চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এখনো ঝুলছে কাঁটাতারে ঝুলে থাকা ফেলানী হত্যার বিচার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৩ অপরাহ্ণ ০৬, জানুয়ারি ২০১৬
অন্যান্য, অপরাধ
A A

কুড়িগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে নির্মমভাবে হত্যার শিকার হওয়া বাংলাদেশী কিশোরী ফেলানী হত্যার ৫ বছর আজ। দীর্ঘ সময় পেড়িয়ে গেলেও এখনো সেই হত্যার ন্যায়বিচার পায়নি ফেলানীর পরিবার।

ভারতের কোচবিহারে বিএসএফ’র বিশেষ আদালতে পরপর দুবার ফেলানীর বাবা নুরুল ইসলাম স্বাক্ষী দিয়ে আসলেও অভিযুক্ত অমিয় ঘোষকে বেকসুর খালাস দেয় আদালত।

এরপর ন্যায়বিচারের আশায় ভারতের মানবাধিকার সংগঠন মাসুম এর (মানবাধিকার সুরক্ষা মঞ্চ) সহায়তা নিয়ে ভারতের সুপ্রিম কোর্টে একটি রিট আবেদন করেন ফেলানীর বাবা। ফলে ভারতের সুপ্রিম কোর্টে এখনো ঝুলে আছে ফেলানী হত্যার বিচার কাজ। 

Banglabid

২০১১ সালের ৭ জানুয়ারী কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তে বিএসএফ সদস্য অমিয় ঘোষের গুলিতে নির্মমভাবে নিহত হয় বাংলাদেশী কিশোরী ফেলানী। কাঁটাতারের বেড়ায় দীর্ঘ ৪ ঘন্টা লাশ ঝুলে থাকার ছবি দেশী-বিদেশী গণমাধ্যমে প্রচার হলে সমালোচনার ঝড় উঠে। নড়ে-চড়ে বসে ভারত-বাংলাদেশসহ বিশ্বের মানবাধিকার সংগঠনগুলো।

ফেলানী হত্যার আড়াই বছর পর ২০১৩ সালের ১৩ আগষ্ট ভারতের কোচবিহারে বিশেষ আদালতে বিচার কাজ শুরু করে বিএসএফ। শুনানী শেষে ২০১৩ সালের ৬ সেপ্টেম্বর অভিযুক্ত অমিয় ঘোষকে বেকসুর খালাস দেয় বিএসএফ’র আদালত।

এতে আবারো সমালোচনার ঝড় উঠে ২০১৪ সালের ২২ সেপ্টেম্বর পুন:বিচারিক কার্যক্রম শুরু করে একই আদালত। ২০১৪ সালের ২ জুলাই পুনরায় অমিয় ঘোষের বেকসুর খালাসের রায় বহাল রাখে আদালত।

Reneta

বিএসএফ’র বিশেষ আদালতে ফেলানী হত্যার ন্যায় বিচার না পেয়ে ভারতের সুপ্রিম কোর্টে মাসুমের সহযোগীতায় রিট আবেদন করেছেন ফেলানীর বাবা। ভারতের সর্বোচ্চ এ আদালতে ফেলানী হত্যার ন্যায়বিচার পাওয়ার আশায় দিন গুনছেন তার পরিবার।

ফেলানীর মা জাহানারা বেগম বলেন, বাংলাদেশ সরকার ও ভারত সরকার মিলে আমার ফেলানী হত্যার বিচারটা করুক। সেটাই দেখতে চাই। 

তার বাবা নুরুল ইসলাম নুরু বলেন, আন্তর্জাতিক পর্যায়ে যেহেতু মামলাটি নিয়ে আলোচনা চলছে, আশা করি আমি ন্যায় বিচার পাবো। 

রিট আবেদনের ভিত্তিতে গত বছরের ১৫ ডিসেম্বর ভারতের সুপ্রিম কোর্টে ফেলানী হত্যা মামলার শুনানীর তারিখ নির্ধারণ থাকলেও ব্রেঞ্চ পুন:র্গঠনের কারণে আবারো পিছিয়ে গেছে বিচারিক কার্যক্রম। বিলম্ব হলেও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে এ প্রত্যাশা ফেলানীর বাবার আইন সহায়তাকারীর।

কুড়িগ্রামের পাবলিক প্রসিকিউটর এডভোকেট আব্রাহাম লিংকন বলেন, যতো দ্রুত এই মামলার রিট নিষ্পত্তি হবে ততো দ্রুত ন্যায় বিচার নিশ্চিত হওয়ার দ্বার উন্মোচিত হবে।

আলোচিত ফেলানী হত্যার ন্যায়বিচার প্রতিষ্ঠিত হলে বন্ধ হবে সীমান্ত হত্যা, এমনটাই প্রত্যাশা সকলের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফেলানী হত্যা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এখনো ঝুলছে কাঁটাতারে ঝুলে থাকা ফেলানী হত্যার বিচার

পরবর্তী

কাজী আরেফ হত্যায় তিন আসামির ফাঁসি মধ্যরাতে

পরবর্তী

কাজী আরেফ হত্যায় তিন আসামির ফাঁসি মধ্যরাতে

‘মেট্রোরেলের রুট বদলাও’ স্লোগানে মুখর ঢাবি

সর্বশেষ

বাংলাদেশ-ভারত বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে বাণিজ্যমন্ত্রীর গুরুত্বারোপ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: প্রতিনিধি।

রাঙ্গামাটিতে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী হত্যা: পুলিশের কাছে অভিযুক্ত যুবকের আত্মসমর্পণ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

শিক্ষকদের জন্য স্বতন্ত্র পে-স্কেল করার আলোচনা চলছে: শিক্ষামন্ত্রী

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

রোহিঙ্গাদের সংখ্যা নিয়ে মিয়ানমারের বিবৃতিতে ঢাকার উদ্বেগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT