চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এ রায় রাজনীতিবিদদের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে: আওয়ামী লীগ

মাহবুব মোর্শেদ মাহবুব মোর্শেদ
৫:০৩ অপরাহ্ণ ২৯, অক্টোবর ২০১৮
রাজনীতি
A A
আওয়ামী লীগ

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারাদণ্ডের প্রতিক্রিয়ায় আওয়ামী লীগ নেতারা বলছেন এতে তারা সন্তুষ্ট। এর মধ্য দিয়ে আবারও প্রমাণ হলো অপরাধী যেই হোক অপরাধ করে কেউ পার পাবে না। এ রায় রাজনীতিবিদদের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।

রায় পরবর্তী প্রতিক্রিয়া জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আবদুর রহমান চ্যানেল আই অনলাইনকে বলেন, এই রায়ে আমি সন্তুষ্ট। আইনের প্রতি আমার শ্রদ্ধা এবং আদালতের প্রতি আস্থা ও বিশ্বাস রয়েছে। আদালত বিচার বিবেচনা করে যে রায় দিয়েছে সে রায়ে আমাদের সকলের আস্থা রাখা উচিত। আমি সন্তুষ্টি প্রকাশ করছি।

৯০’র দশকে বাংলাদেশ ছাত্রলীগকে নেতৃত্ব দেওয়া ও বর্তমানে মূল দলের সাংস্কৃতিক সম্পাদকের দায়িত্বে থাকা বাবু অসীম কুমার অবশ্য সরাসরি সন্তুষ্টি প্রকাশ না করে বলছেন এ রায় আগামীতে রাজনীতিবিদদের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।

Banglabid

তিনি তার প্রতিক্রিয়ায় বলছেন, আমার কাছে সন্তুষ্টির থেকে বড় কথা দুর্নীতি-অনিয়মের বিচার হয়েছে। এটা রাজনীতিবিদদের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। যা আগামীতে উন্নত এবং সমৃদ্ধ বাংলাদেশ করার ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে বলে আমি মনে করছি।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন বলেছেন, এ রায়ে আমি সন্তুষ্টি প্রকাশ করছি। আদালত যে রায় দিয়েছে সে রায়ে আমাদের সকলের আস্থা রাখা উচিত। খালেদা জিয়ার কারাদণ্ডের মাধ্যমে আবারও প্রমাণিত হলো অপরাধী যেই হোক, অপরাধ করে পার পাওয়ার কোনো সুযোগ নেই।

সোমবার সকালে পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের পরিত্যক্ত কেন্দ্রীয় কারাগারে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক আখতারুজ্জামান জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে সাত বছরের কারাদণ্ড দেয়।

Reneta

জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে ২০১১ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় মামলা করে দুদক। তদন্ত শেষে ২০১২ সালে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় দুদক। ২০১৪ সালের ১৯ মার্চ খালেদাসহ চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজ রায় দেয় আদালত। সহযোগিতার দায়ে খালেদা জিয়ার সঙ্গে সঙ্গে হারিছ চৌধুরী, জিয়াউল হক মুন্না ও মনিরুল ইসলাম খানকেও সাত বছর করে কারাদণ্ড দেওয়া হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগআদালতকারাদণ্ডখালেদা জিয়াসেমি লিড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আমি আইয়ুব বাচ্চুর সৃষ্টি: এসআই টুটুল

পরবর্তী

দশজন নিয়ে খেলেও গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

পরবর্তী

দশজন নিয়ে খেলেও গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

ইসি’র সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠক মঙ্গলবার

সর্বশেষ

সত্যিই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন রবার্তো কার্লোস?

আগস্ট ১৯, ২০২৬
ছবি: আল জাজিরা।

ভেনিজুয়েলার অর্ধেক তেল যাচ্ছে যুক্তরাষ্ট্রে

আগস্ট ১৯, ২০২৬

ইরান-ওমানের হরমুজ চুক্তিতে ক্ষুব্ধ ট্রাম্প

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

কলকাতার হোটেলে ৯ বাংলাদেশির মৃত্যু: আগুন লাগার পরেও হোটেল কর্তৃপক্ষের দেখা মেলেনি

আগস্ট ১৯, ২০২৬

অভিষেকেই গোল-অ্যাসিস্ট, বোরহ্যাম উডকে জেতালেন বাংলাদেশের ফারহান

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT