চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোচ ইস্যুতে দ্রুত মীমাংসা চান মুশফিক

সাজ্জাদ খানসাজ্জাদ খান
১০:২০ অপরাহ্ণ ১২, নভেম্বর ২০১৭
স্পোর্টস
A A

হাথুরুসিংহে থাকছেন নাকি চলে যাচ্ছেন, এ বিষয়ে অন্ধকারে বাংলাদেশ। টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম চান বিষয়টি দ্রুত সুরাহা হোক।

‘যেটাই হবে, আশা করি, ভালোর জন্যই হবে। যত তাড়াতাড়ি সমাধান হয়, তত ভালো। বিপিএলের পর খুব দ্রুতই আমাদের সিরিজ আছে। যেটাই হোক, যেন খুব তাড়াতাড়ি মীমাংসা হয়।’ মিরপুরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে শোচনীয় হারের পর রাজশাহী কিংসের হয়ে সংবাদ সম্মেলনে কোচ ইস্যুতে এসব কথা বলেন মুশফিক।

হেড কোচের পদ থেকে পদত্যাগের পর নিজের টু্ইটার প্রোফাইল থেকে বাংলাদেশের নাম ‍মুছে ফেলেছেন চন্ডিকা হাথুরুসিংহে। একবার বিসিবির ফোন ধরলেও ঠিকমতো কথা বলেননি। হঠাৎ কোচের এমন সিদ্ধান্তে ‘আহত’ হয়েছেন মুশফিক নিজেও, ‘সবশেষ সিদ্ধান্ত কী হয়েছে, এখনও বলতে পারছি না। আর সবার মতো আমিও শকড। কারণ শেষ সফরেও আমরা একসঙ্গে ছিলাম। এক সঙ্গে কাজ করেছি। জানি না কী কারণে হয়েছে। তবে সেটার দায়িত্বে বিসিবি আছে। এখন বিপিএল চলছে, অনেক বড় টুর্নামেন্ট। এর ভেতরে আমরা এখানেই মনোযোগ দিচ্ছি। বাইরের যা কিছু আছে, বিসিবি কাজ করছে। সব ঠিকঠাক হয়ে গেলে ভালো। না হলে সেটা বিসিবি ও কোচের ব্যাপার।’

সাউথ আফ্রিকা সিরিজের মাঝপথেই বিসিবির কাছে পদত্যাগপত্র পাঠান হাথুরুসিংহে। সংবাদ মাধ্যম সেটি জানতে পারে গত বৃহস্পতিবার। মিডিয়ার মাধ্যমেই জেনেছেন দেশের ক্রিকেটাররা। দলের কয়েকজন ক্রিকেটারের উপর ক্ষোভ থেকেই সরে যাচ্ছেন কোচ এমন কথা শোনা যাচ্ছে ক্রিকেটপাড়ায়।

এ ব্যাপারে মুশফিক বলেন, ‘এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। উনি যদি মনে করেন কোনো সুনির্দিষ্ট ক্রিকেটার বা দলের কারও ওপর খুশি নন, তাহলে সেটা আলাদা ব্যাপার। সত্যি বলতে আমরা জানি না উনি কেন এটা করেছেন। উনি নিজেও কোনো বিবৃতি দেননি কারণ জানিয়ে। উনি না আসা পর্যন্ত আমাদের কাছেও পরিষ্কার নয়, আপনাদের কাছেও নয়। উনি আসলে বোর্ডের সঙ্গে বসে যেটা ঠিক করবেন, সেটাই হয়তো হবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিপিএল-২০১৭মুশফিকুর রহিম
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT