চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মা’কে সিঙ্গারা আনতে বলে কলেজপড়ুয়া ছেলের আত্মহত্যা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০৯ অপরাহ্ণ ২৮, জানুয়ারি ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে সোমনাথ সাহা নামের দ্বাদশ শ্রেণির এক ছাত্র আত্মহত্যা করেছে। পড়াশোনার চাপ এবং মানসিক অবসাদের কারণে এমন ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী সোমনাথের আত্মহত্যা করার ঘটনায় চিন্তিত শিক্ষক অভিভাবকরা।

আত্মহত্যার আগে সোমনাথ ২৫ জানুয়ারি দুপুরে সাদা বোর্ডে অঙ্কও করেছে। পরে সেই বোর্ডেই সময় লিখে ‘মা আই কুইট’ লিখে আত্মহত্যা করে বলে জানিয়েছে পরিবার।

পরিবার এবং পরিচিতদের থেকে জানা গিয়েছে, গত এক সপ্তাহ ধরে গৃহশিক্ষকদের কাছে পড়তে যাওয়া বন্ধ করে দিয়েছিল। বন্ধুদের কয়েকজনের সঙ্গে কথা বলেছে। সে আর টিউশনে যাবে না, বাড়িতে নিজেই পড়বে বলে জানিয়েছিল। কিন্তু সে আত্মহত্যা করবে, তা ভাবতে পারেনি কেউ।

শিলিগুড়িতে সেবক রোডের একটি পাড়ার বাসিন্দা ওই ছাত্রকে হারিয়ে বাবা-মা দিশেহারা। ঘটনার পর থেকেই শিক্ষিকা মা ঘন ঘন জ্ঞান হারাচ্ছেন। ঘটনার দিন কাজে যাওয়ার সময় ছেলে তাকে বলেছিল, ‘সাবধানে যেও মা। ফেরার সময়ে সিঙ্গারা নিয়ে এসো।’ সন্ধ্যা সাড়ে ছ’টার সময় যখন সিঙ্গারা নিয়ে মা বাড়ি ফেরেন, তখন ছেলে মৃত।

উত্তরবঙ্গ মেডিক্যালে মনোরোগ চিকিৎসা বিভাগের প্রধান নির্মল বেরার বলেন, ‘মানসিক অবসাদের জেরেই এই ঘটনা। কখনও পরিবারের চাপ এবং মানসিক অবসাদে এই ধরনের ঘটনা হয়। জানা যায়, ওই ছাত্র পড়াশোনায় ভাল। লকডাউনে স্কুল বন্ধ। বিভিন্ন কারণে মানসিক আবসাদে ভুগছিল। টিউশন বন্ধ করে দেয়। বন্ধুদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছিল।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ছাত্রের আত্মহত্যাভারতশিলিগুড়ি
শেয়ারTweetPin

সর্বশেষ

৭ মিনিটের ঝড়, আরও একবার প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে ফাইনালে আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬

গোলহীন প্রথমার্ধে শুধু উত্তেজনাই ছড়াল

জুলাই ১৬, ২০২৬

মহাখালীর বাস টার্মিনাল কি সরে যাবে?

জুলাই ১৫, ২০২৬
ছবি: পিএমও

চরমপন্থা বা উগ্রবাদকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

জুলাই ১৫, ২০২৬

জাল কাগজে ক্ষতিপূরণের প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT