চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এখানে মন্ত্রী বা মন্ত্রণালয়ের দরকার নেই: ব্যারিস্টার আমীর

এস এম আশিকুজ্জামান এস এম আশিকুজ্জামান
১১:২১ পূর্বাহ্ণ ০৬, আগস্ট ২০১৭
আদালত
A A

নিম্ন আদালতের বিচারকদের চাকুরির শৃঙ্খলা সংক্রান্ত বিধিমালা করতে আইন মন্ত্রণালয়ের দরকার নেই বলে আদালতে মতামত উপস্থাপন করেছেন ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম।

প্রধান বিচারপতির নেতৃত্বাধীর ছয় বিচারপতির আপিল বেঞ্চে নিম্ন আদালতের বিচারকদের চাকুরির শৃঙ্খলা সংক্রান্ত শুনানির পর তিনি এমন মতামত উপস্থাপন করলে এই আবেদনটি দুই সপ্তাহ পরে শুনানি হবে বলে আদেশ দেন আদালত।

ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম জানান, প্রধান বিচারপতির নেতৃত্বে সুপ্রিম কোর্ট এই রুলস প্রণয়ন করে শুধু রাষ্ট্রপতির সম্মতি নিলেই হয়। এখানে মন্ত্রী বা মন্ত্রণালয়ের দরকার নেই।

Banglabid

এর আগে নিম্ন আদালতের বিচারকদের চাকুরির শৃঙ্খলা সংক্রান্ত বিধিমালা গেজেট আকারে প্রকাশে সরকারকে দুই সপ্তাহ সময় দেন আদালত।

আদালতে রোববার অ্যাটর্নি জেনারেলের চার সপ্তাহ সময় আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন ছয় বিচারপতির আপিল বেঞ্চ দুই সপ্তাহ সময় মঞ্জুর করেন। এসময় আদালত অ্যাটর্নি জেনারেলকে এ সংক্রান্ত খসড়ায় নিয়ে পূর্ব ঘোষিত আলোচনায় বসার তাগিদ দেন। তখন অ্যাটর্নি জেনারেল আইনমন্ত্রী অসুস্থ আছেন বলে জানান।

১৯৯৯ সালের ২ ডিসেম্বর মাসদার হোসেন মামলায় (বিচার বিভাগ পৃথকীকরণ) ১২ দফা নির্দেশনা দিয়ে রায় দেওয়া হয়। ওই রায়ে নিম্ন আদালতের বিচারকদের চাকুরির শৃঙ্খলা সংক্রান্ত বিধিমালা প্রণয়নের নির্দেশনা ছিল।

Reneta

আপিল বিভাগের নির্দেশনার পর ২০১৫ সালের ৭ মে আইন মন্ত্রণালয় শৃঙ্খলা সংক্রান্ত একটি খসড়া বিধি প্রস্তুত করে সুপ্রিমকোর্টে পাঠায়। কিন্তু গত বছরের ২৮ আগস্ট আপিল বিভাগ খসড়ার বিষয়ে বলেন, শৃঙ্খলা বিধিমালা সংক্রান্ত সরকারের খসড়াটি ছিল ১৯৮৫ সালের সরকারি কর্মচারি (শৃঙ্খলা ও আপিল) বিধিমালার হুবহু অনুরূপ, যা মাসদার হোসেন মামলার রায়ের পরিপন্থী।

এরপর সুপ্রিম কোর্ট একটি খসড়া বিধিমালা করে আইনমন্ত্রণালয়ে পাঠায়। একই সঙ্গে ৬ নভেম্বর ২০১৬ এর মধ্যে খসড়া বিধিমালা প্রণয়ন করে প্রতিবেদন আকারে আদালতকে জানাতে আইন মন্ত্রণালয়কে বলা হয়। কিন্তু রাষ্ট্রপক্ষ থেকে খসড়া বিধিমালা প্রকাশের জন্য বার বার সময় নেয়া হয়।

এরপর ২৭ জুলাই প্রধান বিচারপতির সাথে সাক্ষাৎ করে আইনমন্ত্রী প্রধান বিচারপতিকে নিম্ন আদালতের বিচারকদের চাকুরির শৃঙ্খলা সংক্রান্ত বিধিমালার একটি খসড়া দেন। তবে সে খসড়া বিধিমালা নিয়ে আদালতে ক্ষোভ প্রকাশ করেন প্রধান বিচারপতি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আদালত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মিনারের ‘বন্ধু’

পরবর্তী

বিশ্বজিৎ হত্যা মামলা: হাইকোর্টে রায় পড়া চলছে

পরবর্তী
বিশ্বজিৎ হত্যা

বিশ্বজিৎ হত্যা মামলা: হাইকোর্টে রায় পড়া চলছে

শিক্ষার্থী

আবার দুই সপ্তাহ সময় পেল সরকার

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইউক্রেন হামলায় রাশিয়াকে সহায়তায় নর্থ কোরিয়ার ড্রোন ইউনিট

আগস্ট ২২, ২০২৬

কক্সবাজার-ঢাকা রুটের বাসে আগুন, যেভাবে প্রাণে বাঁচলেন ৩০ যাত্রী

আগস্ট ২২, ২০২৬

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

আগস্ট ২২, ২০২৬

স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ফখরুল-রিজভীর নতুন দায়িত্বে উজ্জীবিত বিএনপির তৃণমূল

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT