চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওয়েলসের জয়ের দিনে ইংল্যান্ডের হোঁচট

সাইদুর রহমান শামীম সাইদুর রহমান শামীম
৪:০৫ পূর্বাহ্ণ ১২, জুন ২০১৬
স্পোর্টস
A A

ইউরো-নেশন্স ফুটবল চ্যাম্পিয়নশীপে অভিষেক ম্যাচ জয় দিয়েই স্মরনীয় করে রেখেছে ওয়েলস। ‘বি’ গ্রুপে  তারা  ২-১ গোলে হারিয়েছে আরেক অভিষিক্ত দল স্লোভাকিয়াকে। ওয়েলস হাসিমুখে মাঠ ছাড়লেও, রাশিয়ার সাথে ১-১ ড্র করে শুরুতেই হোঁচট খেয়েছে অন্যতম ফেভারিট ইংল্যান্ড।

রাশিয়ার সঙ্গে ইউরো’র ম্যাচ শুরু’র আগে ইংলিশ সমর্থকরা ফরাসী নগরী মার্শেই জুড়ে তান্ডব চালালেও, স্টেডিয়ামে  ইংলিশ ফুটবলারদের পারফরম্যান্স মুগ্ধ হাজারো দর্শক। তারুণ্য নির্ভর ইংলিশ দলটি পুরো প্রথমার্ধেই রাশিয়ার উপর চড়াও হয়েছে। হ্যারি কেইন, স্ট্যার্লিং’র দের গোল করার প্রচেষ্টা রুখতে ঘাম ছুঁটেছে রুশ ডিফেন্সের।

দ্বিতীয়ার্ধেও আক্রমনাত্মক মেজাজে ইংল্যান্ড। ৭১ মিনিটে অধিনায়ক রুনির শট কোনমতো প্রতিহত হয়।
পরের মিনিটেই ইংল্যান্ডর লিড। ডি-বক্সের বাইরে থেকে নেয়া এরিক ডায়ারের চোখ জুড়ানো ফ্রি কিকে ইংলিশ শিবিরে স্বস্তি।

Banglabid

তবে সেই স্বস্তি উধাও হয়েছে শেষ মিনিটে। ইংলিশ ডিফেন্সে চড়াও হওয়া রাশানরা গোল পায় শেরিকভে’র সৌজন্যে। তাতেই হার বাঁচিয়ে ইংল্যান্ডের সঙ্গে ১-১ ড্রয়ে অর্জন মূল্যবান এক পয়েন্ট।

বর্দো’তে দারুণ উত্তেজনাপূর্ণ ম্যাচে স্লোভাকিয়াকে ২-১ হারিয়ে অভিষেকে শুভসূচনা গ্যারেথ বেলে’র ওয়েলসের।  ১০ মিনিটে স্লোভাকিয়ার ডি-বক্সের ৩০ গজ বাইরে থেকে চোখজুড়ানো বাঁ পায়ের ফ্রি কিকে গোল করে ওয়েলস’কে এগিয়ে দেন রিয়াল তারকা গ্যারেথ বেল।

Reneta

৬১ মিনিটে আন্দ্রে ডুডার গোলে সমতায় ফিরেছিলো স্লোভাকিয়া। তবে ৮০ মিনিটে বদলী খেলোয়াড় রবসন কানু’র গোলে ২-১’র জয় পায় ইংল্যান্ডের নিকটতম প্রতিবেশী ওয়েলস।

১৬ জুন ‘বি’ গ্রুপের  ‘ব্রিটিশ-ডার্বি’তে’ ইংল্যান্ড মুখোমুখি হচ্ছে ওয়েলস’র ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউরো
শেয়ারTweetPin

সর্বশেষ

পুত্রের বাবা হলেন সংগীতশিল্পী অনুপম

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

‘চীনের প্রযুক্তি ও একাডেমিক সহযোগিতায় বস্ত্র-পাট খাত আধুনিকায়নে নতুন সম্ভাবনা’

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

১৮০ দিনের কর্মসূচির মাধ্যমে জবাবদিহিতার সংস্কৃতি চালু হয়েছে: তথ্যমন্ত্রী

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

এয়ারটেলের নতুন নাম ‘সার্কেল’

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৭ শিশুর মৃত্যু

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT