চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ও’কিফকে ‘কফি’ জড়িয়ে জবাব শাস্ত্রীর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩০ পূর্বাহ্ণ ২৮, ডিসেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

কঠিন জবাব দিলেন রবি শাস্ত্রী। নবাগত ভারত ওপেনার মায়াঙ্ক আগরেয়ালকে নিয়ে আপত্তিজনক মন্তব্য করেছিলেন অস্ট্রেলিয়ান সাবেক লেগস্পিনার কেরি ও’কিফ। শিষ্যের হয়ে সেই সমালোচনার দাঁতভাঙ্গা জবাব দিলেন ভারত কোচ!

মেলবোর্ন টেস্টের প্রথম দিনে ধারাভাষ্য দেয়ার সময় ও’কিফ বলেছিলেন, ‘মায়াঙ্ক নিশ্চয়ই ভারতের ঘরোয়া ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি করেছেন রেলওয়েজ ক্যান্টিন বয়দের বোলিংয়ের বিরুদ্ধে।’

অজিদের হয়ে ২৪ টেস্ট খেলা এই লেগস্পিনার আরও বলেন, ঘরোয়া ক্রিকেটে মায়াঙ্ক যাদের বিরুদ্ধে ট্রিপল সেঞ্চুরি করেছেন, তাদের বোলিং আক্রমণ রেলওয়ের শেফ ও ওয়েটারদের নিয়ে তৈরি! তার এরকম বিস্ফোরক কথার পর বর্ণবৈষম্যের অভিযোগ ওঠে চারিদিকে।

Banglabid

মায়াঙ্ক এনিয়ে কিছু না বললেও ব্যাটেই দিয়েছেন জবাব। অভিষেক ইনিংসেই করেছেন ৭৬ রান। যা অস্ট্রেলিয়ায় অভিষিক্ত কোনো ভারত ব্যাটসম্যানের সর্বোচ্চ।

কিন্তু শাস্ত্রী চুপ করে থাকেননি। টেস্টের দ্বিতীয় দিন শেষে মাঠে তাকে ডেকে নেন অজি কিংবদন্তি ও চ্যানেল ফক্স স্পোর্টসের ধারাভাষ্যকার শেন ওয়ার্ন। পাশেই ছিলেন ও’কিফ। হাতে মাইক উঠতেই মোক্ষম জবাব দেন ভারত কোচ।

‘সাহসী ব্যাটিং করে তোমার জন্যও মায়াঙ্ক একটা বার্তা রেখে গেল, ও’কিফ। তুমি যখন অস্ট্রেলিয়ায় ক্যান্টিন খুলবে, মায়াঙ্ক এসে কফির ঘ্রাণ নিয়ে যেতে চায়। যাতে ও বুঝে নিতে পারে, কোথাকার কফিটা বেশি ভালো। তোমার ক্যান্টিনের না-কি ওর দেশের ক্যান্টিনের, যার কথা তুমি বলেছিলে!’

Reneta

সেই জবাব শোনার পর মাফ চাইতে বাধ্য হয়েছেন ও’কিফ, ‘আমি কিন্তু গতকালই মন্তব্যটা করার পরে ভারতীয় শ্রোতাদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি!’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রবি শাস্ত্রীলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দিনাজপুরে ধানের শীষের জামায়াত প্রার্থীসহ ১৯৯ জনের বিরুদ্ধে মামলা

পরবর্তী

কক্সবাজারে উপজেলা পর্যায়ে পৌঁছে গেছে ব্যালট পেপার

পরবর্তী
ফাইল ছবি

কক্সবাজারে উপজেলা পর্যায়ে পৌঁছে গেছে ব্যালট পেপার

লঙ্কানদের রানপাহাড়ে চাপলেন ল্যাথাম-নিকোলস

সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচন স্বচ্ছভাবে করতে চান ইসি

আগস্ট ১৯, ২০২৬

কলকাতায় হোটেলে আগুন, ৫ বাংলাদেশিসহ নিহত ৯

আগস্ট ১৯, ২০২৬

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০টি প্রকল্প অনুমোদন

আগস্ট ১৯, ২০২৬

সরকারি মনিটরিংয়ে আসছে কিন্ডারগার্টেন-ইংরেজি মাধ্যমসহ সব প্রাথমিক বিদ্যালয়

আগস্ট ১৯, ২০২৬

ধ্বংসের পথে ইতিহাস-ঐতিহ্যের প্রতীক ‘আলেকজান্দ্রার ক্যাসেল’

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT