চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এমপি লিটনকে হত্যার পর মোবাইল ফোনে হুকুমকারীকে নিশ্চিত করেছিলো খুনিদল

এনামূল কবীর রূপম এনামূল কবীর রূপম
৮:৫৪ অপরাহ্ণ ০১, জানুয়ারি ২০১৭
অপরাধ
A A
এমপি লিটন হত্যা

সংসদ সদস্য লিটনকে হত্যার পর কাছের একটি স্কুল মাঠে অবস্থান করে মোবাইল ফোনে অপারেশনের ব্যাপারে হুকুমকারীকে জানিয়েছিলো খুনিদল। স্বজনরা জানিয়েছেন, শিশু সৌরভকে গুলির ঘটনার পর লিটনের ব্যক্তিগত অস্ত্র জব্দ থাকলেও তার বাড়ির নিরাপত্তায় কোনো পুলিশ সদস্য থাকতেন না। শুধু বাইরে গেলে তাকে নিরাপত্তা দিতো পুলিশ।

সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনকে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের গ্রেফতার দাবিতে সকাল থেকেই উত্তাল গাইবান্ধার সুন্দরগঞ্জ-বামনডাঙ্গাসহ আশপাশের এলাকা। রাস্তায় গাছের গুঁড়ি ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে ব্যারিকেড দিলে বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল।

Banglabid

রেলপথ অবরোধ করে বাইরে আগুন দিলে ৫ ঘণ্টারও বেশি আটকা থাকে আন্তঃনগর ট্রেনসহ কয়েকটি ট্রেন।

প্রতিবাদকারীরা বলেন, যদি ২৪ ঘণ্টার মধ্যে প্রশাসন খুনিদের আইনের আওতায় না নিয়ে আসে তাহলে অনির্দিষ্টকালের জন্য আন্দোলন চলবে।

Reneta

স্বজনরা বলছেন, শিশু সৌরভকে গুলির ঘটনায় নিজের লাইসেন্স করা পিস্তল সিজ হয়ে যাবার পর থেকে ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে শংকায় ছিলেন এমপি মঞ্জুরুল ইসলাম লিটন। বিষয়টি কাছের মানুষদের বলেছিলেণ তিনি। বাসার বাইরে কোথাও গেলে বা অবস্থান করলে অস্ত্রধারী থানা পুলিশ তার নিরাপত্তা নিশ্চিত করতো। তবে, বাসায় অবস্থানকালে কোনো গানম্যান থাকতেন না। এ সুযোগটিই কাজে লাগায় খুনিরা।

হত্যাকাণ্ডে জঙ্গিদের সন্দেহ করা হলেও নিশ্চিত করে কিছু বলতে পারছে না পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে টহল দিচ্ছে আধা সামরিক বাহিনী বিজিবি। জানাযার জন্য এমপি লিটনের মরদেহ ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। সোমবার জাতীয় সংসদ ভবনের সাউথ প্লাজায় জানাজার পর মরদেহ গাইবান্ধার গ্রামের বাড়িতে আনার পর হবে দাফন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এমপি লিটন হত্যা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আত্মহত্যা করেছেন জর্জ মাইকেল!

পরবর্তী

১লা জানুয়ারির জন্মদিন নিয়ে

পরবর্তী

১লা জানুয়ারির জন্মদিন নিয়ে

এমপি হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক

সর্বশেষ

ধেয়ে আসছে ‘আন্ধার’!

আগস্ট ২০, ২০২৬

মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ঠাকুরগাঁওয়ে মিষ্টি বিতরণ

আগস্ট ২০, ২০২৬

সানি দেওলের করুণ দশা, ছক্কা হাঁকালেন ইমরান হাশমি!

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত।

রোহিঙ্গা সংকট দেশের অর্থনীতি ও স্থানীয় পরিবেশের ওপর চাপ তৈরি করছে: সেনাপ্রধান

আগস্ট ২০, ২০২৬

হাড় হিম করা ভয়ানক এই সিনেমার জন্য প্রস্তুত তো?

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT