চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন উচ্চতায় নেয়ার সময় এখন: অরুণ জেটলি

জসিম উদ্দিন বাদল জসিম উদ্দিন বাদল
১০:৩৩ অপরাহ্ণ ০৩, অক্টোবর ২০১৭
অর্থনীতি
A A
অরুন জেটলি

অরুন জেটলি

বাংলাদেশ ও ভারতের সম্পর্ককে এখন নতুন উচ্চতায় নেয়ার সময় এসেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে সফররত ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলি।

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর সোনারগাঁও হোটেলে এফবিসিসিআই আয়োজিত বাংলাদেশ – ভারত ব্যবসায়িক সভায় তিনি এ কথা বলেন।

অরুণ জেটলি বলেন, ঐতিহাসিক এ সাংস্কৃতিক দিক থেকে বাংলাদেশ ও ভারতের মধ্যে যথেষ্ট মিল রয়েছে। তাই এখন সময় এসেছে দুই দেশের সম্পর্ক নতুন মাত্রায় নেয়ার, অমিমাংসিত ইস্যুগুলোর সমাধান করার। কারণ দুই দেশের সম্ভাবনার সর্বোচ্চটা নিশ্চিত করতে পারলে সামাজিক, অর্থনৈতিক ও সরকার পর্যায়ে এর সুফল পাওয়া যাবে।

ভারতের অর্থমন্ত্রী বলেন, ভারত ওষুধ, আইটি, কৃষি, স্বাস্থ্যসেবা খাতের উন্নয়নে বেশ কয়েকটি মেগা প্রকল্প হাতে নিয়েছে। এছাড়া দক্ষ জনবল তৈরিতেও উদ্যোগ নেয়া হয়েছে। এসব খাতে যৌথভাবে কাজ করার সুযোগ আছে বাংলাদেশের।

তিনি আরো বলেন, বাংলাদেশের দুইটা অর্থনৈতিক জোন ভারত সীমান্তের কাছাকাছি স্থাপিত হচ্ছে। এই দুইটি জোন চালু হলে দুই দেশের মধ্যে বাণিজ্য বাড়বে।

অনুষ্ঠানে ভারতের বাজারে বাংলাদেশের পণ্য রপ্তানিতে যেসকল বাধা রয়েছে তা দুর করার মাধ্যমে উভয় দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

Reneta

তিনি বলেন, ভারতের সঙ্গে বাংলাদের দৃঢ় সম্পর্ক থাকলেও দুদেশের মধ্যে বাণিজ্য ঘাটতি অনেক বেশি। অর্থাৎ, বাংলাদেশ ভারত থেকে অধিক পরিমাণে আমদানি করে কিন্তু ভারতে বাংলাদেশের রপ্তানি খুবই কম।

দুদেশের বাণিজ্য ঘাটতি তুলে ধরে তিনি জানান, ২০১৬-১৭ অর্থবছরে সর্বশেষ দু দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি রয়েছে ৫শ ৪৮ কোটি ৯৮ লাখ ডলার। অর্থাৎ ভারত থেকে বাংলাদেশ আমদানি করেছে ৬১৬ কোটি ২০ লাখ ডলারের পণ্য পক্ষান্তের রপ্তানি করেছে মাত্র ৬৭ কোটি ২৪ লাখ ডলারের পণ্য। তাই এই বাণিজ্য ব্যবধান কমিয়ে আনা প্রয়োজন।

অনুষ্ঠানে রোহিঙ্গা ইস্যু নিয়ে এফবিসিসিআইয়ের সভাপতি মো. শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, বর্তমান রোহিঙ্গা সমস্যাটি শুধু বাংলাদেশের নয়, এটি দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার সমস্যা। আঞ্চলিক এ সমস্যা সমাধানে বিশ্ববাসীকে নজর দিতে হবে।

ব্যবসায়িক সভায় শফিউল ইসলাম মহিউদ্দিনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ভারতের হাই কমিশনার হর্ষবর্ধণ শ্রীংলা, ফেডারেশন অব ইন্ডিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির সভাপতি পঙ্কজ প্যাটেল, এফবিসিসিআইয়ের প্রথম সহসভাপতি শেখ ফজলে ফাহিম প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এফবিসিসিআইবাংলাদেশ ও ভারতবাংলাদেশ ও ভারতের সম্পর্ক
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মেজর মোজাফফরকে গ্রেপ্তার: জিয়া হত্যাকাণ্ডের অমীমাংসিত রহস্য উদঘাটনের সম্ভাবনা

জুলাই ১৭, ২০২৬

দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা

জুলাই ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী

জুলাই ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের ভিসা বিষয়ে যা জানালো যুক্তরাষ্ট্র

জুলাই ১৭, ২০২৬

বাংলাদেশের অর্থনৈতিক সংস্কারে আস্থা, নতুন সহযোগিতার পথে আইএমএফ

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT