চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এল ক্ল্যাসিকোতে রোনালদোর অভাব টের পাবেন মেসি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৭ অপরাহ্ণ ১০, অক্টোবর ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

ক্রিস্টিয়ানো রোনালদো জুভেন্টাসে পাড়ি জমালেও লা লিগা আলো করে আছেন লিওনেল মেসি। আর্জেন্টাইন মহাতারকা বার্সেলোনায় থাকলেও রিয়াল মাদ্রিদের সাবেক ফরোয়ার্ডের অভাবটা বেশ টের পাচ্ছে লা লিগা দর্শকরা। বিশেষ করে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর দ্বৈরথ না থাকায় অনেকখানি আলো হারিয়েছে এল ক্ল্যাসিকো। মেসি নিজেও বলছেন সেটা, বার্সা-রিয়ালের লড়াই হলে রোনালদোকে খুঁজে বেড়ায় তার চোখ।

মেসির সঙ্গে প্রায় এক দশক দারুণ এক লড়াই উপহার দেয়ার পর ২০১৮ সালে ১০০ মিলিয়ন ইউরোতে জুভেন্টাসে চলে যান রোনালদো। যাওয়ার আগে গড়ে দিয়ে গেছেন রিয়ালের হয়ে সর্বোচ্চ গোল করার রেকর্ড। লস ব্লাঙ্কোসদের দিয়ে গেছেন চার চ্যাম্পিয়ন্স লিগ শিরোপার স্বাদ।

জুভেন্টাসে যাওয়ার পর থেকে রোনালদোর সঙ্গে এখন পর্যন্ত মাঠে মোলাকাত হয়নি মেসির। কাতালানভিত্তিক রেডিও রেস ওয়ানকে সাক্ষাৎকারে বার্সা অধিনায়ক জানিয়েছেন পর্তুগিজ মহাতারকা স্পেনে থেকে গেলেই তিনি খুশি হতেন, ‘ক্রিস্টিয়ানো মাদ্রিদের হয়ে স্প্যানিশ লিগে থেকে গেলে আমি খুবই খুশি হতাম। সে থাকলে আমাদের দ্বৈরথটা আরও গতিময় হতো, এল ক্ল্যাসিকো-লা লিগা তো অবশ্যই।’

Banglabid

‘আমার মনে আছে, বছরের শুরুর দিকে আমি বলেছিলাম যে রোনালদোর অভাব রিয়াল টের পাবেই, অন্য যেকোনো দল হলেও পেত। তবে হ্যাঁ, এটা মাদ্রিদ। তাদের অনেক মানসম্পন্ন খেলোয়াড় আছে। তারা সর্বস্ব দিয়ে লড়াই করে। আর তাদের আছে সমৃদ্ধ ইতিহাস।’

গত দশ বছরে প্রায় সব পুরষ্কার নিয়ে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে মেসি-রোনালদোর। দুজনেই জিতেছেন সমান পাঁচটি করে ব্যালন ডি’অর। মাঠের মতো বাইরেও দুজনের এমন প্রতিদ্বন্দ্বিতা ইতিহাস স্বীকৃতি দিয়েছে ফুটবলের সর্বকালের সেরা দ্বৈরথ হিসেবে।

তবে মেসির দাবি, রোনালদোর সঙ্গে তার লড়াইটা কখনই শিরোপা দিয়ে মাপা যাবে না। চিরপ্রতিদ্বন্দ্বীর চেয়ে বেশি ব্যালন ডি’অর জিতবেন এমন ইচ্ছাও নাকি তার নেই, ‘আমি কখনোই ভাবিনি যে রোনালদোর চেয়ে বেশি ব্যালন ডি’অর জিতে ক্যারিয়ার শেষ করবো।’

Reneta

বার্সায় এখন নিজেকে সুখী দাবি করলেও মেসি স্বীকার করেছেন পাঁচ বছর আগে স্পেন ছাড়তে চেয়েছিলেন। কর ফাঁকির মামলায় অতিষ্ঠ হয়ে উঠেছিল তার জীবন। ২০০৭ ও ২০০৯ সালে ৪১ লাখ ইউরো কর ফাঁকির অভিযোগ উঠেছিল আর্জেন্টাইন অধিনায়কের নামে।

‘২০১৩ ও ২০১৪ সালে আমার জীবন একদম দুর্বিষহ হয়ে উঠেছিল। সে সময়টায় আমার নামে কর ফাঁকির মামলা দাঁড় করানো হয়। সময়টা আমার আর আমার পরিবারের জন্য খুব কঠিন ছিল।’

‘আমিই বোধহয় সেই ব্যক্তি যার নামে এই ধরনের মামলা প্রথম শুরু হয়। আর এই কারণে সবকিছু আরও কঠিন ছিল। স্প্যানিশ কর কর্তৃপক্ষ বুঝিয়ে দিয়েছিল যেকরেই হোক তারা আমাকে দোষী সাব্যস্ত করবে এবং অন্যকোনো ফুটবলার ও খেলোয়াড়দেরও তারা ছাড়বে না।’

‘তাই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম বার্সা ছাড়বো। আসলে বার্সা নয়, আমি আসলে স্পেন ছাড়তে চেয়েছিলাম। আমার মনে হয়েছে তারা আমার সঙ্গে ঠিক ব্যবহারটা করছে না। আমি আর এখানে থাকতে চাইনি।’

‘আমি অনেক ক্লাবের সঙ্গে যোগাযোগ করেছি। তারা অবশ্য আমাকে আনুষ্ঠানিক কোনো প্রস্তাব দেয়নি। কারণ তারা জানতো আমি বার্সাতেই থাকতে চাই। এরপর সব ঠিক হয়ে গেছে। এখন এই ক্লাবই আমার ঘর। একটা বিষয় ভালো হয়েছে যে, আমার ছেলেরা খুব ছোট থাকায় তাদের এই কঠিন সময়টা দেখতে হয়নি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রিস্টিয়ানো রোনালদোবার্সেলোনালিওনেল মেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এতদিন পর কেন শিক্ষকরা প্রতিবাদ করছেন: দীপু মনি

পরবর্তী

আবরার হত্যা মামলা বিনা ফি’তে লড়তে প্রস্তুত ব্যারিস্টার সুমন

পরবর্তী

আবরার হত্যা মামলা বিনা ফি’তে লড়তে প্রস্তুত ব্যারিস্টার সুমন

অদৃশ্য কালিতে প্রবন্ধ লিখে তাক লাগিয়ে দিলেন জাপানী শিক্ষার্থী

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে হাসপাতালে একদিনে ৯৯৪ রোগী ভর্তির নতুন রেকর্ড, ৩ মৃত্যু

আগস্ট ২৪, ২০২৬

ভাইরাল প্রধান শিক্ষক, যে কারণে প্রশংসায় ভাসছেন

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন চাপের মধ্যেই ইরানের বিরাট সুখবর

আগস্ট ২৪, ২০২৬

মুক্তির দিনেই নেটফ্লিক্সে এক নম্বরে, কী আছে এই সিনেমায়?

আগস্ট ২৪, ২০২৬

‘কারা এ রিপোর্ট করেছেন, তাদের কি মঈন উদ্দিন-ফখরুদ্দিনের জ্বালা উঠেছে’

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT