চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার সিনেমাটিক অবতারে হাবিব ওয়াহিদ!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৩ অপরাহ্ণ ১৪, সেপ্টেম্বর ২০১৯
বিনোদন
A A

সব সময়ে নিজেকে ভিন্নভাবে উপস্থাপন করতে পছন্দ করেন জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ। এবারও এর ব্যতিক্রম ঘটেনি। সিনেমাটিক অবতারে নিজের নতুন গান ভিডিও নিয়ে হাজির তিনি।

সম্প্রতি এস এস মিউজিক ক্লাবের ইউটিউবে প্রকাশ পেয়েছে হাবিবের নতুন মিউজিক্যাল ভিডিও ‘ডুবে যাই’। শ্রুতিমধুর গানটির সঙ্গে কক্সবাজারের সমুদ্র পারে চিত্রায়িত নান্দনিক ভিডিওটি নজর কেড়েছে সবার। এরইমধ্যে গানটি দেখা হয়েছে এক লাখেরও বেশি! সেই সঙ্গে বেশ প্রশংসাও পাচ্ছে দর্শক ও শ্রোতাদের।

গানটির কথা লিখেছেন ফাওজিয়া সুলতানা পলি। এর সুর ও সংগীতায়োজন হাবিব নিজেই করেছেন। সিনেমার আদলে গানটির ভিডিও নির্মাণ করেছেন ওসমান মিরাজ। এতে হাবিবের সঙ্গে মডেল হয়েছেন নীলাঞ্জনা। কোরিওগ্রাফিতে আছেন রোহান ও বেলাল।

Banglabid

‘ডুবে যাই’ প্রকাশ উপলক্ষে একটি ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করে প্রযোজনা প্রতিষ্ঠান এস এস মিউজিক ক্লাবে। যেখান উপস্থিত ছিলেন হাবিব ওয়াহিদ, ফেরদৌস ওয়াহিদ, এস এস মিউজিক ক্লাবের উপদেষ্টা বিলিয়ান বিপ্লব ও নির্মাতা ওসমান মিরাজ। সেখানে কেক কেটে গানটি উন্মুক্ত করা হয়।

‘ডুবে যাই’ নিয়ে হাবিব বলেন, আমার শ্রোতা ও ভক্তরা আমার কাছে যেমন গান শুনতে চান ‘ডুবে যাই’ তেমনি একটি গান। এর আগে আমি বেশ কয়েকটি গল্পভিত্তিক ভিডিওতে কাজ করেছি। কিন্তু আমার কাছে মনে হয় গানের সঙ্গে গল্প না মিলিয়ে, গানটি যেমন তার সঙ্গে মিল রেখেই ভিডিও করা উচিৎ। এটি তেমনই।

এস এস মিউজিক ক্লাব থেকে জানানো হয়েছে, ‘ডুবে যাই’ ছাড়াও এই মিউজিক ক্লাবের ব্যানারে হাবিব ওয়াহিদের আরও কিছু গান শিগগির প্রকাশ পাবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গানমিউজিকলিড বিনোদনহাবিব ওয়াহিদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শিশুদের জন্য পর্যাপ্ত মাঠ গড়তে সহযোগিতা চাইলেন মেয়র আতিকুল

পরবর্তী

বান্দরবানে ধর্ষণের শিকার দশম শ্রেণির ছাত্রী

পরবর্তী

বান্দরবানে ধর্ষণের শিকার দশম শ্রেণির ছাত্রী

আরও একবার স্বপ্নভঙ্গ

সর্বশেষ

বিনা অভিযোগে আটক-কারাগারে মৃত্যু নিয়ে যা বলছে হিউম্যান রাইটস ওয়াচ

আগস্ট ২৪, ২০২৬

কত দামে বিক্রি হল ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ খ্যাত বল

আগস্ট ২৪, ২০২৬

রুবেলের তাণ্ডব, শামিমের ঝড়ে টানা তিন জয়ে টেবিলে শীর্ষে বাংলাদেশ

আগস্ট ২৪, ২০২৬

ফিফা সভাপতিত্বের জন্য লড়াই না করে কাকে দেখতে চান উয়েফা প্রধান

আগস্ট ২৪, ২০২৬

যশোরে মাছের ঘেরে মাছ মারা যাওয়ার ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT