চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ওদের’ জন্য ঋণ নিয়ে স্কুল পরিচালনা

মোস্তফা মল্লিক মোস্তফা মল্লিক
৯:১৭ পূর্বাহ্ণ ০৫, মে ২০১৬
অন্যান্য, শিক্ষা
A A

নিজে লাভবান হওয়ার জন্য নয় বরং সমাজকে আলোকিত করার জন্য ব্যাংক থেকে নেয়া লোনের অর্থ দিয়ে পরিচালিত হয় ঢাকার কাছের একটি বেসরকারি বিদ্যালয়। নিন্ম আয়ের পরিবারের সন্তানরা খুব কম বেতনে, আবার কেউ কেউ অর্থ খরচ ছাড়াই লেখাপড়া করে এখানে।

আশুলিয়ার ঢাকা ইপিজেড থেকে আধা কিলোমিটার দূরে মাস্টার খন্দকার এম এ বাসেদ ইনস্টিটিউশন। বাবার নামে স্কুলটি করেছেন স্বপ্নচারী এক মানুষ খন্দকার মোহাম্মদ শাহজাহান। ইচ্ছে একটাই সমাজকে পরিবর্তন করা আর সবার কাছে শিক্ষা পৌঁছে দেয়া।

সেই উদ্দেশ্য থেকেই নিজের ১৫ কাঠা জমিতে স্কুল প্রতিষ্ঠা। স্কুলের চারপাশে শ্রমজীবী আর দিনমজুরদের বাস। অর্থ খরচ করে সন্তানকে স্কুলে ভর্তি করাতে চান না তারা। এর ওপর ভবন নির্মাণে অর্থ ছাড়াও প্রতি শিক্ষকদের বেতন তো আছেই। শিক্ষকরা বলেছেন, ব্যাংক থেকে লোন নিয়ে প্রতিষ্ঠাতাই স্কুল পরিচালনা করছেন।

Banglabid

মাস্টার খন্দকার এম এ বাসেদ ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক খন্দকার আবুল কাইয়ুম বলেন, স্কুল পরিচালনা করতে আমাদের খুব কষ্ট হয়। ব্যাংক থেকে কিছু ঋণ নিয়েই স্কুলটি পরিচালনা করা হয়।

এ স্কুলের শিক্ষক জেসমিন ইমলাম রুমী বলেন, আধুনিক শিক্ষায় ছাত্র-ছাত্রীদের শিক্ষিত গড়ে তোলার জন্য এই স্কুলের মালিক অনেক চেষ্টা করছেন। নিজের সম্পদ বিক্রি করে স্কুলটি পরিচালনা করেন তিনি।

আরেক শিক্ষক ইশরাত জাহান ইতি বলেন, বইটা তো সরকার দিচ্ছে কিন্তু বিস্কুটের একটি খাত আছে সেখান থেকে অন্য স্কুল পেলেও এই স্কুলটি পাচ্ছে না।

Reneta

শাহজাহানের প্রতিষ্ঠিত স্কুলটি এরই মধ্যে সুনাম ছড়িয়েছে আশপাশে। ফলাফলও বেশ ভালো।

স্কুলের ছাত্র-ছাত্রীরা বলছেন, আমাদের স্কুলটা খুব ভালো, পড়াশুনাও ভালো। স্যারের প্রচেষ্টার মাধ্যমে স্কুলটি এখানে এসেছে। বর্তমানে স্কুলটিতে লেখাপড়া করছে দেড়শ’ শিক্ষার্থী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আশুলিয়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বৈরি আবহাওয়ায় ঝরে পড়ছে আম

পরবর্তী

ভয়াবহ দাবানলে কানাডায় জরুরি অবস্থা

পরবর্তী

ভয়াবহ দাবানলে কানাডায় জরুরি অবস্থা

এই গরমে চুলকে রক্ষা করবেন যেভাবে

সর্বশেষ

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬

জার্মানিতে দক্ষ কর্মীর সংকট

আগস্ট ২১, ২০২৬

শপথ নেওয়া মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোন দায়িত্বে?

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT