চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘এসি আশফাককে পেয়ে ‘ঢাকা অ্যাটাক’ টিম গর্বিত, আমি মুগ্ধ’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০৫ অপরাহ্ণ ২০, নভেম্বর ২০১৭
তারকাকথন, বিনোদন
A A

গেল মাসের ৬ তারিখে মুক্তি পাওয়া ‘ঢাকা অ্যাটাক’ এর উন্মাদনা যেন থামছেই না। দেশের প্রেক্ষাগৃহ ছাড়াও বিশ্বের বেশকিছু দেশের সিনেপ্লেক্সে স্বগৌরবে চলছে ছবিটি। দীপঙ্কর দীপনের পরিচালনায়, আরেফিন শুভ, মাহিয়া মাহি, এ বি এম সুমন, কাজী নওশাবা কিংবা তাসকিনের প্রশংসা এখনও সবার মুখে। কিন্তু পুরো চলচ্চিত্রের নেপথ্যের যে কারিগরের নাম উল্লেখ না থাকলে ‘ঢাকা অ্যাটাক’ অসম্পূর্ণ থেকে যায়, তিনি সানী সানোয়ার।

‘ঢাকা অ্যাটাক’ এর বিভিন্ন চরিত্র এবং এর অভিনয়শিল্পীদের নিয়ে লেখা শুরু করেছেন ‘ঢাকা অ্যাটাক’ চলচ্চিত্রের কাহিনীকার এবং বাংলাদেশ পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (কাউন্টার টেররিজম ইউনিট) সানী সানোয়ার। প্রথমে তিনি সিরিজ লেখা শুরু করছিলেন এসি আবিদ কে দিয়ে। গল্প বলেছিলেন ছবিতে বোম্ব ডিজপোজাল ইউনিটের ইনচার্জ এসি আবিদ চরিত্রের জন্য আরেফিন শুভকে প্রস্তাব দেয়ার গল্প, আবিদ চরিত্রে নিজেকে ফুটিয়ে তুলতে শুভ’র নিরন্তর প্রচেষ্টার গল্প। আর এবার সেই ধারাবাহিকতায় তিনি লিখলেন এসি আশফাকের গল্প।

এসি আশফাককে নিয়ে সানী সানোয়ারের বিশ্লেষণধর্মী লেখাটি হুবুহু তুলে ধরা হল-
‘এসি আবিদ চরিত্রে আরেফিন শুভকে কাস্ট করে আমরা স্বস্তি পেলেও এসি আশফাক চরিত্রে কাউকে কাস্ট করতে বেশ কাঠখড় পুড়াতে হয়েছে। এই চরিত্রটি ছিল একেবারেই ভিন্ন রকমের একটি চরিত্র যার ডায়ালগ খুব কম কিন্তু অভিব্যক্তি অনেক বেশী। এই চরিত্রটি ছাড়াও গল্প এগিয়ে যেতে পারত, কিন্তু এটা ছিল রাজমুকুটের একটি টুকরা হীরক যার দ্যোতি থেকে দৃষ্টি এড়ানো দায়। এসি আবিদ এবং এডিসি আশফাক কাণ্ডারির হয়ে সিনেমার কাহিনী এগিয়ে নিয়ে গেছে, কিন্তু এসি আশফাক অ্যাকশন এবং পারিবারিক আবেগের আধার হয়ে পুরো কাহিনী জুড়ে দীপ্তিমান। আমার কল্পনার আশফাক ছিল স্বল্পভাষী, সুঠামদেহী এবং একান্ত বাধ্যগত। এই আশফাকের রূপ ধারণ করতে পারবে এমন কাউকে খুঁজে পাওয়াও দায় হয়ে গিয়েছিল।

Banglabid

আরেফিন শুভকে কাস্ট করার পর এদেশের আর কাউকেই এই চরিত্রের জন্য যুৎসই মনে হচ্ছিল না। দু’টি চরিত্রের জন্যই শুভ ছিল পারফেক্ট। যাহোক, পরে নেট ঘেটে দেশীয় সুদর্শন বডি বিল্ডারের খোঁজে নেমে গেলাম – এসি আশফাক চরিত্রে কাউকে কাস্ট করার জন্য। এক দেখাতে পেয়েও গেলাম। কল্পনার এসি আশফাকের সাথে বাস্তবের এবিএম সুমনের অসম্ভব মিল খুঁজে পেলাম। তার সাথে প্রথম মিটিং হয়েছিল (মিন্টু রোডে) আমার অফিসে। সুদর্শন, নম্র, সদালাপী এবং অত্যন্ত পেশাদার অভিনেতা হিসেবে প্রথম দিনেই তাকে মনে ধরে গেল। ফলে তিনি টিমে ঢুকে গেলেন। তাকে পেয়ে ‘ঢাকা অ্যাটাক’ টিমের কাস্টিং-এর ভিত্তি আরও মজবুত হয়ে গেল।

স্বল্প সময়ের গ্রোমিং আপ প্রোগ্রাম বা প্র‍্যাক্টিসের মাধ্যমে এবিএম সুমন পুরোদস্তুর পুলিশ হয়ে উঠল। অস্ত্র ধরার কৌশল, স্টেপিং, দলগত মুভমেন্ট কৌশল প্রভৃতি বিষয়ে তাকে প্রশিক্ষিত করা হল। সত্যিকারের সোয়াট টিম লিডার এবং সোয়াট সদস্যদের সাথে তাকে বেশ কিছু সময় কাটানোর বন্দোবস্ত করা হল। এতে আকাঙ্ক্ষিত সময়ের আগেই তিনি একজন পরিপূর্ণ এসি আশফাক হয়ে উঠল। এরপর যা হল তা এক কথায় ইতিহাস।

এসি আশফাক চরিত্রটি যে মানুষের এতটা মনে ধরবে তা আমি আগে কখনও কল্পনা করিনি। তবে, এই জনপ্রিয়তার ভিত্তি সুমনের অক্লান্ত শ্রম এবং পেশাদারিত্ব। প্রতিটি দৃশ্য স্যুট করার আগে এবং পরে সে আমার চোখের দিকে তাকাতো, আর জানতে চাইত –‘সানী ভাই, হয়েছে? আপনি হ্যাপী?” কাজের মান ভাল করার লক্ষ্যে তার এই একাগ্রতাই ‘এসি আশফাক’ চরিত্রটিকে এতটা উপরে পৌছে দিয়েছে। এছাড়াও পরিচালকের মুন্সিয়ানা, সকলের টিম ওয়ার্ক আর দর্শকের রুচিবোধের বদৌলতে ‘এসি আশফাক’ চরিত্রটি দীর্ঘদিন দর্শকের মনে লেগে থাকবে।

Reneta

ফিল্ম ইন্ডাস্ট্রির প্রতি ভালবাসা, দেশপ্রেম, পরিশ্রম করার মানসিকতা, পারস্পারিক শ্রদ্ধাবোধ আর আনুগত্য বজায় রেখে কাজ করেন এবিএম সুমন। তাই সামনে তার এই ইতিহাস গড়ার কাজ অব্যাহত থাকবে বলেই আমাদের বিশ্বাস। ঢাকা অ্যাটাক টিম তাকে পেয়ে গর্বিত। আর আমি মুগ্ধ।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এবি এম সুমনঢাকা অ্যাটাকদীপনশুভ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

টিটু রায়ের পক্ষে লড়বেন দশ আইনজীবী

পরবর্তী

ওলিওতে ‘জঙ্গি হামলায়’ অর্থ সংগ্রাহক তানভির রিমান্ডে

পরবর্তী
জঙ্গি হামলায় সন্দেহভাজন ব্যক্তি রিমান্ডে, পলাতক আসামি. Channel i News - চ্যানেল আই নিউজ

ওলিওতে ‘জঙ্গি হামলায়’ অর্থ সংগ্রাহক তানভির রিমান্ডে

ব্যারিস্টার মওদুদ আহমদ

‘সন্মানজনক বিদায় নিতে প্রধানমন্ত্রীকে সমঝোতায় আসতে হবে’

সর্বশেষ

ছবি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ( সংগৃহীত)।

“একটি রাষ্ট্রকে খুশি করতে জুলাই জাদুঘরের অনেক উপাদান গায়েব করে ফেলা হয়েছে”

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনা থেকে সরে গেল কানাডা, কী প্রতিক্রিয়া সে দেশে?

আগস্ট ২৩, ২০২৬
ছবি: ‘রোহিঙ্গা সংকটের ১০ বছরে: মানবিক সহায়তা থেকে টেকসই সমাধান’ শীর্ষক সেমিনারে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

রোহিঙ্গাদের আশ্রয় ১০ বছর থেকে যেন ২০ বছরে না যায়: শামা ওবায়েদ

আগস্ট ২৩, ২০২৬
ছবি: প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নির্বাচনী পর্ষদ-২০২৬’ উদ্বোধন করেন।

নৌবাহিনী ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন প্রধানমন্ত্রীর

আগস্ট ২৩, ২০২৬

মাঠেই মৃত্যু, ম্যাচ চলাকালীন কী ঘটেছিল পর্তুগিজ মিডফিল্ডারের সাথে

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT