চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘এমএসজি’ ম্যাজিকে শীর্ষে বার্সা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২৭ অপরাহ্ণ ১৯, অক্টোবর ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

নেইমার চলে যাওয়ার পর ভেঙে গিয়েছিল বার্সেলোনার আক্রমণের ত্রিফলা ‘এমএসএন’ জুটি। অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে এই মৌসুমে অ্যান্থনিও গ্রিজম্যানকে এনে ‘এমএসজি’ নামে নতুন ত্রিফলা গঠন করেছে বার্সা। সেই জুটির ম্যাজিকেই এইবারকে হারিয়ে শনিবার লিগ টেবিলের শীর্ষে উঠেছে কাতালানরা।

প্রতিপক্ষের মাঠে ৩-০ ব্যবধানের জয়ে একটি করে গোল করেছেন মেসি, সুয়ারেজ ও গ্রিজম্যান। লিগে এটি বার্সার টানা পঞ্চম জয়।

ম্যাচ শনিবার হলেও রাজনৈতিক ঝামেলার কারণে বৃহস্পতিবারই অ্যাওয়ে ভেন্যুতে পৌঁছেছিল বার্সা। স্বাধীনতাকামী নয়জন নেতাকে লম্বা সময়ের জেল দেয়ায় রীতিমতো ফুটছে কাতালোনিয়া। সেই কারণে একদিন বেশি সময় হাতে রেখে রওনা হয় মেসি-সুয়ারেজরা। ঝামেলার কারণে রিয়াল-বার্সার ২৬ অক্টোবরের এল ক্ল্যাসিকোও স্থগিত করা হয়েছে।

এল ক্ল্যাসিকো নিয়ে যে জট চলছে, তার ছিটেফোঁটা অবশ্য এইবার ম্যাচে টের পাওয়া যায়নি। আগের পাঁচ সাক্ষাতে এইবারের জালে ১৪বার বল জড়িয়েছিল বার্সা। ঐতিহাসিক আধিপত্য বজায় রেখে এদিনও সেটা স্মরণ করায় আর্নেস্টো ভালভার্দের শিষ্যরা। ছয় ম্যাচে সংখ্যাটা এখন ১৭।

ম্যাচের ১৩ মিনিটে গোলের খাতা খোলেন গ্রিজম্যান। মেসির ক্রস থেকেই অ্যাওয়ে ম্যাচে প্রথম গোল পেলেন বিশ্বকাপজয়ী ফরাসি ফরোয়ার্ড। পরে নিজে একটি করেন এবং সুয়ারেজকে দিয়ে আরেকটি গোল করান মেসি।

প্রথমার্ধে এক গোলে এগিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধের ৫৮ মিনিটে গোল করেন মেসি। সুয়ারেজের ব্যাকহিল পাস থেকে নিখুঁত দক্ষতায় বল জালে জড়ান আর্জেন্টাইন সুপারস্টার।

Reneta

৬৬ মিনিটে তৃতীয়বার এগিয়ে যায় বার্সা। এবার গোলদাতা সুয়ারেজ। যদিও এটা মেসির আত্মত্যাগ বলা চলে। এইবার গোলকিপারকে একা পেয়ে গোলে শট না নিয়ে বাঁ-প্রান্তে সুয়ারেজকে বল বাড়ান মেসি। ডানপায়ে সহজেই সেই বল জালে জড়ান উরুগুয়ে তারকা। মেসির বল পাস দেখে মনে হল, সুয়ারেজের আগের অ্যাসিস্টের ঋণ শোধ করলেন তিনি!

বার্সার গোছানো আক্রমণের সামনে কুলিয়ে উঠতে পারেনি এইবার। আন্দ্রে টের-স্টেগেনকে একবারের বেশি তাই পরীক্ষায় ফেলা সম্ভব হয়নি স্বাগতিকদের।

এই জয়ে ৯ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সা। এক ম্যাচ কম খেলে ১৮ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ। রাতেই অবশ্য শীর্ষস্থান দখলের সুযোগ থাকছে রিয়ালের। কারণ, মায়োর্কার বিপক্ষে জিতলেই আসন ফিরে পাবে জিনেদিন জিদানের দল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বার্সেলোনালা লিগালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: বিবিসি।

রাশিয়ায় বোমা বিস্ফোরণে নিহত ৩, আহত ২১

আগস্ট ২, ২০২৬

‘কঙ্কালের মতো দেখতে’, গায়িকাকে ঘিরে নেটিজেনদের মন্তব্য!

আগস্ট ২, ২০২৬
ছবি: বিবিসি।

‘দ্রুত’ চুক্তির শর্তে ইরানে হামলার সিদ্ধান্ত বাতিল ট্রাম্পের

আগস্ট ২, ২০২৬

ব্রাজিলে সাও পাওলোর সাবেক ফুটবলারকে গুলি করে হত্যা

আগস্ট ২, ২০২৬

দ্রোহযাত্রায় যুক্ত হয় সকল শ্রেণি পেশার মানুষ

আগস্ট ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT