চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুটিংয়ের চার বছর পর মুক্তি পাচ্ছে ‘পাগলের মতো ভালোবাসি’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৮ অপরাহ্ণ ০৫, ফেব্রুয়ারি ২০২১
বিনোদন
A A

করোনার কারণে নতুন সিনেমা মুক্তির সংখ্যা একেবারে কমে গেছে। প্রেক্ষাগৃহগুলো চলছে পুরাতন সিনেমা। তবে আসছে ১৯ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে শাহীন সুমন পরিচালিত আসিফ নূর ও অধরা খান অভিনীত নতুন সিনেমা ‘পাগলের মতো ভালোবাসি’।

২০১৬ সালে শুটিং শুরু হয়েছিল ‘পাগলের মতো ভালোবাসি’ সিনেমার শুটিং। শেষ হতে লেগে যায় চার বছর। গেল বছর মার্চে সিনেমাটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পায়। তখন করোনা সংক্রমণে সিনেমা হল বন্ধ হওয়ায় মুক্তি সম্ভব হয়নি। আসছে ১৯ ফেব্রুয়ারি সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে বলে জানিয়েছেন ‘এক পৃথিবী প্রেম’ সিনেমার নায়ক আসিফ নূর।

তিনি বলেন, যেহেতু সেন্সর হয়ে আছে তাই মুক্তিতে আর সমস্যা নেই। তাছাড়া পরিচালক হিসেবে শাহীন সুমনের আলাদা গ্রহণযোগ্যতা আছে। যারা অভিনয় করেছেন প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে চমৎকার অভিনয় করেছেন। নতুন ধরনের প্রেমের গল্প নিয়ে পাগলের মতো ভালোবাসি মুক্তি পেতে যাচ্ছে। সাবধানতা মেনে সবাই সিনেমা দেখলে শ্রম সার্থক হবে।

Banglabid

‘পাগলের মতো ভালোবাসি’ সিনেমার মাধ্যমে প্রথম অভিনয়ে এসেছিলেন অধরা খান। ইতিমধ্যে নায়ক ও মাতাল দুই সিনেমা মুক্তি পেয়েছে। এবার তার ক্যারিয়ারে প্রথম সিনেমাটি মুক্তি পাচ্ছে।

অধরা বলেন, আমি চেয়েছিলাম আগেই সিনেমা আসুক। কারণ প্রথম সিনেমার সঙ্গে সবার ইমোশন মিশে থাকে। কিন্তু নানা জটিলতা ও করোনা ইস্যুর কারণে সম্ভব হয়নি। আনন্দের বিষয়, ফাইনালি দর্শক সিনেমাটি পেতে যাচ্ছে। সবাইকে আহ্বান জানাই, স্বাস্থ্যবিধি মেনে সিনেমাটি যেন প্রেক্ষাগৃহে গিয়ে দেখেন।

সিক্স ডি প্রোডাকশনস প্রযোজিত পাগলের মতো ভালোবাসি সিনেমার কাহিনী, চিত্রনাট্য, সংলাপ তৈরি করেছেন পরিচালক শাহীন সুমন নিজেই।

Reneta

অন্যন্য চরিত্রে অভিনয় করেছেন সুমিত সেনগুপ্ত, সাদেক বাচ্চু, জয় রাজ প্রমুখ। এর গানগুলো লিখেছেন কবির বকুল ও সুদীপ কুমার দীপ। সংগীত পরিচালনায় শওকত আলী ইমন এবং আহম্মেদ হুমায়ূন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অধরা খানআসিফ নূরজয় রাজপাগলের মতো ভালোবাসিপ্রেক্ষাগৃহলিড বিনোদনশুটিংসাদেক বাচ্চুসুমিত সেনগুপ্ত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শনাক্তের হার দুইয়ের নীচে, মৃত্যু ৭

পরবর্তী

২১৮ রানে এগিয়ে বাংলাদেশ

পরবর্তী

২১৮ রানে এগিয়ে বাংলাদেশ

‘নেত্রী দ্য লিডার’ এ আরো দুই ভারতীয় অভিনেতা

সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচন স্বচ্ছভাবে করতে চান ইসি

আগস্ট ১৯, ২০২৬

কলকাতায় হোটেলে আগুন, ৫ বাংলাদেশিসহ নিহত ৯

আগস্ট ১৯, ২০২৬

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০টি প্রকল্প অনুমোদন

আগস্ট ১৯, ২০২৬

সরকারি মনিটরিংয়ে আসছে কিন্ডারগার্টেন-ইংরেজি মাধ্যমসহ সব প্রাথমিক বিদ্যালয়

আগস্ট ১৯, ২০২৬

ধ্বংসের পথে ইতিহাস-ঐতিহ্যের প্রতীক ‘আলেকজান্দ্রার ক্যাসেল’

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT