চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘এনরিকের সঙ্গেই আর্সেনালের দর্শন মেলে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৬ অপরাহ্ণ ২৬, এপ্রিল ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

চলতি মৌসুম শেষেই আর্সেনালের ডাগআউট ফাঁকা করে দিচ্ছেন আর্সেন ওয়েঙ্গার। ইতিমধ্যেই ফরাসি ম্যানেজারের বিকল্প হিসেবে নানা নাম ভেসে উঠেছে। যার মধ্যে প্রথম সারিতে রয়েছেন, আর্সেনালের সাবেক ফুটবলার প্যাট্রিক ভিয়েরা এবং বার্সেলোনার কোচ লুইস এনরিকে। দুজনের মধ্য বিদায়ী ওয়েঙ্গারের বেশি মত এনরিকের দিকে। আর গার্নারদের আরেক সাবেক তারকা লুইস গার্সিয়া বলছেন, এনরিকের সঙ্গেই আর্সেনালের দর্শনটা বেশি মিলে।

বুধবার ওয়েঙ্গার বলেন, ‘আমার ছেড়ে যাওয়া জায়গায় ম্যানেজার হিসেবে কে আসবেন, তা নিয়ে ক্লাব কর্মকর্তাদের কাছে প্রভাব খাটাতে পারব না। তবে এনরিকের প্রতি আমার উচ্চ ধারণা রয়েছে।’

বার্সেলোনার হয়ে তিনটি লা লিগা, একটি চ্যাম্পিয়ন্স লিগ ও দুটি কোপা ডেল রে শিরোপা জিতেছেন এনরিকে।

Banglabid

গত দুই দশকেরও বেশি সময় ধরে আর্সেনালে যে দর্শন ওয়েঙ্গার প্রতিষ্ঠা করেছেন। সেই ধারাটা বজায় রাখার পক্ষে আর্সেনাল ও বার্সেলোনার হয়ে খেলা উইংগার গার্সিয়া।

বিটস্টারর্সকে তিনি বলেন, ‘আমি মনে করি লুইস এনরিক এমন একজন কোচ, তিনি যেখানে যাবেন সেখানেই সফল হবেন।’

বার্সেলোনায় একসঙ্গে খেলার কারণে এনরিকের সম্পর্কে অন্যদের চেয়ে একটু বেশি ভালো জানেন গার্সিয়া। সেই অভিজ্ঞতার কথা উল্লেখ করে তার বক্তব্য, ‘বার্সেলোনায় একসঙ্গেই আমি খেলেছি। সে জেতার জন্য প্রতিটি ম্যাচেই ১২০% দেয়। এমনকি অনুশীলনেও। তিনি সর্বদা নিজের সেরাটা দেন এবং তিনি আর্সেনালের দর্শনের সঙ্গে সত্যিই ভালোভাবে মাপসই হবেন।’

Reneta

২০০৩-০৪ মৌসুমের পর আর ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জেতেনি আর্সেনাল। এবারও লিগের তাদের অবস্থা বেশ খারাপ। তালিকার ছয়নম্বরে গার্নাররা। চ্যাম্পিয়ন্স লিগ খেলাও অনিশ্চিত তাদের।

তবে ভালো খেলোয়াড়ের খুব একটা অভাব নেই আর্সেনালে। গার্সিয়ার বিশ্বাস, এনরিকে কোচ হয়ে এলে পিয়েরি-এমেরিক আবেবেয়াং, আলেকজান্ডার ল্যাকাজেত্তে,হেনরিক মাখেটারিয়ান ও মেসুত ওজিলদের নিয়ে একটা দারুণ দলই গড়তে পারবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্সেনাললুইস এনরিকে
শেয়ারTweetPin2
পূর্ববর্তী

পোশাক শিল্পে সুশাসন নিশ্চিতে টিআইবির ৮ সুপারিশ

পরবর্তী

সেই হাসপাতালেই এলেন অন্তঃসত্ত্বা মনি তবে প্রাণহীন

পরবর্তী

সেই হাসপাতালেই এলেন অন্তঃসত্ত্বা মনি তবে প্রাণহীন

ইসলামের ইতিহাসের পথ ধরে মক্কা

সর্বশেষ

জওয়ান-ধুরন্ধরকেও ছাড়িয়ে গেছে যশের ‘টক্সিক’!

আগস্ট ২৪, ২০২৬
ছবি: পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ।

আবারও ইরান সফরে পাকিস্তানের সেনাপ্রধান, এবার মিশন কী?

আগস্ট ২৪, ২০২৬

শিক্ষার্থী ও গবেষকদের যুক্তরাষ্ট্রে যাতায়াত নিয়ে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সতর্কতা

আগস্ট ২৪, ২০২৬

মেহেরপুরের কমিউনিটি ক্লিনিকগুলিতে ঔষুধের তীব্র সংকট, ভেঙ্গে পড়েছে চিকিৎসা সেবা

আগস্ট ২৪, ২০২৬

মরক্কান আইয়ুব বুয়াদির বিষয়ে চুক্তিতে পৌঁছেছে ম্যান সিটি

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT