চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এল ক্লাসিকো: যে রেকর্ড হয়েছে, যে রেকর্ড হয়নি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২০ পূর্বাহ্ণ ২৪, ডিসেম্বর ২০১৭
স্পোর্টস
A A
ফুটবল খেলোয়াড় গোল উদযাপন করছে, দর্শকদের মাঝে আনন্দের পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

ইতিহাসের অন্যতম সেরা গুরুত্বপূর্ণ এল ক্লাসিকো হয়ে গেল শনিবার। বার্সার ৩-০ গোলে জেতা এই ম্যাচে মেসির ব্যক্তিগত রেকর্ডের পাশাপাশি রোনালদো একটি রেকর্ডের কাছ থেকে ফিরেছেন। হয়নি আরো কয়েকটি দলগত রেকর্ড।

১. রিয়ালের বিপক্ষে লা লিগা ও অন্য প্রতিযোগিতা মিলিয়ে মেসির মোট গোল ২৫টি। শুধুমাত্র লা লিগায় রিয়ালের জালে ১৭বার বল জড়িয়েছেন মেসি। রিয়ালের জালে তার মতো এতবার বল জড়াননি লা লিগা ইতিহাসের আর কোন খেলোয়াড়।

২. এল ক্লাসিকোতে গোল করে চলতি লা লিগায় ১৮ গোলের দেখা পেলেন মেসি। তাতে ২০১৭ সালে ৫০তম গোলের মাইলফলক ছুঁয়ে তবেই বছর শেষ করলেন আর্জেন্টাইন ফুটবল তারকা।

৩. এই ক্লাসিকোর আগের দুটি ক্লাসিকোতে জিতেছিল রিয়াল মাদ্রিদ। দুটিই চলতি বছর, স্প্যানিশ সুপার কাপে। ৩-১ ন্যু ক্যাম্পে, অন্যটি ২-০ সান্তিয়াগো বার্নাব্যুতে। সব ধরনের প্রতিযোগিতায় বার্সার বিপক্ষে রিয়াল টানা তিন ম্যাচ জিতেছিল ১৯৭৮ সালে। এবার সেটি করতে পারলো না দলটি।

৪. এর আগে কোচ হিসেবে টানা তিনটি কিংবা তার বেশি ক্লাসিকো জেতার নজির আছে আলফ্রেডো ডি স্টেফানোর। ১৯৮৩ এবং ১৯৯০ সালে। দুবারই চারটি করে ম্যাচে জিতেছিল রিয়াল।

৫. বার্সা এই ম্যাচ হারলে আর্নেস্টো ভালভার্দে হতেন দ্বিতীয় বার্সা কোচ যিনি টানা তিনটি কিংবা তার বেশি এল ক্লাসিকো হারের লজ্জা পেতেন। ১৯৪০ সালে টানা চারটিতে হেরেছিলেন প্যাট্রিক ও’কনেল।

৬. রিয়ালে যোগ দেয়ার পর রোনালদো বার্সার বিপক্ষে ১৭টি গোল করেছেন। আর একটি করলে ডি স্টেফানোকে স্পর্শ করতেন তিনি।

মেসি ও সুয়ারেজের জাদুকরী ফুটবল ক্লাসিকোতে বার্সার সহজ জয়. Channel i News - চ্যানেল আই নিউজ

৭. রিয়াল লা লিগার পয়েন্ট টেবিলে বার্সার চেয়ে ১৪ পয়েন্ট পিছিয়ে। এক ম্যাচ জিতলে তিন পয়েন্ট যোগ হবে, এমন নিয়ম হওয়ার পর থেকে রিয়াল কখনো বার্সার এত পেছনে পড়েনি।

ট্যাগ: এল-ক্লাসিকোলিওনেল মেসি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রিয়ালকে ‘কঠিন সত্য’ মেনে নিতে বলছেন বার্সা কোচ

পরবর্তী

সংস্কারের অভাবে নীলফামারীর আঞ্চলিক প্রধান সড়কের বেহাল দশা

পরবর্তী
নীলফামারীর আঞ্চলিক সড়কে ধুলা উড়ছে, রাস্তার বেহাল দশা. Channel i News - চ্যানেল আই নিউজ

সংস্কারের অভাবে নীলফামারীর আঞ্চলিক প্রধান সড়কের বেহাল দশা

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ফ্রিজে টমেটো রাখা উচিত নয় যে কারণে

সর্বশেষ

নতুন দায়িত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

আগস্ট ৩১, ২০২৬
বাংলাদেশের বেসরকারি সংস্থা ‘ফ্রেন্ডশিপ’-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক রুনা খান, ছবি: সংগৃহীত।

‘এশিয়ার নোবেল’ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন রুনা খান

আগস্ট ৩১, ২০২৬

শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় ঘোষণা শুরু

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে গরম

আগস্ট ৩১, ২০২৬

নেপালের বন্যা: যেভাবে ৯০০ শিক্ষার্থীকে বাঁচালেন প্রধান শিক্ষক

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT