চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এফডিসিতে শিল্পী সমিতির নির্বাচন: গেটের সামনে উপচেপড়া ভিড়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫৮ পূর্বাহ্ণ ২৮, জানুয়ারি ২০২২
বিনোদন
A A
এফডিসিতে উপচেপড়া ভিড়, শিল্পী সমিতির নির্বাচন চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

শিল্পী সমিতির নির্বাচন ঘিরে এফডিসির গেটে হাজার হাজার সাধারণ মানুষ ভিড় জমাচ্ছেন। সকাল ১১ টায় এফডিসির গেটে গিয়ে দেখা যায়, ভোটকে কেন্দ্র করে তারকাদের দেখতে এফডিসির গেট জনসমুদ্রে পরিণত হয়েছে।

এতে করে কারওয়ান বাজার রেলগেট থেকে হাতিরঝিল মোড় পর্যন্ত সড়কের জ্যাম দেখা যায়। হাজারও মানুষের ভিড় সামলাতে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনি।

পুলিশ সদস্যরা জানান, শিল্পী সমিতির নির্বাচন কমিশন প্রদত্ত পরিচয় পত্র ছাড়া ভিতরে কাউকে ঢুকতে দেয়া হচ্ছে না।

তবে সরেজমিনে দেখা যায়, এফডিসির ভিতরে বৈধ পরিচয়পত্র থাকার পরেও অনেকেই বাধার মুখে পড়ছেন। একাধিক গণমাধ্যমকর্মীর অভিযোগ পুলিশ সদস্যদের বৈধ পরিচয়পত্র দেখানো পরেও দুর্বব্যহারের শিকার হচ্ছেন কেউ কেউ।

গেটে ভিড় হলেও এফডিসির ভিতরে মানুষের ভিড় চোখে পড়লো কম। বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে।

এফডিসির গেটে হাজারো মানুষের জটলার বিষয়ে জায়েদ খান চ্যানেল আই অনলাইনকে বলেন, ভিড়ের কারণে ভোটারও ঠিকমতো এফডিসিতে ঢুকতে পারছেন না।

উৎসব মুখর পরিবেশে সকাল ৯টা ১৬ মিনিটে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। ভোট গ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। জানা যায়, প্রথম ভোট প্রদান করেন ইলিয়াস কাঞ্চন। তারপর ভোট দিতে দেখা যায় আবুল হায়াতকে।

উপচেপড়া ভিড় ও পুলিশ সদস্যরা এফডিসিতে শিল্পী সমিতির নির্বাচনে. Channel i News - চ্যানেল আই নিউজ এবার নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন পীরজাদা হারুন। তার সঙ্গে থাকছেন বিএইচ নিশান ও বজলুর রাশীদ চৌধুরী। আপিল বোর্ডের চেয়ারম্যান হিসেবে থাকছেন পরিচালক সোহানুর রহমান সোহান। সদস্য হিসেবে আছেন মোহাম্মদ হোসেন জেমি ও মোহাম্মদ হোসেন।

এবার দুটি প্যানেল নির্বাচনে অংশ নিচ্ছেন তারকারা। একটি কাঞ্চন-নিপুণ প্যানেল, এবং অন্যটি মিশা-জায়েদ প্যানেল।

ছবি: নাহিয়ান ইমন

ট্যাগ: ইলিয়াসএফডিসিজায়েদতারকানিপুণপুলিশপ্যানেলভোটমিশালিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শিল্পকলায় স্বাস্থ্যবিধি মেনে চলছে অভিনয়শিল্পী সংঘের ভোট

পরবর্তী

মা’কে সিঙ্গারা আনতে বলে কলেজপড়ুয়া ছেলের আত্মহত্যা

পরবর্তী
কলেজপড়ুয়া ছেলের আত্মহত্যার প্রতিবাদে শোকপ্রকাশ করছে মানুষ. Channel i News - চ্যানেল আই নিউজ

মা'কে সিঙ্গারা আনতে বলে কলেজপড়ুয়া ছেলের আত্মহত্যা

শিল্পীদের নিরাপত্তা নিয়ে আলোচনা করছেন একজন বক্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

শিল্পীদের নিরাপত্তা নিশ্চিত করতে চাই

সর্বশেষ

১০ মিলিয়নে গ্যাব্রিয়েল জেসাসকে আনছে বার্সেলোনা

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩

আগস্ট ৩০, ২০২৬

ইন্ডাকশন নাকি ইনফ্রারেড, কোন চুলা বেশি সাশ্রয়ী?

আগস্ট ৩০, ২০২৬

পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের সেরা তিনে দুই বাংলাদেশি

আগস্ট ৩০, ২০২৬
ফুটবল খেলোয়াড় মাঠে, দর্শকদের মাঝে ব্যস্ততা. Channel i News - চ্যানেল আই নিউজ

লেস্টার সিটি ছেড়ে শেফিল্ডে চুক্তির কাছাকাছি হামজা

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT