চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক বছরের মধ্যে ওয়াসার পাইপ লাইনের পানি পান করা যাবে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৬ অপরাহ্ণ ১২, নভেম্বর ২০১৭
ঢাকা
A A
বাংলাদেশের একজন নেতা বক্তৃতা দিচ্ছেন, পেশাদার পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

আগামী ১ বছরের মধ্যে রাজধানীবাসীকে পাইপ লাইনের মাধ্যমে সুপেয় পানি সরবরাহ করা সম্ভব হবে দাবি করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়  প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা।

রোববার জাতীয় সংসদে স্বতন্ত্র সদস্য রুস্তম আলী ফরাজীর এক সম্পূরক প্রশ্নের জবাবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় সরকারের আওতাধীন ঢাকা ওয়াসার চলমান প্রকল্পগুলো আগামী এক বছরের মধ্যে সম্পন্ন হলে স্যুয়ারেজ লাইনগুলো ঠিক হয়ে যাবে। তখন ওয়াসার পাইপ লাইনের পানি পান করা যাবে।

পানির অপচয় রোধকল্পে আইন করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে পানির অপচয় রোধকল্পে সচেতন হওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ২০০৩ সালে সমগ্র দেশের ২৭১ উপজেলায় প্রায় ৫০ লাখ নলকূপের আর্সেনিক পরীক্ষা করেছে। এর মধ্যে প্রায় ১৪.৫ লাখ অর্থাৎ ২৯ শতাংশ নলকূপের পানিতে মাত্রাতিরিক্ত (৫০পিপিবি এর ওপরে) আর্সেনিক পাওয়া যায়।

রোববার জাতীয় সংসদে সরকারি দলের সদস্য দিদারুল আলমের (চট্টগ্রাম-৪) তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে তিনি জানান, বর্তমান সরকার গৃহীত বিভিন্ন প্রকার নিরসন কার্যক্রম বাস্তবায়নের ফলে বর্তমানে ১২ শতাংশ মানুষ আর্সেনিক দূষণজনিত ঝুঁকির মধ্যে আছে।

সুপেয় পানি ও কৃষি কাজে ভূ-গর্ভস্থ পানির ওপর অধিকহারে নির্ভরশীলতার কারণে ইতোমধ্যে ভূ-গর্ভস্থ পানির স্তর ৩ মিটার হতে ১০ মিটার পর্যন্ত নিচে নেমে গেছে। ফলে গ্রীষ্ম মৌসুমে নলকূপে পর্যাপ্ত পানি পাওয়া যায় না। এ অবস্থা থেকে উত্তরনের জন্য সরকার ৩শ’ ৭৫ কোটি টাকা ব্যয়ে ‘পানি সংরক্ষণ ও নিরাপদ পানি সরবরাহের লক্ষ্যে জেলা পরিষদের পুকুর, দিঘি, জলাশয়সমূহ পুনঃখনন, সংস্কার’ শীর্ষক একটি প্রকল্প হাতে নিয়েছে।

এ প্রকল্পের আওতায় সারাদেশে ৮০৯টি পুকুর পুনঃখনন করা হয়েছে। পল্লী অঞ্চলে পানি সরবরাহ প্রকল্পের আওতায় জেলা পরিষদের ১৪৩টি পুকুর পুনঃখনন করা হয়েছে বলে সংসদকে জানান তিনি।

ট্যাগ: মশিউর রহমান রাঙ্গাসুপেয় পানিস্থানীয় সরকার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হুমায়ূন আহমেদের সঙ্গে শেষ স্মৃতিটাই বিশেষ স্মৃতি: ফারুক আহমেদ

পরবর্তী

জাবিতে ভর্তির মৌখিক পরীক্ষা চলাকালে জালিয়াতির ৪ শিক্ষার্থী অাটক

পরবর্তী
চার শিক্ষার্থী জালিয়াতির সময় গাড়ির ভিতরে বসে থাকছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জাবিতে ভর্তির মৌখিক পরীক্ষা চলাকালে জালিয়াতির ৪ শিক্ষার্থী অাটক

বাংলাদেশ ক্রিকেট কোচের সঙ্গে মুশফিকের আলোচনা, দ্রুত মীমাংসার আশ্বাস. Channel i News - চ্যানেল আই নিউজ

কোচ ইস্যুতে দ্রুত মীমাংসা চান মুশফিক

সর্বশেষ

বাংলাদেশের পদক জয়ের সম্ভাবনা নেই: বাটলার

আগস্ট ৩১, ২০২৬

গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন

আগস্ট ৩১, ২০২৬

ব্রেন স্ট্রোকের পরেও যেভাবে স্বাভাবিক জীবনে ফিরেছেন রাহুল

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

পুশইন-সীমান্ত হত্যা বন্ধে বিজিবি’কে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৩১, ২০২৬

ডেঙ্গু কেড়ে নিলো স্ত্রীকে, শোকের মধ্যেই ড্রামারের হার্ট অ্যাটাক

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT