চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এমপি লিটনের জামিন নামঞ্জুর, বিচারিক আদালতে হাজিরের নির্দেশ

মাজহারুল হক মান্না মাজহারুল হক মান্না
৩:০৬ পূর্বাহ্ণ ১২, অক্টোবর ২০১৫
অন্যান্য, আদালত
A A

শিশুকে গুলি করার মামলায় গাইবান্ধার সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনকে ১৮ অক্টোবরের মধ্যে বিচারিক আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আদালতের নির্দেশে তার আইনজীবীরা তাকে হাইকোর্টে হাজির করার পর জামিন আবেদন নাকচ করে এই নির্দেশ দেয়া হয়।

আজ সোমবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও ভীষ্মদেব চক্রবর্তীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ এ আদেশ দেন।

দুপুর সোয়া একটার দিকে তার জামিন আবেদনের শুনানি শুরু হয়। এরআগে দুপুর একটার ঠিক আগে আদালতে হাজির হন তিনি। এর আগে সকালে এমপি লিটনকে দুপুর ১টার মধ্যে হাজির করতে আইনজীবীদের নির্দেশ দেন হাইকোর্ট।

Banglabid

গতকাল (রোববার) এমপি আইনজীবীর মাধ্যেম হাইকোর্টে জামিন আবেদন করেন। তার পক্ষে আইনজীবী এ এম আরিফুল ইসলাম সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদন জমা দেন।

তবে শিশুকে গুলি করার এমন ঘটনায় অসন্তোষ প্রকাশ করেন আদালতও। নানান মন্তব্য উঠে আসে আদালতের বক্তব্যে। একটি শিশু হেঁটে যাচ্ছে আর হঠাৎ করে তার পায়ে গুলি করা হলো, এমন ঘটনা আমরা সিনেমায় দেখি, বাস্তবে এমন কিভাবে হতে পারে বলে বিষ্ময় প্রকাশ করেন আদালত।

সংসদ সদস্য লিটনের ব্যাপারে তারা প্রশ্ন রাখেন, সে কিভাবে ঢাকায় আসলো। তাহলে আইনশৃঙ্ক্ষলাবাহিনী কি করলো? আদালতের এমন সব মন্তব্যে এই ঘটনায় অসন্তোষ বেশ উপলব্ধি করা যায়।  

Reneta

গাইবান্ধা-১ আসনের এমপি লিটনের ছোড়া গুলিতে গত ২ অক্টোবর সৌরভ মিয়া (৯) নামে একটি শিশু আহত হয়। ওই ঘটনায় মামলার পর থেকে আত্মগোপনে ছিলেন তিনি।

ঘটনার পরের দিন আহত শিশুর বাবা সাজু মিয়া লিটনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। এছাড়াও ভাংচুর ও লুটপাটের অভিযোগে আরেকটি মামলা করেন হাফিজার রহমান নামে সর্বানন্দ ইউনিয়নের উত্তর শাহাবাজ গ্রামের এক বাসিন্দা।

ওই ঘটনার পর লিটনের লাইসেন্স করা অস্ত্র দুটি সুন্দরগঞ্জ থানায় জমা দেন তার স্ত্রীর বড় ভাই তারিকুল ইসলাম। এরপর জেলা ম্যাজিস্ট্রেট লিটনের অস্ত্র দুটির লাইসেন্স বাতিল করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এমপির গুলিএমপির গুলিতে আহত শিশুগাইবান্ধার এমপি লিটনহাইকোর্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যে কারণে পাদ্রিকে গলা কেটে হত্যাচেষ্টা করেছিলো জেএমবি সদস্যরা

পরবর্তী

মুখে কালি ছিটিয়ে প্রতিবাদ

পরবর্তী

মুখে কালি ছিটিয়ে প্রতিবাদ

মুখে কালি ছিটিয়ে প্রতিবাদ

সর্বশেষ

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬

হবিগঞ্জসহ দশ জেলায় আন্তর্জাতিক স্পোর্টস ভিলেজ প্রতিষ্ঠার পরিকল্পনা

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT