ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে আগামী ৪ এপ্রিল সকাল সাড়ে ১০টায়। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে প্রস্তুতি সভার আহ্বান করা হয়েছে।
আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
সভায় আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, কেন্দ্রীয় সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, ঢাকা মহানগরের অন্তর্গত দলীয় জাতীয় সংসদ সদস্যরা, খুলনা বিভাগের অন্তর্গত সব জেলা ও মহানগরের সভাপতি, সাধারণ সম্পাদক, দলীয় জাতীয় সংসদ সদস্য, জেলা পরিষদ চেয়ারম্যান এবং মেহেরপুর জেলার অন্তর্গত উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকদের উপস্থিত থাকার জন্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের অনুরোধ জানিয়েছেন।










