চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘এতো ডেকেও ঘুম ভাঙাতে পারলাম না’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২৫ পূর্বাহ্ণ ১৪, জানুয়ারি ২০১৬
অন্যান্য, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

১৪ই জানুয়ারি সেলিম আল দীনের মৃত্যুবার্ষিকী। দিনটি নিয়ে নিজের স্মৃতিচারণ করেছেন শহীদ সুরকার আলতাফ মাহমুদের মেয়ে শাওন মাহমুদ। নিজের ফেসবুকে তিনি এ বিষয়ে একটি পোষ্ট দেন। 

পোষ্টে সেলিম আল দীনের মৃত্যুদিনের স্মৃতিচারণ করে শাওন মাহমুদ লিখেন, ‘চৌদ্দ জানুয়ারী। একটা ফোন কল। শুধু একটা। শাওন তাড়াতাড়ি ল্যাব এইড আয়। সেলিম বাবাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নিয়ে যাচ্ছে। মনে পড়ে না টিপুকে নিয়ে কিভাবে গাড়ীতে উঠেছিলাম। কোথায় নেমেছিলাম। এক এক সেকেন্ডের প্রবল বাসনা নিয়ে হসপিটালের লিফট থেকে নামতেই ছোট্টি বলে উঠলো যা যা সেলিম ভাইকে ডাক দে। তোর ডাকে যদি চোখ মেলে ওঠে।’

‘কি প্রকট এক আত্মবিশ্বাসে আইসিইউতে ঢুকলাম। কিছু বুঝে উঠবার আগেই ছোট্টি ঠেলে দিলো যা কানের কাছে গিয়ে ডাক। আমি একেবারে কানের গোঁড়ায় গিয়ে ডাকলাম সেলিম বাবা ওঠো। চোখের পাতা দুটো অধীর আগ্রহে নড়ে উঠলো। ছোট্টি পায়ের কাছ থেকে বলে উঠলো ডাকতে থাক, তোর ডাক চিনতে পারছে। দেখ না চোখ মেলে দেখতে চাইছে সে। আমি ডাকতেই থাকলাম, ডাক দিতেই থাকলাম।’

Banglabid

সেই কঠিনতম সময়ের বর্ণনা দিতে গিয়ে শাওন মাহমুদ আরো লিখেন, ‘এক সময় পা দুটো ধরে বলে উঠলাম সেলিম বাবা প্লিজ ওঠো। কি কঠিন এক পরীক্ষা দিচ্ছিলাম সেই কয়েক মিনিট। বাবা ডাকবার প্রগাঢ় প্রেম আর বাবা ডাক শুনতে ব্যাকুল সুপ্ত হৃদয় এক লয়ে মিলেমিশে একাকার। জীবন ভর কান পেতে থাকা সেলিম বাবাকে বাবা ডাকতে ডাকতে এক সময় পাথর হয়ে ফিরে আসা আমি এখনও বুকের ভেতরে খোদাই করে করে ডাকতে থাকি-সেলিম বাবা। সেলিম বাবা।’

সবশেষে তিনি লিখেন, ‘ভালোবাসার মানুষের মৃত্যুদিন থাকতে নেই।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শাওন মাহমুদসেলিম আল দীন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সেলিম আল দীনকে বুঝতে হলে দেশটাকে ভালোবাসতে হবে

পরবর্তী

কার্বন নির্গমন পিছিয়ে দিচ্ছে আগামীর তুষারযুগকে

পরবর্তী

কার্বন নির্গমন পিছিয়ে দিচ্ছে আগামীর তুষারযুগকে

বারবার জঙ্গি টার্গেট ইন্দোনেশিয়া

সর্বশেষ

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬

বিপিএলে বিদেশি ফ্র্যাঞ্চাইজি? বিসিবির ভাবনা জানালেন তামিম

আগস্ট ২০, ২০২৬

চার দিনের বিরতি দিয়ে এশিয়ান গেমসের প্রস্তুতি শুরু বাংলাদেশের

আগস্ট ২০, ২০২৬

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তৃতীয় বাংলাদেশের মাহমুদুল হাসান আশরাফী

আগস্ট ২০, ২০২৬

আমার মনে হয় না এবছর বিপিএল হবে: তামিম

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT