চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার বাঁশঝাড়ে পাওয়া গেল পরিত্যক্ত নবজাতক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০১ পূর্বাহ্ণ ৩০, এপ্রিল ২০১৮
জনপদ, ফেনী
A A

ফেনী শহরের সুলতানপুরে ফেনী-বিলোনিয়া পরিত্যক্ত রেললাইনের পাশে বাঁশঝাড়ে পরিত্যক্ত অবস্থায় নবজাতকে উদ্ধার করেছে এলাকাবাসী।

রোববার রাত ৮টায় শিশুটির কান্নার শব্দ শুনে লোকজন এগিয়ে আসে। এসময় এলাকার অনেক লোকজন ভিড় জমালেও নবজাতকটির দাবিদার কাউকে পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, পার্শ্ববর্তী আলম মিয়ার বাড়ির রিকশাচালক মো: ফারুকের স্ত্রী বিবি নাসিমা শিশুটিকে তার বাসায় নিয়ে যায়। ফেলে যাওয়া নবজাতকটি কন্যা শিশু। তার বয়স ৭-১০ দিন হবে।

Banglabid

পরে সাংবাদিক ও স্থানীয় এলাবাসীর সহযোগিতায় রাত ১১টায় নবজাতকটিকে ২৫০ শয্যার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ নাজমুল হাসান নবজাতকটিকে পরীক্ষা করেন এবং সুস্থ রয়েছে বলে জানান।

রাতেই ফেনীর সিভিল সার্জন ডা. হাসান শাহরিয়ার কবির ও আবাসিক মেডিকেল অফিসার ডা. অসিম কুমার সাহর সহযোগিতায় শিশুটিকে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হয়।

নবজাতকটি বর্তমানে ২৫০ শর্যার ফেনী জেলা হাসপাতালের চতুর্থ তলায় ৪০১ নং ভিআইপি কেবিনে রয়েছে।

Reneta

নবজাতকটি ‘উই ক্যান চেঞ্জ ইয়ুথ সোসাইটি’র স্বেচ্ছাসেবক মনজিলা আক্তার মিমি ও উদ্ধারকারী বিবি নাসিমার নিবিড় তত্ত্বাবধানে রয়েছে। মিমি বলেন, ‘আমি চাই শিশুটি তার আপন বাবা-মায়ের কাছে ফিরে যাক অথবা সক্ষম অভিভাবকের কাছে তাকে তুলে দেওয়া হোক।’

উল্লেখ্য, গত বছর ২১ ডিসেম্বর ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের সিঁড়ির নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় ২ মাসের ঠোঁটকাটা-তালু ফাটা একটি শিশু উদ্ধার হয়েছিল। তখন হাসপাতাল কর্তৃপক্ষ শিশুটিকে তাদের হেফাজতে নেয়।

পরে হাসপাতাল কর্তৃপক্ষ এবং যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক ‘স্মাইল ট্রেন’ শিশুটিকে ঢাকায় নিয়ে ঠোঁটের অপারেশন করায়। শিশুটি সুস্থ হলে আইনগতভাবে সক্ষম এক সাংবাদিক দম্পতির কাছে শিশুটিকে দত্তক দেওয়া হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নবজাতক উদ্ধার
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

লা লিগা জয়ী বার্সার ঐতিহাসিক মৌসুম

পরবর্তী

শবে বরাতে আতশবাজি নিষিদ্ধ: ডিএমপি

পরবর্তী

শবে বরাতে আতশবাজি নিষিদ্ধ: ডিএমপি

রোহিঙ্গা সঙ্কট সমাধানে নিরাপত্তা পরিষদকে পাশে চায় বাংলাদেশ

সর্বশেষ

ফিফার সবুজ সংকেত, আসিয়ান কাপ খেলবে বাংলাদেশ 

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ভর্তি ৬৮৭, নেই মৃত্যু

আগস্ট ২২, ২০২৬

হাসপাতালে ভর্তি পুণম ধিলন, কী হলো অভিনেত্রীর?

আগস্ট ২২, ২০২৬

ভিডিও ফাঁসের পর এমপির বিরুদ্ধে গাড়িচালকের নতুন অভিযোগ, ছিল ‘পাঁচ বছরের’ প্রস্তাব

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT