চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঐক্যফ্রন্টের প্রার্থী ড. ফজলে রাব্বী মারা গেছেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৮ পূর্বাহ্ণ ২০, ডিসেম্বর ২০১৮
রাজনীতি
A A
ঐক্যফ্রন্ট-ড. ফজলে রাব্বী চৌধুরী

গাইবান্ধা-৩ (পলাশবাড়ি-সাদুল্যাপুর) আসনে টানা ছয়বারের সাবেক সংসদ সদস্য এবং জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী ড. টি আই এম ফজলে রাব্বী চৌধুরী মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার ভোরে রাজধানীর বনানীতে নিজ বাসায় ৮৪ বছর বয়সে ইন্তেকাল করেন তিনি।

গণফোরামের মিডিয়া প্রধান লতিফুল বারী হামীম বিষয়টি নিশ্চিত করে চ্যানেল আই অনলাইনকে বলেন, রাব্বী চৌধুরী দীর্ঘদিন ধরে ফুসফুসে সংক্রমণ ও উচ্চ রক্তচাপসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।

Banglabid

তিনি ৩ ছেলে ও ২ মেয়ের বাবা।

ফজলে রাব্বী চৌধুরী জাতীয় পার্টির মনোনয়নে গাইবান্ধা-৩ আসনে ১৯৮৬, ১৯৮৮, ১৯৯১, ১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

রাব্বী চৌধুরীর জন্ম ১৯৩৪ সালে ১ অক্টোবর গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার তালুকজামিরা গ্রামে। ৬ ভাই ও ২ বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। তার বাবা মরহুম আহসান উদ্দিন চৌধুরী একজন স্কুল শিক্ষক ছিলেন।

Reneta

রাব্বী চৌধুরী ১৯৫৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অ্যানিম্যাল হাজব্যান্ড্রিতে দ্বিতীয় স্থান অধিকার করে বি.এস.সি (অনার্স) ডিগ্রি লাভ করেন ও কৃষি মন্ত্রণালয়ের সরকারি চাকরিতে যোগ দেন। ১৯৬০ সালে যুক্তরাষ্ট্র সরকারের বৃত্তি পেয়ে ১৯৬৩ সালে টেক্সাস থেকে এম.এস.সি এবং ১৯৬৫ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

এরপর ড. ফজলে রাব্বী  বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহে সহকারি অধ্যাপক হিসেবে যোগ দেন। তিনি সেখানে ১৯৬৭ সালে সহযোগী অধ্যাপক হিসেবে এবং ১৯৬৯ সালে অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। পরে ১৯৭১ সালে বিভাগীয় প্রধানের দায়িত্ব পান।

এছাড়াও ডিন, ছাত্র বিষয়ক উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্য হিসেবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পালন করেন তিনি।

১৯৭৬ সালে রাব্বী চৌধুরী ইংল্যান্ডের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং প্রফেসর হিসেবে কর্মরত ছিলেন। পরবর্তীতে তিনি উলফসন কলেজের ফেলো নির্বাচিত হন।

ড. রাব্বী ১৯৮৪ সালে এইচ এম এরশাদের জাতীয় পার্টিতে যোগদান করেন। তিনি সাবেক রাষ্ট্রপতি এরশাদের রাজনৈতিক উপদেষ্টা ছিলেন। পরবর্তী সময়ে তিনি ভূমি মন্ত্রী, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী ও সংস্থাপন মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ফজলে রাব্বী ১৯৮৬ সালে জাতীয় পার্টির মনোনয়ন নিয়ে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন এবং জাতীয় সংসদের চিফ হুইপের দায়িত্ব পালন করেন। সভাপতি সরকারি প্রতিশ্রুতি কমিটি, কৃষি বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি ও বিভিন্ন সময়ে বিভিন্ন সংসদীয় কমিটির সভাপতি নির্বাচিত হন তিনি।

পরে তিনি জাতীয় পার্টি (কাজী জাফর)-এ যোগ দেন। পার্টি চেয়ারম্যান কাজী জাফর মারা গেলে তিনি দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একাদশ জাতীয় নির্বাচনঐক্যফ্রন্টজাতীয় ঐক্যফ্রন্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জার্মানিতে ‘আশ্রয়’ নেয়া ব্লগারের অকালমৃত্যু: কারণ এখনো অজানা

পরবর্তী

‘হেরে’ গেছে আইএস, সিরিয়া থেকে সরছে মার্কিন সেনা

পরবর্তী
সিরিয়া-মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত-প্রত্যাহার

‘হেরে’ গেছে আইএস, সিরিয়া থেকে সরছে মার্কিন সেনা

প্রিয়াঙ্কা চোপড়া

মুম্বাইয়ে রিসেপশন হলো প্রিয়াঙ্কা-নিকের

সর্বশেষ

সত্যিই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন রবার্তো কার্লোস?

আগস্ট ১৯, ২০২৬
ছবি: আল জাজিরা।

ভেনিজুয়েলার অর্ধেক তেল যাচ্ছে যুক্তরাষ্ট্রে

আগস্ট ১৯, ২০২৬

ইরান-ওমানের হরমুজ চুক্তিতে ক্ষুব্ধ ট্রাম্প

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

কলকাতার হোটেলে ৯ বাংলাদেশির মৃত্যু: আগুন লাগার পরেও হোটেল কর্তৃপক্ষের দেখা মেলেনি

আগস্ট ১৯, ২০২৬

অভিষেকেই গোল-অ্যাসিস্ট, বোরহ্যাম উডকে জেতালেন বাংলাদেশের ফারহান

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT