চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এফডিসিতে শিল্পী সমিতির নির্বাচন: গেটের সামনে উপচেপড়া ভিড়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫৮ পূর্বাহ্ণ ২৮, জানুয়ারি ২০২২
বিনোদন
A A

শিল্পী সমিতির নির্বাচন ঘিরে এফডিসির গেটে হাজার হাজার সাধারণ মানুষ ভিড় জমাচ্ছেন। সকাল ১১ টায় এফডিসির গেটে গিয়ে দেখা যায়, ভোটকে কেন্দ্র করে তারকাদের দেখতে এফডিসির গেট জনসমুদ্রে পরিণত হয়েছে।

এতে করে কারওয়ান বাজার রেলগেট থেকে হাতিরঝিল মোড় পর্যন্ত সড়কের জ্যাম দেখা যায়। হাজারও মানুষের ভিড় সামলাতে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনি।

পুলিশ সদস্যরা জানান, শিল্পী সমিতির নির্বাচন কমিশন প্রদত্ত পরিচয় পত্র ছাড়া ভিতরে কাউকে ঢুকতে দেয়া হচ্ছে না।

তবে সরেজমিনে দেখা যায়, এফডিসির ভিতরে বৈধ পরিচয়পত্র থাকার পরেও অনেকেই বাধার মুখে পড়ছেন। একাধিক গণমাধ্যমকর্মীর অভিযোগ পুলিশ সদস্যদের বৈধ পরিচয়পত্র দেখানো পরেও দুর্বব্যহারের শিকার হচ্ছেন কেউ কেউ।

গেটে ভিড় হলেও এফডিসির ভিতরে মানুষের ভিড় চোখে পড়লো কম। বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে।

এফডিসির গেটে হাজারো মানুষের জটলার বিষয়ে জায়েদ খান চ্যানেল আই অনলাইনকে বলেন, ভিড়ের কারণে ভোটারও ঠিকমতো এফডিসিতে ঢুকতে পারছেন না।

Reneta

উৎসব মুখর পরিবেশে সকাল ৯টা ১৬ মিনিটে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। ভোট গ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। জানা যায়, প্রথম ভোট প্রদান করেন ইলিয়াস কাঞ্চন। তারপর ভোট দিতে দেখা যায় আবুল হায়াতকে।

এবার নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন পীরজাদা হারুন। তার সঙ্গে থাকছেন বিএইচ নিশান ও বজলুর রাশীদ চৌধুরী। আপিল বোর্ডের চেয়ারম্যান হিসেবে থাকছেন পরিচালক সোহানুর রহমান সোহান। সদস্য হিসেবে আছেন মোহাম্মদ হোসেন জেমি ও মোহাম্মদ হোসেন।

এবার দুটি প্যানেল নির্বাচনে অংশ নিচ্ছেন তারকারা। একটি কাঞ্চন-নিপুণ প্যানেল, এবং অন্যটি মিশা-জায়েদ প্যানেল।

ছবি: নাহিয়ান ইমন

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইলিয়াসএফডিসিজায়েদতারকানিপুণপুলিশপ্যানেলভোটমিশালিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

আইভরি কোস্টকে হারিয়ে শেষ ষোলোতে ২৮ বছর পর ফেরা নরওয়ে

জুলাই ১, ২০২৬

ইরানের বিদায়ে খুশি যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি প্রধান

জুন ৩০, ২০২৬

রাতে পুকুরে মাছ ধরতে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রী নিহত

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল

জুন ৩০, ২০২৬

মুস্তাফা মনোয়ারের সৃষ্টি ও আদর্শকে ধারণ করে দেশের শিল্প ও সংস্কৃতি সমৃদ্ধ হবে

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT