চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এভাবে আর মায়ের মুখে চুমো খাবে না জারিয়া

আরেফিন তানজীব আরেফিন তানজীব
১১:০৯ অপরাহ্ণ ০৩, অক্টোবর ২০১৭
অপরাধ
A A
শিশু মায়ের মুখে চুমো খাচ্ছে, আবেগপ্রবণ মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবিটি জারিয়ার পরিবার থেক সংগৃহীত

ছবিটির মতো করে আর কখনোই মমতাময়ী মায়ের মুখে চুমো খাবে না শিশু জারিয়া। সাত বছরের এই শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। অভিযুক্ত রফিকুল ইসলাম নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি পুলিশের কাছে ধর্ষণের কথা স্বীকার করেছেন।  আরো জানিয়েছেন জারিয়ার বাবার সঙ্গে ঝগড়ার জের ধরে সে এই নৃশংস ঘটনাটি ঘটিয়েছে।

রোববার ভোরে (১ অক্টোবর) যাত্রাবাড়ীর মাতুয়াইলের দরবার শরিফ এলাকায় এ ঘটনা ঘটে। শিশু ধর্ষণের ঘটনায় জারিয়ার পিতা জাকির হোসেন বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় ২ অক্টোবর একটি মামলা দায়ের করেন। মামলা নাম্বার-০৮।

সরেজমিনে মাতুয়াইলের দরবার শরীফ এলাকায় জারিয়াদের বাসায় গিয়ে দেখা যায় শোকের মাতম।জারিয়ার বাবা মো: জাকির হোসেন চ্যানেল আই অনলাইনকে বলেন: জারিয়া রোববার ভোর ৬টার দিকে বাথরুমে যাওয়ার পর আর ঘরে ফিরে না।পরে আমার পরিবারের লোকজন সহ জারিয়াকে খুঁজতে থাকি, কিন্তু কোথাও খুঁজে পাই না।

লকসহ একটি পুরোনো দরজা, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ
এই তালাবদ্ধ রুমেই জারিয়াকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়

বিকেল সোয়া চারটার দিকে একটি অপরিচিত মোবাইল নাম্বার থেকে আমার মোবাইলে ফোন আসে, মোবাইলে ফোন করা ব্যক্তিটি জানায় আমার মেয়ে কোথায় আছে সে তা জানে, সেজন্য প্রথমে সে ১০০ টাকা ফ্লেক্সিলোডের দাবি জানায়, ১০০ টাকা পরিশোধের পর সে ফোনে আমাকে শনির আখড়া দেখা করে ৫ হাজার টাকা দেওয়ার কথা বলে।
জাকির আরো জানায়, আমি শনির আখড়ার কাছাকাছি পৌছে গেলে বাসার থেকে আমার ছোট ভাই জানায় জারিয়ার লাশ পাওয়া গেছে।

জারিয়াদের বাসার পাশের রুমেই থাকত ঘাতক রফিকুল ইসলাম। রোববার ভোর আনুমানিক ৬:১৫ তে জারিয়া বাথরুম থেকে বের হয়ে রুমে ফিরতে নিলে রফিকুল তার রুমে ডেকে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে শ্বাসরোধ করে হত্যা করে।

জারিয়ার চাচা আরিফ চ্যানেল আই অনলাইনকে বলেন: জারিয়ার মৃতদেহ দুই পা পাটের রশি দিয়া বাধা অবস্থায় ছিল, দুই হাত পেছনের দিকে দিয়ে গামছা দিয়ে বাধা, মুখ থেকে শ্বাসনালী পর্যন্ত কাপড় গুজে দেওয়া ছিল। লাশটা লাল একটি কম্বল দিয়ে পেচিয়ে ঘরের সানসেটের উপর রেখে দেওয়া হয়।

সকাল থেকে সব রুম খুঁজলেও ঘাতকের রুমটাই খোঁজেনি কেউ, ঘাতকের ভাই শহীদুল নিজেও জারিয়াকে খুঁজতে সহায়তা করেছিল। তবে কিভাবে এই ঘরে জারিয়াকে মৃত অবস্থায় পাওয়া গেল তা কেউই জানে না।

নির্বাচনী প্রার্থী ব্যক্তির কাছাকাছি ছবি, মুখের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ
জারিয়ার বাবা জাকির হোসেন

জারিয়ার বাবা জাকির হোসেন বলেন: আমি তখন মোবাইলে ফোনদাতা টাকা দিতে শনির আখড়ার কাছাকাছি ছিলাম, বাসা থেকে ফোন দিয়ে আমায় নিয়ে আসে। মেয়েকে মৃত অবস্থায় পেয়েছি, কে তালা ভেঙ্গে এ রুম থেকে উদ্ধার করেছে তা জানি না।

দরবার শরীফ গলির ভূ্ইয়া টিনসেড বাড়িতে প্রায় ১৩ বছর ধরেই বাস করছিলেন জাকির হোসেন। বাসার পাশেই তার মুদির দোকান। তিন কন্যা সন্তানের মধ্যে বড় মেয়ে কলেজে ও মেঝ মেয়ে ক্লাস সেভেনে পড়ত। আর জারিয়া তো স্কুলে যাওয়াই শুরু করেনি। ওই টিনসেড বাসাটিতেই প্রায় ৮বছর ধরে বসবাস করত ঘাতক রফিকুল ও তার পরিবার।

ঘাতক রফিকুলের সঙ্গে কোনো ঝগড়া ছিল কিনা জানতে চাইলে জাকির হোসেন চ্যানেল আই অনলাইনকে বলেন: আমি মুদির দোকান চালাই, অনেকেই বাকি করে, দুই একজনের সঙ্গে এ ব্যাপারে কথা কাটাকাটি বা ঝগড়া হয়।ওর সাথেও হয়েছিল।

এলাকাবাসীরা চ্যানেল আই অনলাইনকে জানায় ঘাতক রফিকুল ও তার ভাই শফিকুল দুজনেই মাদকাসক্ত ছিল। ওদের বাবা-মা দুধ বিক্রি করত।

নির্বিকার যুবক ছেলে, বাংলাদেশি, চ্যানেল আই অনলাইন সংবাদ ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ
ধর্ষক রফিকুল ইসলাম, ছবিটি যাত্রাবাড়ী থানার সৌজন্যে

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের ডেমরা জোনের সিনিয়র সহকারী কমিশনার (এসি) ইফতেখায়রুল ইসলাম চ্যানেল আই অনলাইনকে বলেন: আসামি রফিকুল মঙ্গলবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

আসামি জানিয়েছে জারিয়ার বাবা জাকিরের সঙ্গে ঝগড়ার জের ধরে এ নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা সে ঘটিয়েছে।

যাত্র্রাবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তোফায়েল আহমেদ চ্যানেল আই অনলাইনকে বলেন, আসামি রফিকুল ১৬৪ ধারার জবানবন্দিতে ধর্ষণের কথা স্বীকার করেছে।

ট্যাগ: শিশু ধর্ষণ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন উচ্চতায় নেয়ার সময় এখন: অরুণ জেটলি

পরবর্তী

গুগলের সার্চ অ্যালগরিদমে ঝামেলা

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

গুগলের সার্চ অ্যালগরিদমে ঝামেলা

রোহিঙ্গাদের জন্য ত্রাণ সংগ্রহে বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে মানুষ. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের নানা প্রান্ত থেকে প্রতিদিনই আসছে রোহিঙ্গাদের জন্য ত্রাণ

সর্বশেষ

সন্ত্রাসী রাষ্ট্রের তালিকা থেকে সিরিয়ার নাম বাদ, ট্রাম্পকে আল-শারার ধন্যবাদ

আগস্ট ২৫, ২০২৬

বিটিভিকে বিশ্বাসযোগ্য ও আধুনিক চ্যানেল হিসেবে দেখতে চান প্রধানমন্ত্রী: কাজী জেসিন

আগস্ট ২৫, ২০২৬

‘যথেষ্ট হয়েছে, এবার পরিবর্তন’— ইনফান্তিনোর প্রতি সাবেকদের ক্ষোভের আগুন

আগস্ট ২৫, ২০২৬
ছবি: তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ (সংগৃহীত)।

নিরাপত্তার কারণে ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট বাতিল করা হয়েছে: তথ্যমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬

মেঘনা নদীর পানি শোধন প্রকল্পে ডেনমার্কের সহায়তা: প্রতিদিন মিলবে ৯৫ কোটি লিটার পানি

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT