চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চূড়ান্ত পরিণতির পথে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা

পরাগ আজিমপরাগ আজিম
৭:২৮ পূর্বাহ্ণ ০৭, জানুয়ারি ২০১৬
রাজনীতি
A A

বেগম খালেদা জিয়াসহ ৪ জনের বিরুদ্ধে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। খুব শীঘ্রই এ মামলার রায় ঘোষিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাদীপক্ষের আইনজীবীরা। সর্বশেষ সাক্ষী হিসেবে বিশেষ আদালতে জবানবন্দি দিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা। সাক্ষ্যের মাধ্যমে মামলা প্রমাণ করা সম্ভব হয়েছে বলে দাবি করেছে রাষ্ট্রপক্ষ।

জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে জমি কেনায় আর্থিক অনিয়মের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ ৪ জনের বিরুদ্ধে ২০১১ সালে মামলা করে দুর্নীতি দমন কমিশন। অন্য আসামীরা হলেন সাবেক প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, হারিছ চৌধুরীর এপিএস জিয়াউল ইসলাম মুন্না ও ঢাকার মেয়র থাকার সময় সাদেক হোসেন খোকার এপিএস মনিরুল ইসলাম খান।

২০১৪ সালের ১৯ মার্চ আসামীদের বিরুদ্ধে চার্জ গঠন করেন তৃতীয় বিশেষ জজ আদালত। এরপর মামলায় রাষ্ট্রপক্ষে সাক্ষ্য দিয়েছেন ৩২ জন। বৃহস্পতিবার সর্বশেষ সাক্ষ্য দিয়েছেন তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক হারুন অর রশীদ।

দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল বলেন, তদন্ত করে কমিশন যে চার্জশিট দাখিল করেছিলেন সেই চার্জশিটের পূর্ণাঙ্গ বিবরণ আজকে মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে বর্ণনা করেছেন। আগামী তারিখে এই সাক্ষির জেরা শুরু হবে। মামলাটি অতিসত্বর আমরা নিস্পত্তি করতে পারবো। আমরা মনে করি আমরা অপরাধ প্রমাণ করতে পেরেছি। সাক্ষ্যপ্রমাণ এবং ‍যুক্তি তর্কের আলোকে আমরা এই বিষয়টি তুলে ধরতে আরও পারবো, ইনশাআল্লাহ। এটার সর্বোচ্চ শাস্তি যেটা আছে সেটাই আমরা সময়সাপেক্ষে যেদিন যুক্তিতর্ক শেষ হবে সেদিন চাইবো।

তবে মামলাটিকে রাজনৈতিক হয়রানিমুলক বলছে আসামীপক্ষ। খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া বলেন, দুর্নীতি দমন আইনে এই মামলা চলে না। শুধুমাত্র বেগম খালেদা জিয়াকে এই দেশবাসীর কাছে, বিশ্ববাসীর কাছে হেয়প্রতিপন্ন করার জন্য এই মিথ্যা মামলা দায়ের করা হয়েছে বলে দাবি করেন তিনি।

হাজিরার কথা থাকলেও ব্যক্তিগত অসুবিধা ও নিরাপত্তার কারণ দেখিয়ে আদালতে অনুপস্থিত ছিলেন বেগম খালেদা জিয়া ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন (সংগৃহীত)।

স্বাস্থ্যখাতে বরাদ্দ দ্বিগুণ করেছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

জুলাই ৫, ২০২৬

নিউ ইয়র্কে দুই বাংলার শিল্পীদের মিলনমেলা

জুলাই ৫, ২০২৬

বরিশালে ব্যবসায়ীকে মারধর ও চেক-স্ট্যাম্পে স্বাক্ষরের সিসিটিভি ফুটেজ

জুলাই ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

গণঅধিকার পরিষদের মুখপাত্র হলেন আবু হানিফ

জুলাই ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সরকারি অনুষ্ঠানের ব্যানার ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

জুলাই ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT