চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার রাশিয়া থেকে ২৩ ব্রিটিশ কূটনীতিক বহিষ্কার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩৫ অপরাহ্ণ ১৭, মার্চ ২০১৮
আন্তর্জাতিক
A A

রুশ কূটনীতিক বহিষ্কারের জবাবে মস্কো থেকে ২৩ ব্রিটিশ কূটনীতিক বহিষ্কার ঘোষণা দিয়েছে রাশিয়া। তাদের এক সপ্তাহের মধ্যে রাশিয়া ছাড়ার নির্দেশ দিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী।

রাশিয়ার ২৩ জন কূটনীতিককে বহিষ্কারের প্রতিবাদেই যুক্তরাজ্যের ২৩ জন কূটনীতিককে এক সপ্তাহের মধ্যে রাশিয়া ত্যাগ করার নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।

সেন্ট পিটার্সবার্গে অবস্থিত দুই দেশের সাংস্কৃতিক সেতু বন্ধনের কাজ করে চলা ব্রিটিশ কাউন্সিল বন্ধ করে দিয়েছে রাশিয়া সরকার।

Banglabid

৪ মার্চ যুক্তরাজ্যের সলসবারি শহরের একটি বিপণিকেন্দ্রে বাইরে বেঞ্চিতে সের্গেই স্ক্রিপাল (৬৬) ও তার মেয়ে ইউলিয়া স্ক্রিপালকে (৩৩) অচেতন অবস্থায় উদ্ধার করে পুলিশ। যুক্তরাজ্যের অভিযোগ এর সঙ্গে রাশিয়ান গুপ্তচরদের সম্পৃক্ততা রয়েছে। তবে রাশিয়া  এই অভিযোগ অস্বীকার করে আসছে।

রাশিয়ার ২৩ জন কূটনীতিককে বহিষ্কারের ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী টেরেসা মে। রাশিয়ার নির্দিষ্ট করে দেয়া সময়সীমার মধ্যে সাবেক রুশ গুপ্তচর ও তার মেয়েকে নার্ভ এজেন্ট দিয়ে হত্যাচেষ্টার ঘটনার কোনো ব্যাখ্যা না দেওয়ায়, যুক্তরাজ্য এ সিদ্ধান্ত নিয়েছে।

বুধবার পার্লামেন্টে তিনি বলেন, ভিয়েনা কনভেশনের আওতায় যুক্তরাজ্য ২৩ রুশ কূটনীতিককে বরখাস্ত করবে। যারা আসলে অঘোষিত গোয়েন্দা কর্মকর্তা। এক সপ্তাহের মধ্যে তাদের যুক্তরাজ্য ছাড়তে হবে।

Reneta

এদের মধ্যে যারা ছুটিতে আছেন তাদের অজ্ঞাত পরিচয়ের কর্মকর্তা হিসেবে বিবেচনা করা হয়েছে।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুক্তরাজ্য বলেছে, রাশিয়া যে অস্ত্র বহন করে তা ভয়াবহ। একটা শান্তিপূর্ণ ব্রিটিশ শহরের জন্য এবং যুদ্ধের জন্য এই অস্ত্র নিষিদ্ধ করা হল।

বিবিসি জানায়, এ বছরের শেষ দিকে ফিফা ওয়ার্ল্ড কাপে যোগ দিতে যুক্তরাজ্যকে দেওয়া রুশ পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণ ফিরিয়ে দিয়েছেন মে। টেরেসা মে বলেছেন, রাজপরিবার এ আসরে যোগ দেবে না। রাশিয়ায় আসন্ন এ ফুটবল বিশ্বকাপে যুক্তরাজ্যের প্রতিনিধি সংখ্যাও হ্রাস করা হবে বলেও জানিয়েছেন মে।

গত ৩০ বছরের মধ্যে এটিই লন্ডনের কূটনীতিক বহিস্কারের সবচেয়ে বড় ঘটনা বলে জানান তিনি। এর মধ্য দিয়ে আগামীতে যুক্তরাজ্যে রুশ গোয়েন্দাগিরি অনেকটাই কমে আসবে বলেও মনে করেন মে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: যুক্তরাজ্যেরাশিয়া
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

‘বিবর্তনবাদ’ ও ‘বিগ ব্যাং’ সত্য, ঈশ্বর জাদুকর নন: পোপ ফ্রান্সিস

পরবর্তী

উড়োজাহাজ দুর্ঘটনায় ১৭ বাংলাদেশির পরিচয় শনাক্ত

পরবর্তী
নেপাল-পাইলট

উড়োজাহাজ দুর্ঘটনায় ১৭ বাংলাদেশির পরিচয় শনাক্ত

বাছাইপর্বে দ্বিতীয় হল বাংলাদেশ

সর্বশেষ

ছবি: বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বাংলাদেশ জিয়া শিশু একাডেমীর পরিচালক এম. হুমায়ুন কবির।

‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমার জীবনের শ্রেষ্ঠ আদর্শ’

আগস্ট ২০, ২০২৬

অস্কারের জন্য বাংলাদেশের ছবি আহ্বান, মানতে হবে যেসব শর্ত

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ইসরায়েলিদের হামলায় পশ্চিম তীরে বাড়ছে ফিলিস্তিনি বাস্তুচ্যুতি: এইচআরডব্লিউ

আগস্ট ২০, ২০২৬

সামরিক যুদ্ধে ব্যর্থ হওয়ায় যুক্তরাষ্ট্র অর্থনৈতিক যুদ্ধ শুরু করেছে: ইরান

আগস্ট ২০, ২০২৬

এএফসি চ্যালেঞ্জ লিগে কঠিন চ্যালেঞ্জের গ্রুপেই পড়ল ফর্টিস

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT