চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক বছরের যথেষ্ট খাবার মজুদ আছে: কাতার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪০ অপরাহ্ণ ০৮, জুন ২০১৭
আন্তর্জাতিক
A A
মজুদ

কাতারের কাছে খাদ্যসামগ্রী এবং অন্যান্য ভোগ্যপণ্যের যে মজুদ আছে তা আগামী এক বছরের জন্য যথেষ্ট বলে জানিয়েছেন কাতার চেম্বার (কিউসি)-এর চেয়ারম্যান শেখ খলিফা বিন জসিম বিন মোহাম্মদ আল থানি।

তিনি জানান, কাতারের ৯৫ শতাংশ আমদানি হয় নৌ বা আকাশপথে। তাই দেশে খাদ্যদ্রব্যের কোন অভাব হবে না।

সম্প্রতি কাতারের সঙ্গে ৬টি দেশের কূটনৈতিক সম্পর্কচ্ছেদ এবং সীমানা ও যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দেয়ার প্রেক্ষিতে বুধবার কিউসি কাতারের ৪০টির বেশি প্রধান খাদ্য সরবরাহকারী ও আমদানিকারক প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক করে।  বৈঠকে আমদানীকারক কোম্পানি এবং কিউসি’র প্রতিনিধিদের নিয়ে একটি যৌথ কমিটি গঠিত হয়।

Banglabid

বৈঠকের পর প্রকাশিত কিউসি’র বিবৃতিতে বলা হয়েছে, উদ্ভূত পরিস্থিতির কারণে সম্পর্ক ছিন্নকারী প্রতিবেশী দেশ সৌদি আরব, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে খাদ্যসামগ্রী আমদানীকারক প্রতিষ্ঠানগুলো অন্যান্য সরবরাহকারীদের সঙ্গে চুক্তি করেছে।

বৈঠকে আমদানীকারকদের খাদ্য ও ভোগ্যপণ্য আমদানি করার বিকল্প উৎস খোঁজার ব্যাপারে আলোচনা হয়েছে। আলোচনায় অংশগ্রহণকারীরা নিশ্চিত করেছেন, তাদের কাছে যথেষ্ট সরঞ্জাম মজুদ আছে এবং আমদানির উৎসও অনেকগুলো।

মজুদ

Reneta

নিষেধাজ্ঞার প্রভাব স্থানীয় বাজারে পড়বে না উল্লেখ করে বিবৃতি এবং আলোচনায় বলা হয়েছে, নেতিবাচক প্রভাব পড়বে সেসব দেশের ওপর, যারা কাতারি বাজার হারাচ্ছে। অন্যদিকে কাতারি আমদানীকারকদের কাছে বহু বিকল্প উপায় আছে।

সম্পর্ক ছিন্নকারী দেশগুলোর সিদ্ধান্তে দুঃখপ্রকাশ করে শেখ খলিফা বলেছেন, এ সিদ্ধান্তে ওই তিন দেশের রপ্তানিকারকরাই ক্ষতিগ্রস্ত হবে।

আমদানিকারীদের যেকোন সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতায় কিউসি কাজ করে যাবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাতার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এ কোন প্রভাস?

পরবর্তী

ইসলামের সঙ্গে সৌদি রাজবংশ ও বর্তমান সৌদি আরবের সম্পর্ক কী?

পরবর্তী
বাদশা সালমান

ইসলামের সঙ্গে সৌদি রাজবংশ ও বর্তমান সৌদি আরবের সম্পর্ক কী?

ময়মনসিংহে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২

সর্বশেষ

ইনফান্তিনোর বিরোধীতা করায় ফিফার প্রধান পরিচালন কর্মকর্তাকে বরখাস্ত

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতা বিমানবন্দরের পুরনো এটিসি ভবনে আগুন

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরে আদালতের নির্দেশ

আগস্ট ১৮, ২০২৬

দেশে সারের সংকট নেই: কৃষিমন্ত্রী

আগস্ট ১৮, ২০২৬

মানুষের মর্যাদা প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের বড় সাফল্য: প্রেস সচিব

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT