চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিয়োগ দুর্নীতি: রেলওয়ের সাবেক জিএমসহ তিন জনের চার বছরের কারাদণ্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৮ অপরাহ্ণ ২৭, এপ্রিল ২০১৭
আদালত
A A

সহকারী কেমিস্ট ও ফুয়েল চেকার পদে নিয়োগে দুর্নীতির দুই মামলায় রেলওয়ে পূর্বাঞ্চলের সাবেক জিএম ইউসুফ আলী মৃধাসহ তিনজনকে চার বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মীর রুহুল আমিন এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত অন্য দুই আসামি হলেন রেলওয়ে পূর্বাঞ্চলের সাবেক সিনিয়র ওয়েলফেয়ার কর্মকর্তা গোলাম কিবরিয়া ও সাবেক অতিরিক্ত প্রধান যন্ত্র প্রকৌশলী হাফিজুর রহমান। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়াই পরীক্ষার্থীসহ পাঁচজনকে খালাস দেওয়া হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মেজবাহ উদ্দিন আহম্মদ এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘নিয়োগ পদে দুর্নীতিতে দুদকের দায়ের করা দুটি মামলায় রেলের সাবেক জিএম মৃধাসহ তিনজনকে দুই বছর করে মোট চার বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়াও তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে অন্যথায় আরও তিন মাসের কারাদণ্ড।’

দুর্নীতির দুটি মামলায় মোট ১৮জন সাক্ষীর সাক্ষ্য্ গ্রহণ করা হয় ।

২০১০ থেকে ২০১২ সালের মধ্যে রেলে নিয়োগে দুর্নীতির অভিযোগে চট্টগ্রামের কোতোয়ালি থানায় মৃধার বিরুদ্ধে ১৪টি মামলা করে দুদক। এসব মামলার তদন্ত শেষে ২০১৩ সালের ১৩ আগস্ট ফুয়েল চেকার পদে এবং ১৮ আগস্ট সহকারী কেমিস্ট পদে নিয়োগে দুর্নীতির মামলায় মৃধাসহ অন্য আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়া হয়।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিনোদ খান্নার প্রতি শ্রদ্ধায় ‘বাহুবলী টু’ প্রিমিয়ার বাতিল

পরবর্তী

‘এ ছেলেগুলোকে চাকরি না দেয়া হলে এরা যাবে কোথায়?’

পরবর্তী

‘এ ছেলেগুলোকে চাকরি না দেয়া হলে এরা যাবে কোথায়?’

ম্যাচসেরা নিহাদুজ্জামান

বড় জয়ে ব্রাদার্সের ‘প্রথম’ উদযাপন

সর্বশেষ

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

তারকাদের ঝলকে বিশ্বকাপ ফাইনালের জমকালো সমাপনী অনুষ্ঠান

জুলাই ২০, ২০২৬

স্পেনের একাদশে নেই চমক, আর্জেন্টিনার তিন পরিবর্তন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT