চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাংবাদিক মিজানুর রহমান খানের প্রথম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৫ অপরাহ্ণ ০৯, জানুয়ারি ২০২২
বাংলাদেশ
A A
প্রখ্যাত সাংবাদিক মিজানুর রহমান খান হাসিমুখে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সিনিয়র সাংবাদিক মিজানুর রহমান খানের প্রথম মৃত্যুবার্ষিকী ১১ জানুয়ারি মঙ্গলবার। গত বছর এই দিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর মহাখালীর একটি বেসরকারি হাসপাতালে তিনি ইন্তেকাল করেছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর। তাকে মিরপুরের বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়।

মিজানুর রহমান খান স্মৃতি সংসদের আহ্বায়ক মসিউর রহমান খানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রথম মৃত্যুবার্ষিকীতে ‘মিজানুর রহমান খান স্মৃতি সংসদ’ ও তার পরিবারের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ১১ জানুয়ারি মঙ্গলবার সকালে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে মরহুমের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন। দুপুরে কবরস্থান সংলগ্ন মসজিদে এতিমদের সঙ্গে পরিবারের সদস্যদের মধ্যাহ্নভোজ।

একই দিনে ঝালকাঠি জেলার নলছিটি পৌরসভার স্টেশন রোডে মরহুমের নিজ বাড়িতে কোরআনখানি ও দোয়া এবং ১৪ জানুয়ারি শুক্রবার মরহুমের পৈতৃক বাড়ি নলছিটির সুবিদপুর ইউনিয়নের নলবুনিয়া গ্রামে মিলাদের আয়োজন করা হয়েছে।

এছাড়াও ১১ জানুয়ারি মঙ্গলবার সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘হিউম্যানিটি ফাউন্ডেশন’ স্মরণসভার আয়োজন করেছে।

মিজানুর রহমান খান ১৯৬৬ সালের ৩১ অক্টোবর ঝালকাঠির নলছিটিতে জন্মগ্রহণ করেন। সাংবাদিকতায় তার বর্ণাঢ্য কর্মজীবনে সর্বশেষ প্রথম আলোর যুগ্ম সম্পাদক পদে নিযুক্ত ছিলেন। এর আগে তিনি সমকাল, যুগান্তর, মানবজমিন, মুক্তকণ্ঠ, বাংলাবাজার, নিউনেশন, সাপ্তাহিক মানচিত্র এবং বরিশাল থেকে প্রকাশিত দৈনিক দক্ষিণাঞ্চল ও বিপ্লবী বাংলাদেশসহ দেশি-বিদেশি বিভিন্ন গণমাধ্যমে সাংবাদিকতা করেছেন।

বরিশালের বিএম কলেজ থেকে হিসাববিজ্ঞানে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী মিজানুর রহমান খান তিন দশক ধরে সাংবাদিকতা করেন। সংবিধান ও আইন নিয়ে লেখালেখির কারণে তিনি আইন অঙ্গনে ব্যাপক পরিচিত ছিলেন। ১৯৯৫ সালের মার্চ মাসে তার প্রথম বই প্রকাশিত হয়। তিনি সংবিধান, বিচার বিভাগের স্বাধীনতা, আইনের বিধি নিয়ে সাংবাদিকতায় সক্রিয় ছিলেন। তার প্রকাশিত উল্লেখযোগ্য বইগুলোর মধ্যে রয়েছে ‘সংবিধান ও তত্ত্বাবধায়ক সরকার বিতর্ক’ (১৯৯৫), ‘বাংলাদেশের রাজনীতির সংকট ও স্বরূপ বিশ্লেষণ’ (২০০৩), ‘তত্ত্বাবধায়ক সরকার: অশুভ চিহ্ন’ (২০০৯), ‘১৯৭১ আমেরিকান গোপন পত্র’ (২০০৬), মার্কিন দলিলে মুজিব হত্যাকাণ্ড (২০১৩) ইত্যাদি। এছাড়াও তিনি প্রথম সংবিধানের জেনেসিস ফিলোসফির ওপর একটি বিস্তৃত গবেষণা এবং মুক্তিযুদ্ধের বিভিন্ন বিষয় নিয়েও গবেষণা করেছিলেন।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

এখনও বেড়ে চলেছে ডেঙ্গু রোগীর সংখ্যা, হাসপাতালে ভর্তি ৭

পরবর্তী

জোকোভিচকে নিয়ে চিন্তিত অ্যান্ডি মারে

পরবর্তী
নভাক জোকোভিচ ও অ্যান্ডি মারে টেনিস ম্যাচের পর সাক্ষাৎকার নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জোকোভিচকে নিয়ে চিন্তিত অ্যান্ডি মারে

সাংস্কৃতিক সংবাদের জন্য প্যানেল আলোচনা সভা অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি আসলে নির্বাচন বানচাল করতে চায়: তথ্যমন্ত্রী

সর্বশেষ

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬

ফেনীতে ‘মাদক সম্রাট শিবলু’সহ তিন মাদক ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

আগস্ট ২৭, ২০২৬

নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় পাঁচ শতাধিক বিদেশি পর্যটক নিখোঁজ

আগস্ট ২৬, ২০২৬

ভয়াবহ বন্যায় তিব্বতেও ব্যাপক হতাহত, সর্বাত্মক উদ্ধার অভিযানের ঘোষণা

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT