চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ওয়ান টেক’-এ হৃদি শেখ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৯ অপরাহ্ণ ৩১, জুলাই ২০১৮
বিনোদন
A A

শ্রাবণ মেঘের দিন। বাইরে বাতাসে সজল মেঘের ঘ্রাণ। কখনও ঝরছে অমৃতধারা আবার কখনও বিরতি। অস্থিরমতি প্রকৃতি। ভেতরে বাজছে গান। ‘আরে ও প্রাণের রাজা..তুমি যে আমার/ কাছে কাছে থেকো মোর/ চাইনা কিছু আর’। নস্টালজিক বাংলা সিনেমার গানে মুদ্রার বিভঙ্গে প্রজাপতির মত যেন উড়ছে এক চঞ্চলমতি তরুণী। গানটি হৃদির প্রিয় গান। যদিও হৃদি বাংলা লিখতে পারেননা। মা-বাবার সূত্রে এবং তাদের প্রেরণায় বলতে পারেন খুব ভালোই। খাদ্যরসিকদের ভীড়ে ঠাসা ফুড ক্যাফের ফ্লোরে তার নৃত্যমূর্চ্ছনা। নাচ থামে। তরুণী উত্তর দিচ্ছে। প্রশ্নের উত্তর। ওয়ানটেক কিউ/এ এর সব প্রশ্নের উত্তর।

মেয়েটির নাম হৃদি শেখ। চেনা লাগছে নিশ্চয়। সেরা নাচিয়ের মেয়েটা। আর ধুয়াশা নেই এবার। ভারতের ‘ডান্স প্লাস’ এ অংশ নেওয়া মেয়েটা। নাঈম বা সিয়াম এর সঙ্গে মিউজিক ভিডিওর সেই লাস্যময়ী বাংলাদেশী বংশোদ্ভূত রুশ মেয়েটির নাম হৃদি শেখ। চ্যানেল আই অনলাইনের জনপ্রিয় প্রশ্নোত্তর ভিত্তিক অনুষ্ঠানের দশম পর্বের অতিথি। তাকে প্রশ্ন করেছেন বরাবরের মত উপস্থাপক শাফি আহমেদ।
হর্স এন্ড হর্স রেস্টুরেন্টের সুপরিসরে হৃদি শেখের ওয়ানটেক জুলাইয়ের শেষ রাতে অবমুক্ত হবে।।

যে প্রশ্নের মধ্যে আছে সিনেমায় অভিনয় নিয়ে কথা, নাচের প্রতি প্রেম তৈরীর কথা, বাজে মুদ্রাদোষের কথা আরো কত কি! আরো অনেক প্রশ্নের ওয়ানটেক এ অংশগ্রহণে উচ্ছ্বসিত রুশ প্রজাপতি। বলেন, প্রোগ্রামটি আমি আগেই দেখেছি। নিজে এই অনুষ্ঠানের পার্ট হলাম। দারুণ লাগছে।

Banglabid

প্রয়াসটি যে একদম মৌলিক তা যেমন নয় তেমনি হুবহু অনুকরণ নয়। ভোগ-এর সেভেন্টি থ্রি কোয়েশ্চেনস-এ অনুপ্রাণিত হয়ে এর ধরনকে দেশীয় ছাঁচে ফেলে তৈরী চ্যানেল আই ওয়ান টেক কিউ/এ’। এখানে প্রশ্ন থাকে কোন টা ভালো লাগে বা কোনটা মন্দ সে বিষয়ে। তেমনি সাম্প্রতিক সময়ের কাজকর্ম, তারকা জীবনের নানা গসিপ নিয়েও থাকে প্রশ্ন। এক টেকের প্রশ্নে নেই এড়িয়ে যাওয়ার উপায়। উত্তর দিতে হয় অবধারিতভাবে।

গত বছরের সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে এই মজাদার সাক্ষাৎকার প্রক্রিয়া। মূলত সামাজিক মাধ্যম ফেসবুক এবং ইউটিউবের দর্শকদের লক্ষ্য করে নির্মিত অনুষ্ঠানটি ইতোমধ্যে সাড়া তুলেছে। অনুষ্ঠানটির চমক এবং সাবলীলতা সোশাল মিডিয়ায় তথা ইউটিউব দুনিয়ায় ভিন্ন স্বাদের আমেজ নিয়ে এসেছে। শুরু হয়েছিল রাবাকে দিয়ে। তারপর এ অনুষ্ঠানের অতিথি হয়েছেন আঁখি আলমগীর, কণা, কোনাল, শবনম ফারিয়া, নুসরাত ফারিয়া। এর একমাত্র পুরুষ অতিথি মিশু সাব্বির।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড বিনোদনহৃদি শেখ
শেয়ারTweetPin

সর্বশেষ

সোনার হরিণ ধরার স্বপ্ন অধরাই রয়ে গেল: লিসবনে ঘুমন্ত অবস্থায় যশোরের প্রবাসীর মৃত্যু

আগস্ট ১৪, ২০২৬

এশিয়া কাপের জন্য কেমন দল সাজাল বাংলাদেশ

আগস্ট ১৪, ২০২৬

তৃতীয় দিনে বাংলাদেশের পরিকল্পনা কী হতে পারে, তানজিদ বললেন..

আগস্ট ১৪, ২০২৬

নিজ হাতে সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা: নেপথ্যে কী কারণ?

আগস্ট ১৪, ২০২৬

হামিদা হয়ে আলোচনার কেন্দ্রে প্রীতি

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT