চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘এ ছেলেগুলোকে চাকরি না দেয়া হলে এরা যাবে কোথায়?’

আফরিন আপ্পি আফরিন আপ্পি
৫:৩০ অপরাহ্ণ ২৭, এপ্রিল ২০১৭
শিক্ষা
A A

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ‘বিশেষ কর্মকর্তা’র পদ বানিয়ে কোনরকম নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়াই ছাত্রলীগের ১২ নেতা নিয়োগে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। তার উপর উপাচার্য ড. মীজানুর রহমান যে কথা বলেছেন তাতে শিক্ষাবিদরা বিস্মিত।

তবে বিশ্ববিদ্যালয়টিতে ঢালাওভাবে ছাত্রলীগে নেতা-কর্মীদের নিয়োগ এবারই প্রথম নয়। মেসবাহউদ্দিন আহমেদ উপাচার্য থাকার সময়ও এমন ঘটনা ঘটেছে। তার সময়ে নিয়োগ পেয়েছিলেন ছাত্রলীগের ২২ জন নেতা-কর্মী। এর বাইরে গত পাঁচ বছরে ছাত্রলীগের আরো ৯ জন নেতা-কর্মী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পেয়েছেন।

বারবার এমন ঘটনার কারণ কী?

বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মেসবাহ উদ্দিন অাহমেদ চ্যানেল আই অনলাইনকে বলেন: এ ধরনের নিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক চাপ একটি বড় বিষয়। এছাড়া এখানে ছেলেগুলোর প্রতি সহানুভূতিরও একটা বিষয় কাজ করে।

‘এই ছেলেগুলো বিগত বছরগুলোতে অত্যাচার-নির্যাতনের শিকার হয়েছে। তারা জেল খেটেছে, তারা জুলুমের শিকার হয়েছে। তার প্রতিদান স্বরূপ তাদের প্রতি একটিা সহানুভূতি কাজ করে,’ মন্তব্য করে তিনি বলেন: জেল খেটে অনেকের আবার চাকরির বয়সও শেষ হয়ে গেছে।

‘এ ছেলেগুলোকে চাকুরি না দেয়া হলে এরা যাবে কোথায়?’ প্রশ্ন তার।

শিক্ষাঙ্গনে এরকম পরিস্থিতি শিক্ষাবিদদের অবশ্য ভাবিয়ে তুলছে। প্রবীণ শিক্ষাবিদ অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী বলেন: একটা বিশ্ববিদ্যালয়ের জন্য এ ধরনের ঘটনা খুবই হতাশাজনক এবং অন্যায়ও বটে।

‘বিশেষ পদ সৃষ্টি করে যে বৈষম্য সৃষ্টি করা হয়েছে তাতে করে অন্যরা বঞ্চিত হচ্ছে।’

শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা দেয়ার জন্য, চাকুরি দেয়ার জন্য নয় উল্লেখ করে তিনি চ্যানেল আই অনলাইনকে বলেন, জীবনে বেঁচে থাকার জন্য জীবিকা প্রয়োজন; তাই বলে অনৈতিক উপায়ে জীবিকার পথ তৈরী করে দেয়াটা খুবই অন্যায়।

‘এতে করে বঞ্চিতদের মধ্যে প্রতিনিয়তই হতাশা বাড়বে। প্রশ্নবিদ্ধ হবে শিক্ষাঙ্গনের পবিত্রতা।’

গণমাধ্যমের খবর অনুযায়ী ছাত্রলীগ নেতাদের নিয়োগ প্রসঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মীজানুর রহমান বলেছেন: ছাত্রলীগ নেতা-কর্মীদের চাকরি দিতে আমি বাধ্য। নিয়োগ পাওয়া ১২ জন কঠোর পরিশ্রমী নেতা-কর্মী ছিলেন। দুজন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার বাসিন্দা। এটাই তাদের বড় পরিচয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সাধারণ ছাত্র বা চাকরিপ্রার্থী বলতে কিছু নেই। এখানে ছাত্রলীগের নেতা-কর্মীরাই চাকরি পাবেন। এটাই তাদের বিশেষ যোগ্যতা।

তার এরকম বক্তব্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে বিস্ময় প্রকাশ করেছেন।

এক বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেসবুকে লিখেছেন: শিক্ষিত-বাঙালীর নজরকাড়া যে উন্নতি হয়েছে তা হলো, সে দারুণ সত্যবাদী হয়ে উঠেছে। নিজের অপকর্ম সম্পর্কে প্রকাশ্যে বলতে তার আর হৃৎপিণ্ড কাঁপে না।

এক স্কুল শিক্ষক লিখেছেন: ভিসিরাও কি শিক্ষক!

ট্যাগ: জগন্নাথ বিশ্ববিদ্যালয়নিয়োগশিক্ষা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নিয়োগ দুর্নীতি: রেলওয়ের সাবেক জিএমসহ তিন জনের চার বছরের কারাদণ্ড

পরবর্তী

বড় জয়ে ব্রাদার্সের ‘প্রথম’ উদযাপন

পরবর্তী
ম্যাচসেরা নিহাদুজ্জামান

বড় জয়ে ব্রাদার্সের ‘প্রথম’ উদযাপন

‘অপারেশন ঈগল হান্ট’: ৩ জন নিহত, এক নারী ও এক শিশু উদ্ধার

সর্বশেষ

ছবি: সংগৃহীত

থাইল্যান্ডের ভিসায় নতুন নিয়ম, ৩১ আগস্ট থেকে লাগবে ২ নথি

আগস্ট ৩০, ২০২৬

ধ্বংসস্তূপ থেকে অবিশ্বাস্যভাবে উদ্ধার হওয়া শিশুর সঙ্গে বাবা-মায়ের পুনর্মিলন

আগস্ট ৩০, ২০২৬

জুলাইয়ে বৈদেশিক ঋণ ছাড়ের চেয়ে পরিশোধ দ্বিগুণের বেশি

আগস্ট ৩০, ২০২৬

ছিনতাইয়ে শিক্ষিকার মৃত্যু: গ্রেপ্তার আসামিদের নিয়ে যা জানাল র‌্যাব

আগস্ট ৩০, ২০২৬

সিনিয়র স্কোরার সাইয়েদুরের মৃত্যুতে বিসিবির শোক

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT