চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এনবিআরের ইএফডির প্রথম লটারির ড্র অনুষ্ঠিত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২২ অপরাহ্ণ ০৫, ফেব্রুয়ারি ২০২১
অর্থনীতি
A A

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) ব্যবহার করে দোকান থেকে কেনাকাটায় লটারির প্রথম ড্র অনুষ্ঠিত হয়েছে। এতে প্রথম পুরস্কার হিসেবে কর মুক্ত এক লাখ টাকা পেয়েছেন ভ্যাট কমিশনারেট ঢাকা পূর্বের 02221GEMMWAK039 নাম্বার কুপন।

শুক্রবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মেলনকক্ষে এই লটারির ড্র অনুষ্ঠিত হয়। লটারি কার্যক্রম পরিচালনা করেন এনবিআরের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।

চলতি বছরের জানুয়ারি মাসের ১ থেকে ৩১ তারিখ পর্যন্ত সারাদেশের প্রায় দেড় হাজার ইএফডি মেশিনে কেনাকাটা করে ১১ লাখ ৭৯ হাজার ১১টি কুপন তৈরি হয়। এদের মধ্য থেকে ১০১টি কুপন নির্বাচিত করে এনবিআর।

Banglabid

লটারিতে প্রথম পুরস্কার হিসেবে এক লাখ টাকা, ২য় পুরস্কার ৫০ হাজার টাকা, তৃতীয় পুরস্কার ২৫ হাজার টাকা (৫টি কুপন)। এভাবে ১০ হাজার টাকার (৯৪টি কুপন) স্বয়ংক্রিয়ভাবে নির্বাচন করা হয়েছে।

অনুষ্ঠানে এনবিআরের চেয়ারম্যান বলেন, দীর্ঘদিন ধরে একটি অনাস্থার জায়গা ছিল- জনগণ যে ভ্যাট দিচ্ছেন তার টাকা সরকারি কোষাগারে ঠিকমতো জমা হচ্ছে কি-না। এই অনাস্থা ইএফডি মেশিন আসার পর কেটে গেছে।

জনগণের উদ্দেশে তিনি বলেন, আপনারা ভ্যাট দিন। আপনাদের ভ্যাট প্রদান সহজ করে দিব। যত বেশি ভ্যাট আসবে, তত বেশি ভ্যাট হার কমাতে পারবো। তত ভ্যাটের লোড কমাতে পারবো। পর্যায়ক্রমে ভ্যাট প্রদানকে কষ্টের বিষয় না করে আনন্দের বিষয় করতে চাই।

Reneta

অনুষ্ঠানে বলা হয়, লটারির ড্র ঘোষণার ৩ কর্মদিবসের মধ্যে কুপনের নাম্বার রাজস্ব বোর্ডের ওয়েবসাইট ও জাতীয় দৈনিকে প্রকাশ করা হবে। যাদের কাছে কুপনগুলো আছে, তাদের যেকোনো কমিশনারেটে আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে পুরস্কার প্রাপ্তির আবেদন করতে হবে।

এছাড়া পুরস্কার পেতে কোনো সমস্যা হলে ০১৯৬৩৬৩৬৫৫৪ নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে।

এনবিআরের সদস্য (নিরীক্ষা ও গোয়েন্দা) মিজ জাকিয়া সুলতানা বলেন, ‘রাজধানীর বিভিন্ন এলাকায় এখন পর্যন্ত এক হাজার ৪৭১টি ব্যবসা প্রতিষ্ঠানে ইএফডি ও সেলস ডাটা কন্ট্রোলার (এসডিসি) মেশিন বসানো হয়েছে।

লটারিতে বিজয়ী নম্বরগুলো:

NBR_EFD

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এনবিআরভ্যাট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাকিব-গাজীদের অভিজাত ক্লাবে বসা হল না মিরাজের

পরবর্তী

শনাক্তের হার দুইয়ের নীচে, মৃত্যু ৭

পরবর্তী
করোনাভাইরাস

শনাক্তের হার দুইয়ের নীচে, মৃত্যু ৭

শুটিংয়ের চার বছর পর মুক্তি পাচ্ছে ‘পাগলের মতো ভালোবাসি’

সর্বশেষ

সত্যিই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন রবার্তো কার্লোস?

আগস্ট ১৯, ২০২৬
ছবি: আল জাজিরা।

ভেনিজুয়েলার অর্ধেক তেল যাচ্ছে যুক্তরাষ্ট্রে

আগস্ট ১৯, ২০২৬

ইরান-ওমানের হরমুজ চুক্তিতে ক্ষুব্ধ ট্রাম্প

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

কলকাতার হোটেলে ৯ বাংলাদেশির মৃত্যু: আগুন লাগার পরেও হোটেল কর্তৃপক্ষের দেখা মেলেনি

আগস্ট ১৯, ২০২৬

অভিষেকেই গোল-অ্যাসিস্ট, বোরহ্যাম উডকে জেতালেন বাংলাদেশের ফারহান

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT