চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার বিচারক নিপুণ, সজল ও কনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১৭ অপরাহ্ণ ০৮, মার্চ ২০১৭
বিনোদন
A A
‘আরটিভি-ডাবর ভাটিকা ক্যাম্পাস স্টার’ এর বিচারক কনা, সজল ও নিপুণ

‘আরটিভি-ডাবর ভাটিকা ক্যাম্পাস স্টার’ এর বিচারক কনা, সজল ও নিপুণ

‘রাশিয়া থেকে পড়াশোনা করে এসে যখন বাংলা ছবিতে অভিনয় শুরু করি, তখন অনেকেই নানা কথা বলেছিলেন। আজ যখন আমি নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত, তখন তারাই আমাকে প্রশংসার বন্যায় ভাসাচ্ছেন। তেমনি ক্যাম্পাস স্টার যারা হবেন, তাদের কাছে ছবিতে আসার জন্য অনুরোধ করব এবং আমাদের একজন হয়ে বাংলা ছবিকে বিশ্বময় ছড়িয়ে দিতে বলব।’ বললেন চিত্রনায়িকা নিপুণ। আজ বুধবার আরটিভির কার্যালয়ে ‘ডাবর ভাটিকা ক্যাম্পাস স্টার’ প্রতিযোগিতার আয়োজন উপলক্ষে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।

নতুন এই রিয়েলিটি শোর বিচারক হচ্ছেন চলচ্চিত্র, টিভি আর সংগীতের তিন তারকাব–নিপুণ, সজল ও কনা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তারা। আরও ছিলেন আরটিভির প্রধান নির্বাহী সৈয়দ আশিক রহমান, অনুষ্ঠান প্রধান দেওয়ান শামসুর রকিব, আরটিভি মার্কেটিং প্রধান সুদেব চন্দ্র ঘোষ, এশিয়ান কনজুমার কেয়ার ও ডাবর বাংলাদেশের পরিচালক সঞ্জয় মুনশী, বিপণন প্রধান আসিফুর রউফ, ব্র্যান্ড ম্যানেজার মো. শরিফুল ইসলাম এবং এক্সপ্রেশনসের পরিচালক সৈয়দ আপন আহসান।

সংবাদ সম্মেলনে আয়োজক ও অতিথিরা

সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশের ১৫টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে এই প্রতিযোগিতা। ১৫টি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা শুধুমাত্র এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। একই সাথে নাচ, গান এবং অভিনয়ে পারদর্শী ছাত্রীদের মধ্য থেকে সেরা তিনজনকে নির্বাচন করা হবে। বিজয়ী ‘আরটিভি-ডাবর ভাটিকা ক্যাম্পাস স্টার’ পুরস্কার হিসাবে পাবেন নগদ এক লাখ টাকা এবং ভাটিকা হেয়ার অয়েলের বিজ্ঞাপনে মডেল হওয়ার সুযোগ। ১ম ও ২য় রানারআপ যথাক্রমে আরটিভির সংবাদ উপস্থাপক এবং একটি এফএম রেডিও স্টেশনে আরজে হিসেবে কাজ করার সুযোগ পাবেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন সাফা কবীর। শিগগিরই এই প্রতিযোগিতা নিয়ে তৈরি অনুষ্ঠান আরটিভিতে প্রচার শুরু হবে।

Banglabid

 

আলোকচিত্রী : জাকির সবুজ

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কণানিপুণসজল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নারী ও পুরুষের বন্ধুত্ব

পরবর্তী

ভিডিওচিত্রে ঢাবির জগন্নাথ হলে পাকিস্তানী সৈন্যদের হত্যাযজ্ঞ

পরবর্তী

ভিডিওচিত্রে ঢাবির জগন্নাথ হলে পাকিস্তানী সৈন্যদের হত্যাযজ্ঞ

চ্যানেল আই স্টুডিওতে পুরস্কারপ্রাপ্তদের সঙ্গে অতিথিরা

১০ গুণী পেলেন ‘সিটি-আনন্দ আলো সাহিত্য পুরস্কার’

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎ

আগস্ট ২৪, ২০২৬

প্রধানমন্ত্রীর পরিবার ও দুই কর্মকর্তার নামে ভুয়া ফেসবুক আইডি: ১ জন গ্রেপ্তার

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজে ৪৫ ট্যাংকারকে জরিমানার হুমকি ইরানের

আগস্ট ২৪, ২০২৬

ম্যাকাইয়ের পিচ নিয়ে অস্ট্রেলিয়াকে কাঠগড়ায় তুললেন ব্রড

আগস্ট ২৪, ২০২৬

‘টক্সিক’-এর সাথে বড়পর্দায় হাশমির নতুন ছবির টিজার

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT