চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পোশাক শিল্পে সুশাসন নিশ্চিতে টিআইবির ৮ সুপারিশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৫ অপরাহ্ণ ২৬, এপ্রিল ২০১৮
অর্থনীতি
A A

তৈরি পোশাক শিল্প খাতে সুশাসন নিশ্চিত করতে ৮টি সুপারিশ করেছে দুর্নীতি বিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। একই সাথে বিভিন্ন সময়ে এ খাতের দুর্ঘটনায় দায়েরকৃত মামলাগুলো নিস্পত্তিতে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনেরও পরামর্শ দেয় সংস্থাটি।

বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে ‘তৈরি পোশাক খাতে সুশাসন: অগ্রগতি ও চ্যালেঞ্জ’ শীর্ষক একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়। ওই সময় এসব সুপারিশ তুলে ধরেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

তিনি বলেন, পোশাক খতে বিভিন্ন দুর্ঘটনা ঘটেছে। ওইসব ঘটনায় দোষীদের বিরুদ্ধে মামলা হয়েছে। কিন্তি এখনও বিচার হয়নি। তাই ওই মামলাগুলো দ্রুত বিচার আইনের আওতায় আনতে হবে।

রানা প্লাজা দুর্ঘটনার ৫ বছর পেরিয়ে গেলেও জড়িতদের বিচার না হওয়া অত্যন্ত উদ্বেগজনক মন্তব্য করে টিআইবির নির্বাহী পরিচালক বলেন, ওই দুর্ঘটনার জন্য যারা দায়ী শুরু থেকেই তাদের বিচারের ক্ষেত্রে বিজিএমইএসহ সংশ্লিষ্টরা বাধা সৃষ্টি করেছে। ওই দুর্ঘটনায় মূল অপরাধীদের চিহ্নিত করা হলেও বিচার হয়নি। শুধু একটি মামলায় দু’জনের ৩ বছর ও ৬ বছর করে শাস্তি হয়েছে। তাও সেটি তাদের আয়ের সঙ্গে সম্পদের অসামঞ্জস্যতার মামলায়।

অনুষ্ঠানে গবেষণা প্রতিবেদনটি উপস্থাপন করেন টিআইবির অ্যাসিসটেন্ট প্রোগ্রাম ম্যানেজার নাজমুল হুদা মিন।

এতে তিনি বলেন, ২০১৩ সাল থেকে ২০১৮ পর্যন্ত পোশাক খাতের অগ্রগতি তথা সার্বিক বিষয়ে নেয়া ১০২ টি উদ্যোগের মধ্যে ৩৯ শতাংশ অগ্রগতি হয়েছে, ৪১ শতাংশ চলমান এবং ধীরগতিতে বাস্তবায়ন হচ্ছে বা স্থবির রয়েছে ২০ শতাংশ।

এতে আরো বলা হয়, রানা প্লাজার মালিক ও কারখানা মালিকদের বিরুদ্ধে ফৌজদারি ও শ্রম আদালতে একাধিক মামলা দায়ের করা হলেও ২০১৫ সালে সিআইডি ৪১ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। কিন্তু আসামি পক্ষের আবেদনের কারণে উচ্চ আদালতে মামলায় স্থগিতাদেশ দেওয়া হয়। তাজরিন ফ্যাশনের মালিকের বিরুদ্ধে দায়ের করা ফৌজদারি মামলায় ২০১৫ সালে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। কিন্তু এখন পর্যন্ত মাত্র দুজনের সাক্ষ্য নেওয়া হয়েছে। এছাড়া স্পেকট্রাম ফ্যাশন মালিকের বিরুদ্ধে ২০০৫ সালে হাইকোর্টে রিট করা মামলায় এখন পর্যন্ত শুনানি হয়নি। এতে আইন প্রয়োগে বাস্তব অগ্রগতির ঘাটতি রয়েছে।

তবে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির জন্য বেশ কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কিন্তু সেগুলো বাস্তবায়নে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে বলেও এতে প্রতিবেদনে করা হয়।

তৈরি পোশাক খাতে সুশাসন আনতে ৮টি সুপারিশ করা হয়েছে প্রতিবেদনে।

১. তদারকি ও সমন্বয়ের জন্য একক কর্তৃপক্ষ গঠন করা।

২. শ্রম আইন ২০০৬ এ বিদ্যমান ঘাটতি বিশেষ করে শ্রমিকের ক্ষতিপূরণ, প্রসূতিকালীন ছুটি, সংগঠন করা ও যৌথ দরকষাকষির অধিকারের ক্ষেত্রে  সংশোধন আনা।

৩. দ্রত বিচার ট্রাইব্যুনাল গঠন করে দায়েরকৃত মামলগুলো নিষ্পত্তি করা।

৪. মজুরি, অতিরিক্ত কর্মঘণ্টা, ছুটি ইত্যাদি ক্ষেত্রে শ্রমিকের আইনগত অধিকার নিশ্চিত করা ও সরকারি তদারকি বাড়ানো।

৫. সাব কন্ট্রাক্ট নির্ভর ও ছোট কারখানার কমপ্লায়েন্স নিশ্চিত করতে অংশীজনের অংশগ্রহণে তহবিল গঠন করা।

৬. সব ক্রেতাকে তাদের ওয়েবসাইটে নিজ নিজ বাংলাদেশি ব্যবসায়িক অংশীদার কারখানার নাম প্রকাশ করা। কারখানা বন্ধ করা, শ্রমিক চাকুরিচ্যুতিতে ক্ষতিপূরণ না দেওয়া, পণ্যের যৌক্তিক মূল্য নির্ধারণ না করাসহ অন্যান্য অনৈতিক আচরণ বন্ধ করা।

৭. কেন্দ্রীয় কল্যাণ তহবিল হতে গ্রুপ বীমার প্রিমিয়াম দেওয়ার বিধান রহিত করা।

৮. রেমিডিয়েশন কো-অর্ডিনেশন সেল কার্যকর করার লক্ষ্যে সরকার, ক্রেতা ও আইএলওর সমন্বিত উদ্যোগে আরসিসির আর্থিক ও কারিগরি সক্ষমতা বাড়ানো।

ট্যাগ: টিআইবিপোশাক খাতরানা প্লাজা দুর্ঘটনা
শেয়ারTweetPin3
পূর্ববর্তী

ব্যাট চুরি রুমানার, তামিম দিলেন উপহার

পরবর্তী

‘এনরিকের সঙ্গেই আর্সেনালের দর্শন মেলে’

পরবর্তী

‘এনরিকের সঙ্গেই আর্সেনালের দর্শন মেলে’

সেই হাসপাতালেই এলেন অন্তঃসত্ত্বা মনি তবে প্রাণহীন

সর্বশেষ

বিশ্বকাপে কোয়ালিফাই করলে পুরো দেশ আনন্দে ফেটে পড়বে: রোনান

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি নিয়ে আলোচনায় ইরান-ওমান

আগস্ট ২৬, ২০২৬

দুই প্রজন্মের মাঝে ভালোবাসার সেতুবন্ধন

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

সীমান্ত পেরিয়ে ভারতে, বিএসএফের হাতে বাংলাদেশি যুবক আটক

আগস্ট ২৬, ২০২৬

মননের দাবাড় বোর্ড গ্র্যান্ডমাস্টার খেতাবের অপেক্ষায়

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT