চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার ইরানি দূতাবাসে সৌদির বোমা হামলা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫৫ পূর্বাহ্ণ ০৭, জানুয়ারি ২০১৬
আন্তর্জাতিক
A A

তেহরানে সৌদি দূতাবাসে বোমা হামলার পর এবার সৌদি আরবের বিরুদ্ধে ইরানি দূতাবাসে বোমা হামলার অভিযোগ করেছেন ইরান। দেশটি জানিয়েছে, ইয়েমেনের সানায় অবস্থিত দূতাবাসে বোমা হামলা চালিয়ে সৌদি আরবের নেতৃত্বাধীন কোয়ালিশন বাহিনী।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বরাতে জানানো হয়েছে, কোয়ালিশন বাহিনীর বিমান হামলায় দূতাবাসের বেশ কয়েকজন স্টাফ আহত হয়েছেন।

শিয়া নেতা নিমর আল-নিমরের মৃত্যুদণ্ড কার্যকর করার পর দুই দেশের মধ্যে চরম উত্তেজনাকর সম্পর্ক বিরাজ করছে। তেহরান দূতাবাসে হামলার পর ইরানের সঙ্গে কূটনৈতিক সহ সব ধরনের সম্পর্ক ছিন্ন করেছে সৌদি আরব। তাদের পথ অনুসরণ করেছে আরো বেশ কয়েকটি দেশ। 

Banglabid

ইরান থেকে স্টাফ ফেরানোর পর সৌদি আরব থেকে দূতাবাসের সব কর্মকর্তা কর্মচারী দেশে ফিরিয়ে নিয়েছে তেহরান। সৌদি আরবের পণ্য ব্যবহারেও নিষেধাজ্ঞা জারি করেছে ইরান। পাল্টা জবাব হিসেবে ইরানি পণ্য বর্জনে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন সৌদি ব্যবসায়ীরা। 

সানার বাসিন্দাদের বরাতে বিবিসি জানিয়েছে, সেখানে হাউতি বিদ্রোহীদের লক্ষ্য বেশ কয়েক ডজন বোমা ও বিমান হামলা চালিয়েছে কোয়ালিশন বাহিনী।

তবে সানার বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, বোমা ও বিমান হামলায় কোনো দূতাবাস ক্ষতি হতে দেখননি তারা।

Reneta

কোয়ালিশন বাহিনীর একজন মুখপাত্র জানান, বিদ্রোহীদের ক্ষেপনাস্ত্র লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। বিদ্রোহীরা অস্ত্র সরবরাহের জন্য একটি পরিত্যক্ত দূতাবাস ব্যবহার করেছিলো। 

রিয়াদের অভিযোগ হাউতি বিদ্রোহীদের অস্ত্র সহ সব ধরনের সাহায্য করছে তেহরান। তবে এই অভিযোগ সব সময়ই অস্বীকার করে আসছে ইরান।

এটা স্পষ্ট না যে, সানায় ইরানি দূতাবাস কোথা থেকে তাদের কার্যক্রম পরিচালনা করছে। ইয়েমেনে যুদ্ধ শুরুর পর অনেক দেশই তাদের দূতাবাস বন্ধ করে দিয়ে স্টাফদের দেশে ফিরিয়ে নিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেইন জাবের আনসারির বরাতে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানায়, হামলা বেশ ভবনের বেশ কিছু জায়গায় ক্ষতি হয়েছে।

আর কোয়ালিশন বাহিনীর মুখপাত্র জেনারেল আহমেদ আসেরি বলেন, ইরানের অভিযোগ তদন্ত করে দেখা হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইরানশিয়া নেতার মৃত্যুদণ্ডসৌদি আরব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভূমিকম্পে ফাটল দেখা দেয়ায় ভাসানী বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

পরবর্তী

‘ভাগ্য গণনায় আমার প্রিয় মানুষেরা’

পরবর্তী

‘ভাগ্য গণনায় আমার প্রিয় মানুষেরা’

চূড়ান্ত পরিণতির পথে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কানাডার পণ্যে ৫০% শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

আগস্ট ১৯, ২০২৬

নামাজে মনোযোগ হারাচ্ছেন? জেনে নিন ইসলামের পরামর্শ

আগস্ট ১৯, ২০২৬
ছবি: আল জাজিরা।

বিদেশি শিক্ষার্থী-সাংবাদিকদের মার্কিন ভিসা নীতির বিরুদ্ধে অধিকার সংগঠনগুলোর মামলা

আগস্ট ১৯, ২০২৬

ঢাকার যে ৮ জোনে চলবে অটোরিকশা

আগস্ট ১৯, ২০২৬

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে যে ঘটনায় ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT