চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার ভারতের চ্যালেঞ্জ নিতে চান বাংলাদেশের সাবেক কোচ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩২ অপরাহ্ণ ০৬, আগস্ট ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ হওয়ার জন্য আবেদন জমা পড়েছে ২০০০ জনের। এরমধ্যে পেস, স্পিন কোচ হতেও আলাদা করে আবেদন করেছেন অনেকে। যার মধ্যে আছেন বাংলাদেশের সাবেক স্পিন কোচ ও ভারতেরই সাবেক স্পিনার সুনীল জোশি। সাকিব-মিরাজদের পর এবার চাহাল-কুলদীপদের চ্যালেঞ্জটা নিতে চান তিনি।

জোশি মনে করেন, ভারতের একজন স্পিন বিশেষজ্ঞ প্রয়োজন এবং সে কারণেই তিনি ওই পদে আবেদন করেছেন।

অনিল কুম্বলে দল ছেড়ে যাওয়ার পর থেকে ভারতীয় দলে কোনো স্পিন পরামর্শক নেই। যদিও কুম্বলে দলের হেড কোচ ছিলেন। ২০১৭’র চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানের কাছে বিশাল হারের পর অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে মনোমালিন্য হওয়ায় চাকরি ছেড়ে দেন কুম্বলে।

ভারত রাষ্ট্রনিয়ন্ত্রিত বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) জোশি বলেছেন, ‘হ্যাঁ, আমি আবেদন (বোলিং কোচের জন্য) করেছি। বাংলাদেশের সঙ্গে আড়াই বছরের ধারাবাহিকতার পর আমি পরবর্তী চ্যালেঞ্জের জন্য প্রস্তুত। কিছুদিন ধরেই ভারতের স্পেশালিস্ট স্পিন কোচ নেই। ফলে আশা করি এদিক থেকে আমার দক্ষতা বিবেচনা করা হবে।’

আন্তর্জাতিক ও রঞ্জি ট্রফিতে কোচিং করানোর আগে ১৯৯৬ থেকে ২০০১ পর্যন্ত ভারতের হয়ে খেলেন জোশি। ভারতের জার্সিতে ১৫ টেস্টে ৩৫.৮৫ গড়ে উইকেট নেন ৪১টি। আর ৬৯ ওয়ানডে খেলে ৩৬.৩৬ গড়ে ঠিক ৬৯ উইকেটই নেন তিনি। এছাড়া প্রথম শ্রেণির ক্রিকেটে নিজ রাজ্য কর্নাটকের হয়ে ১৬০ ম্যাচে ৬১৫ উইকেট নেন।

ওয়েস্ট ইন্ডিজ গ্রেট কোর্টনি ওয়ালশ যখন পেস বোলিং কোচ ছিলেন, তখন বাংলাদেশের স্পিন সামলেছেন জোশি। বিশ্বকাপের পর অবশ্য এই দুজনসহ হেড কোচ স্টিভ রোডসের সঙ্গেও চুক্তি নবায়ন করেনি বিসিবি।

ট্যাগ: বিসিসিআইলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আমির কন্যার বলিউডে আসার ইঙ্গিত!

পরবর্তী

কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ

পরবর্তী
ফাইল ফটো

কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ

জম্মু-কাশ্মীর ইস্যুতে কংগ্রেসের অবস্থান কী?

সর্বশেষ

অ্যানথ্রোপিকের ওপর পেন্টাগনের নিষেধাজ্ঞা বেআইনি: আদালত

আগস্ট ২৮, ২০২৬

ইউটিউবে কাজী মারুফের ‘গ্রিন কার্ড’ দেখে কাঁদছেন দর্শক

আগস্ট ২৮, ২০২৬

দুর্নীতি-শর্টকাটে দ্রুত বড়লোক হওয়ার চেষ্টা নয়, আদর্শ আইনজীবী হতে হবে: আইনমন্ত্রী

আগস্ট ২৮, ২০২৬

যুক্তরাষ্ট্র-জাপানের সঙ্গে যৌথ সামরিক মহড়া করবে সাউথ কোরিয়া

আগস্ট ২৮, ২০২৬
ছবি: চাঁদপুরের পলাতক স্বর্ণ ব্যবসায়ীকে আটক।

চাঁদপুরের পলাতক স্বর্ণ ব্যবসায়ীকে পটিয়া থেকে আটক

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT