানুয়ারি ২০২২
কক্সবাজার, জনপদ, স্বাস্থ্য
A A
কক্সবাজার সৈকত, পর্যটক, সমুদ্র, বাংলাদেশ, পর্যটন. Channel i News - চ্যানেল আই নিউজ

টানা তিন মাস পর কক্সবাজারে আবারও করোনার সংক্রমণ বেড়েছে। এবার করোনা হটস্পট মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়ন।

চলতি মাসের প্রথম ৮দিনে এ উপজেলায় ৭৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। জেলায় গত ৩দিনে ৮৪ জন করোনা আক্রান্ত রোগীর মধ্যে ৬৬ জনই মাতারবাড়ীর।

এর আগে দুই বার জেলার সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ এলাকা ছিল কক্সবাজার পৌরসভা এবং উখিয়া ও টেকনাফ।

সিভিল সার্জন মাহবুবুর রহমান বলেন, গত তিন মাস (অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর) কক্সবাজার ঝুঁকিমুক্ত ছিল। মাতারবাড়ী তাপবিদ্যুৎ প্রকল্প ঝুঁকি বাড়িয়ে তুলছে। প্রকল্পে দিনরাত কাজ করছেন কয়েক হাজার দেশি-বিদেশি নাগরিক। এখানে কেন করোনা শনাক্তের হার দ্রুত বেড়ে যাচ্ছে, তা দেখতেই তারা রোববার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শনাক্ত হওয়া ভাইরাস ওমিক্রন কিনা, তা নিশ্চিত হওয়ার জন্য নমুনা ঢাকায় পাঠানো হয়েছে।

কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাব সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) ল্যাবে ৩৪২ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে করোনা শনাক্ত হয় ৪০ জনের। আক্রান্ত ব্যক্তিদের ৩৫ জনই মহেশখালীর বাসিন্দা। এর আগের দিন পরীক্ষা হয়েছে ৫৭৫ জনের নমুনা। এর মধ্যে করোনা শনাক্ত হয় ১৬ জনের । তাঁদের মধ্যে কক্সবাজার সদরের ৩, উখিয়ার ২ ও মহেশখালীর ৮ বাসিন্দা রয়েছেন। অবশিষ্ট ৩ জন রোহিঙ্গা শরণার্থী।

৬ জানুয়ারি করোনা শনাক্ত হওয়া ২৮ জনের মধ্যে মহেশখালীর বাসিন্দা ছিলেন ২৩ জন।

কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ অনুপম বড়ুয়া বলেন, মাতারবাড়ী প্রকল্পের কারণে অনেকে বিদেশে আসা-যাওয়া করছেন। প্রকল্পের ভেতরে লোকজনও দেশের বিভিন্ন জেলায় যখন ইচ্ছা যাতায়াত করছেন। এসব কারণে সংক্রমণ বাড়ছে কিনা, তার অনুসন্ধান চলছে।

তিনি আরও জানান, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে ওমিক্রন বেড়ে চলেছে। বাংলাদেশেও এর প্রভাব পড়ছে। কক্সবাজার সমুদ্রসৈকতে যেভাবে পর্যটকের সমাগম ঘটছে, তা সীমিত করা দরকার। সৈকত এলাকায় পর্যটকেদের কারণে পুরোপুরি স্বাস্থ্যবিধি নিশ্চিত করা না গেলে কক্সবাজার আবার ঝুঁকিতে পড়বে।

ট্যাগ: কক্সবাজারকরোনা ভাইরাস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘শপথের প্রতিটি শব্দ অস্থি-মজ্জা-রক্তে একীভূত করতে হবে’

পরবর্তী

এখনও বেড়ে চলেছে ডেঙ্গু রোগীর সংখ্যা, হাসপাতালে ভর্তি ৭

পরবর্তী
চ্যানেল আই অনলাইন সংবাদ, স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

এখনও বেড়ে চলেছে ডেঙ্গু রোগীর সংখ্যা, হাসপাতালে ভর্তি ৭

প্রখ্যাত সাংবাদিক মিজানুর রহমান খান হাসিমুখে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সাংবাদিক মিজানুর রহমান খানের প্রথম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT